Suravi Sangeet Tutorial

Suravi Sangeet Tutorial

Share

01/06/2026

চা টা বানালাম অথচ চা খাওয়ার ও সময় দিল না। এ কেমন যমদূত বলুন তো?
সংসারের অজস্র চাপে বহুদিন কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। ছেলে মেয়ে বড় হয়ে সবাই চাকরি করছে বাড়িতে আমরা পুরোপুরি একা। ছুটিতে ছেলেমেয়েরা এসেছে তাই সবাই মিলে বেড়ানোর প্ল্যান করেছিলাম কয়েকজন মিলে। সকাল বেলায় মনটা বেশ ফুরফুর করছে। বহুদিন পরে ঘুরতে যাব পিকনিক করব খুব মজা করব আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখব। একঘেয়েমি জীবন আর কাটাবো না.. ভাবছিল কাকিমা। তাড়াতাড়ি রেডি হয়ে বেড়াতে যাওয়া হলো খাওয়া দাওয়া হল আনন্দ হল নাচানাচি হল তারপর যে যার বাড়ি সবাই ফিরে গেলো। বাড়িতে ফিরে মনে হল এক কাপ জম্পেশ করে চা খেয়ে দেয়ে একটু রেস্ট নেব। যেমনি ভাবা তেমনি কাজ। চা করে ছেলেমেয়েকে স্বামীকে দিয়ে নিজেরটা রান্না ঘরে আনতে গেল। গেল তো গেল। আনন্দের মন নিয়ে আনন্দ থেকে হঠাৎ করে কি যেন হয়ে ধুপ করে মেঝেই পড়ে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিলেন। সত্যি অদ্ভুত। এমন মৃত্যু ভাবতে অবাক হয়ে যায়..
জীবনে মৃত্যু কখন আসবে কেউ জানে না। তবুও মানুষ এই সামান্য শরীরটা কে অবলম্বন করে কত মায়ার জাল বুনে, কত অন্যায় করে, কত পরিকল্পনা করে কত অন্যায় প্রশ্রয় দেয় সহ্য করে কত অন্যায় করে। আবার এই শরীরটাকে কেউ অবলম্বন করে কত ভাল ভালো কাজ করে যাই। যে জীবনের চরম সত্যটা প্রথমেই বুঝে যায়, সে অহেতুক সময় নষ্ট না করে জীবনটাকে নিজের জন্য পরের জন্য সুন্দরভাবে কাজে লাগায়।

Want your public figure to be the top-listed Public Figure in Asansol?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Asansol