Atanu Das
09/07/2025
বিশ্বের সর্ববৃহৎ, জাতীয়তাবাদী, অরাজনৈতিক ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ(এবিভিপি)-র ৭৭ তম প্রতিষ্ঠা দিবসে প্রাণপ্রিয় সংগঠনের সকল কার্যকর্তা,অনুরাগী, শুভানুধ্যায়ীদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শুভেচ্ছা ,অভিনন্দন ও বুকভরা ভালোবাসা ....
বিগত ৭৭ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে ছাত্র সমাজের মধ্যে রাষ্ট্রীয় ভাবনার পুনঃজাগরনে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে যে সংগঠন তার নাম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
ক্যাম্পাস থেকে রাজপথে, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের আরেক নাম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী ,মনিপুর থেকে রাজস্থান, দিল্লি থেকে কোলকাতা, দেশের যুব সমাজের মধ্যে একাত্মতার ভাবনা তথা "নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান ,"- এই ভাবনার সার্থক রূপায়ণ যে সংগঠন করে দেখিয়েছে তার নাম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
শুধুমাত্র জিন্দাবাদ মুর্দাবাদ নয় ,ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে পাথেয় করে নয়, গঠনমুলক আন্দোলন ও 'collective Leadership '- এর মাধ্যমে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দেশের ছাত্র ও যুব সমাজের মধ্যে এক দৃষ্টিভঙ্গির পরিবর্তন সূচিত করতে সমর্থ হয়েছে।
এই Man Making Factory থেকে তাই আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে 'Quality Product' সমাজ ও রাষ্ট্রের পুনর্গঠনে তাদের অসামান্য ভূমিকা পালন করছে।
পরম বৈভবশালী ,আত্মনির্ভর,শক্তিশালী ভারতবর্ষ নির্মাণে সংগঠনের আগামী দিনের যাত্রাপথ সুন্দর ও সুগম হোক .....
06/07/2025
"অন্যায়ের প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে নাও প্রতিশোধ" পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা, জনসংঘের প্রতিষ্ঠাতা, হিন্দু জাতীয়তাবাদী নেতা, মহান পন্ডিত ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিবসে সশ্রদ্ধ প্রণাম।
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Address
DAKSHIN DINAJPUR
Balurghat