MOVIE CLIP

MOVIE CLIP

Share

26/02/2025

সাহস টা ভাবুন একবার। রবিবার বিকেল ৪ টে নাগাদ প্রথমে দেওয়ালে মাথা ঠুকে অজ্ঞান করেছে। তারপর মাথায় একাধিকবার ইটের বাড়ি মেরে খুন করেছে। দেহ পাশের ঘরে চাদর দিয়ে ঢেকে রাতে মা মেয়ে খাওয়া দাওয়া করেছে। সেই রাতে ঘরে স্টিরিওতে গানও চলেছে। পরের দিন সকালে মা মেয়ে বেরিয়ে ট্রেনে করে শিয়ালদহ নেমেছে। সেখান থেকে আহিরীটোলা ঘাটে গিয়ে জায়গা বাছাই করেছে। তারপর বৌবাজার গিয়ে বড় পলিথিন প্যাকেট কিনেছে। তারপর বড়বাজার সত্যনারায়ণ পার্কের সামনে থেকে নতুন ট্রলি ব্যাগ এবং ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালের গন্ধ ঢাকার জন্য তৈরি বিশেষ স্প্রে কিনেছে। সন্ধ্যে বেলা ফিরে গেছে মধ্যমগ্রাম বীরেশ পল্লীর বাড়িতে। পাশের ঘরে তখনও পড়ে আগের রাতের সেই নিথর দেহ। পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল সাড়ে ৫ টায় বাড়ি থেকে ট্রলি ব্যাগে দেহ ভরে নিয়ে মা মেয়ে একটি ভ্যান রিক্সায় দোলতলা মোড় পর্যন্ত আসে। (যেমনটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে)। এরপর ট্যাক্সি বুক করে সোজা ফের আহিরীটোলা। তারপর হাতেনাতে পাকড়াও। বাকিটা তো আপনারা এতক্ষণে জেনেই গেছেন।

25/03/2024

"মানুষ থাকলে..."
আগুন লেগে সব পড়ে গেছে তাতেও আমি খুশি কারন আমার মা বেঁচে আছে😭😭

04/10/2023

সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপিকা অ্যানি ল'হুইলিয়ার ক্লাস নিচ্ছেন শিক্ষার্থীদের। একটা নম্বর থেকে বার বার ফোন আসায় উনি রিসিভ করতেই বলে উঠল, আমি নোবেল কমিটির মুখপাত্র। পরক্ষণে উনি বলেন, আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি।

নোবেল কমিটির মুখপাত্র বললেন, বেশি সময় নেব না, আপনাকে অভিনন্দন জানাতে ফোন করেছি। আপনি পদার্থবিজ্ঞানে চলতি নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। অনেক অভিনন্দন আপনাকে।

এতটুকু বলেই উনি ফোন রেখে যথারীতি পুরো ক্লাস নিয়েছেন। ততক্ষণে পুরো বিশ্ববিদ্যালয়ে তাঁর নোবেল জয়ের খবর ছড়িয়ে পড়ে। তাঁর সহকর্মী, শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে জড়ো হয়ে তাঁর জন্য অপেক্ষা করে। উনি ক্লাস শেষ করে রুম থেকে বের হতেই সবাই হাততালি দিয়ে অভ্যর্থনা জানায় তাঁকে।

কতটা ডেডিকেটেড শিক্ষিকা উনি, বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কারের খবর পেয়েও আনন্দ উচ্ছ্বাস চেপে রেখে শিক্ষার্থীদের পুরো ক্লাস শেষ করে তাঁর দায়িত্ব ও কর্তব্য আগে পালন করেছেন। কী সুন্দর দৃশ্য!

© সংগৃহীত

Want your public figure to be the top-listed Public Figure in Barasat?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


VILL+PO-GHATIHARA
Barasat