RAJA BABU
06/12/2025
স্নানে যাওয়ার সময় 😉
04/11/2025
দাত ছাড়া হাসি একটু বেশি কিউট ছিল 😄।
পিপির কোলে ওঠে খুব মজা পাচ্ছিল মনে হয়, তাই এত হাসি। 🥳
03/11/2025
আমাদের গ্রামের পাশে আছে একটা ফাঁকা মাঠ। কিছুটা দূরে মাঝে একটি ছোটো ডোবা। ডোবা ঘিরে নানান গাছ আম, জাম, কলা, নারকেল ইত্যাদি। একদিন জৈষ্ঠ মাসের দুপুরের শেষে একটি আম গাছের ছায়ায় বসে আমি মুগ্ধ হয়ে দেখছি অফুরন্ত মাঠ। তার শেষে কোথায় যেন হারিয়ে যাওয়া একটি গ্রাম। ঘন গাছপালা দূর হতে বোঝার উপায় নেই। ঘর বাড়িগুলো তলিয়ে গেছে, ঘন গাছ আর কাঁশ বনের মাঝে। ওই দূরের অজানার কল্পনাতে আমি বিভোর। আমার কল্পনার সাথে সাথে আমার চোখও মিলিয়ে আসছে। একটু চোখ ছোট হতে ঘুম তাকে গ্রাস করল। বেশিক্ষণ ঘুমাইনি। একটু পরেই ঘুম থেকে উঠেছি। আমাদের গ্রাম থেকে মায়ের গলার আওয়াজ শুনে সোয়া থেকে উঠে বসতেই দেখি আমার পাশে একটা আম পড়ে আছে। তৎক্ষণাৎ তড়িঘড়ি করে সেটাকে তুলে নিলাম আর সেটা কি খেতে খেতে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম।।
👉 কল্পনাতে ~ দেবাশীষ বিশ্বাস।।
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Panditpur, Chupria, Nadia
Bagula
741502