In Between Nature
02/03/2026
গৌরী ছোট থেকেই ফল ভীষণ ভালোবাসে । তবে... সব ফলের মধ্যে স্ট্রবেরি 🍓 ওর বিশেষ পছন্দের । আমাদের ছাদ বাগানে ফলের গাছ বলতে তাই স্ট্রবেরি আর ড্রাগন ফ্রুট । মাঝে চেরী ও ছিল । এখন নেই । 😥😥
এতদিন যে স্ট্রবেরি চারা ছিল... সে ফল দিত ছোটছোট । ছবিতে , ভিডিওতে যে স্ট্রবেরির ছবি দেখি আমরা... ঠিক তেমন নয় । খেতে ভালোই... কিন্তু মন মানে না ।
বছর দুয়েক আগে নতুন একটি ভ্যারাইটি পাই... গতবছর তার বেশ কতকগুলি চারা তৈরি করেছে উত্তম । এবার ফল পেয়ে পুরো দিলখুশ। পুরো বিলিতি স্ট্রবেরি 🍓। ফলন ও বেশ ভালোই । রোজ একটা-দুটো টুকটুকে লাল হয়ে দেখা দিচ্ছে । আজ তো লটারি... একদিনেই পাঁচ-ছ'টা ।
মনটা বাগান বাগান হয়ে গেছে 🥰🥰
06/09/2025
আজ এনার দেখা পেলাম...
কি পাখি জানি না । এত বড় পাথুরে চঞ্চু... বক বলে তো মনে হল না । আর অনেক বড় । সে বক ও অনেক লম্বা হয় । সরু লম্বা গলা তোলে যখন... অনেক বড় মনে হয় । তবে এই পাখিটির গলা কিন্তু বকের মত সরু না ।
স্কুলে যাওয়ার পথে টোটো থেকে তোলা ।
04/09/2025
শুভ সকাল...
মা আসছেন...
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Balurghat