Wish Bucket
11/04/2026
গতকাল গিয়েছিলাম ছবির মত সুন্দর অপূর্ব এক প্রাকৃতিক পরিবেশে অবস্থিত একটি মন্দিরে।। আমি বলছি রানাঘাটে শ্রী শ্রী রামকৃষ্ণালয় মন্দিরের কথা। এক বছরও সম্পূর্ণ হয়নি এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে।। স্থানীয় মানুষের প্রচেষ্টায় এবং প্রশাসনিক সহযোগিতায় এই মন্দিরটি গড়ে উঠেছে।।। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণালয়ের এই মন্দিরের ঠিক পিছনে আছে চূর্ণী নদী।। পড়ন্ত বিকেলে যাতে ভক্ত বা দর্শনার্থীরা এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে তার জন্য রয়েছে খুব সুন্দর বসার ব্যবস্থা।।। গোটা মন্দির চত্বর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন।। মন্দিরের ভিতরে বিরাজ করছে শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহ।। গর্ভ গৃহের সামনে বিশাল বড় অংশ জুড়ে রয়েছে নাট মন্দিরের মতো অংশবিশেষ যেখানে একসাথে অগণিত ভক্ত একসাথে বসে ঠাকুরকে দর্শন করতে পারবেন।।। রানাঘাট স্টেশন থেকে টোটো করে কুড়ি টাকার বিনিময়ে চলে আসুন অবকাশ পার্ক এই পার্কের বিপরীত দিকেই এই মন্দির প্রতিষ্ঠিত।। মন্দির খোলা থাকে সকাল ছয়টা থেকে ১১ টা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটা থেকে রাত ৮ টা পর্যন্ত।। একটি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল Wish Bucket এ দেখতে পারেন।।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Bangaon
743235