REGA Connects
নভেম্বরে বৌদ্ধ তীর্থস্থান ভ্রমণের পর দক্ষিণ ভারতের বিভিন্ন দর্শনীয়স্থানে ভ্রমণ ।
মেত্তা ট্যুরস এন্ড ট্রাভেলস এর উদ্যোগে বুদ্ধগয়া থেকে মধ্য ভারত, দক্ষিণ ভারতের কন্যাকুমারী পর্য্যন্ত বিস্তৃত ভ্রমণে সারা ভারতের ১২ টি রাজ্যের ১৬ টি প্রধান প্রধান শহর ঘুরবো ।
সম্ভাব্য ভ্রমণ পরিকল্পনা । আপাতত সীট খালী নেই।
২৪ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর। ১৪ দিন । ১২ টি রাজ্যের ১৬ টি প্রধান প্রধান শহর । ট্রেন, হোটেল, লোকাল ট্রান্সপোর্ট এ জনপ্রতি আনুমানিক খরচ ৩৫,০০০ রুপি। অর্থাৎ প্রায় ৪৫,০০০ টাকা।
২৪ নভেম্বর পূর্ণিমা দিন। তীর্থযাত্রীদের মধ্যে এক দল গয়া স্টেশন থেকে বেলা ৩-১৫ টায় বন্দে ভারত এক্সপ্রেসে (২২৩০৪) কোলকাতা, এক দল দুপুর ১২-৩৫ টায় গয়া কামাখ্যা এক্সপ্রেসে (১৫৬১৯) গৌহাটি যাত্রা করবে। আর একদল দক্ষিণ ভারতের কন্যাকুমারী পর্য্যন্ত ভ্রমণ শুরু করবে।
দক্ষিণ ভারতের দল ২৪ নভেম্বর গয়া থেকে দুপুর ২ টায় মহাবোধি এক্সপ্রেস (১২৩৯৭) এলাহাবাদ (প্রয়াগরাজ) ।
এলাহাবাদ, যার আনুষ্ঠানিক নাম প্রয়াগরাজ, উত্তর প্রদেশ রাজ্যের একটি ঐতিহাসিক শহর, যা গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর পবিত্র সঙ্গমস্থলে (ত্রিবেণী সঙ্গম) অবস্থিত । পৃথিবীর সবচেয়ে বড় জনসমাগমের বিশাল কুম্ভ মেলা আয়োজনের জন্য বিখ্যাত । পৌঁছে রাত ৭-৩০ টায়। হোটেল ।
২৫ নভেম্বর বুধবার কৌশাম্বী বৌদ্ধ তীর্থস্থান দেখব। কৌশাম্বী ভারতের উত্তরপ্রদেশের একটি ঐতিহাসিক জেলা এবং প্রাচীন বৎস মহাজনপদের রাজধানী । বুদ্ধের সময়েও কৌশল, অবন্তী ও মগধের পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ ছিল কৌশাম্বী। বুদ্ধ বহুবার এখানে এসে ধর্ম প্রচার করেছিলেন। বিখ্যাত চীনা পর্যটক ফাহিয়েন ও হিউয়েন সাং-এর ভ্রমণবিবরণেও এই সমৃদ্ধশালী প্রাচীন নগরীর বিস্তারিত উল্লেখ রয়েছে।
কৌশাম্বী দর্শন করে সন্ধ্যা ৬-২০ টায় তুলসী এক্সপ্রেসে (২২১৩০) প্রয়াগরাজ থেকে মধ্য প্রদেশের ভুপাল। পৌঁছে পরদিন ২৬ নভেম্বর সকাল সাড়ে ৬ টায় ।
ভুপালে স্টেশনের ক্লক রুমে লাগেজ রেখে ভুপাল থেকে ৫০ কি মি দূরে বিদিশা ঘুরে আবার ভুপাল ফিরব।
বিদিশাতে সাঁচি মহাস্তূপ একটি বিশিষ্ট ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী বৌদ্ধ তীর্থস্থান । খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে সম্রাট অশোকের আদেশে নির্মিত এটি ভারতের অন্যতম প্রাচীন এবং সংরক্ষিত পাথরের স্থাপত্য ।
২৬ নভেম্বর বৃহস্পতিবার ভুপাল থেকে বেলা ৪ টায় উদ্যোগ নাগরী এক্সপ্রেসে (১২১৭৪) মুম্বাই যাত্রা। মুম্বাই পৌঁছার আগেই থানে নামক স্টেশনে নামবো পরদিন ২৭ নভেম্বর সকাল ৫ টায়।
মুম্বাইয়ের গোরাইতে অবস্থিত ইয়াঙ্গুনের শোয়েডাগন প্যাগোডর আদলে তৈরি ‘গ্লোবাল বিপাসনা প্যাগোডা’ স্থাপত্যশৈলীর এক বিস্ময় এবং এটি বিশ্বের বৃহত্তম স্তম্ভবিহীন পাথরের গম্বুজ, যেখানে ৮,০০০ সাধক একসঙ্গে ধ্যান করতে পারেন । শান্তি ও কৃতজ্ঞতার প্রতীক হিসেবে নির্মিত এই প্যাগোডায় বুদ্ধের পবিত্র অবশেষ সংরক্ষিত রয়েছে।
গ্লোবাল প্যাগোডা দেখে মুম্বাই শহর যাবো এবং পরিক্রমা করে হোটেলে উঠব । হোটেল বা চাকমা টেম্পল।
২৮ নভেম্বর শনিবার মুম্বাই লোকমানিয়া তিলক স্টেশন থেকে রাত ৮-৫০ টায় দূরন্ত (১২২২৩) এক্সপ্রেসে এরনাকুলাম যাত্রা । পৌঁছে ২৯ নভেম্বর রাত ৮ টায় ।
৩০ নভেম্বর সোমবার কোচি ঘোরাঘুরির পর বিকাল ৪-২০ টায় এরনাকুলাম এক্সপ্রেসে (১৬৬০৫) কেরালার ত্রিবান্দ্রম যাত্রা করে পৌঁছব রাত ৯-৩০ টায় ।
হোটেলে বিশ্রাম ।
১ ডিসেম্বর মঙ্গলবার কেরালার সৈকত ঘুরে তামিলনাড়ুর কন্যাকুমারী। ভারতের সর্বদক্ষিণ বিন্দু ও তিন সমুদ্র বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও আরব সাগর এর সঙ্গম।
২ ডিসেম্বর বুধবার কন্যাকুমারীতে সূর্য্যদয় দেখব । তিন সমুদ্রের পানিতে স্নান করে ১০ টায় নাগের কোয়েল টাউন চলে যাব। দুপুর ১২-৪০ টায় ত্রিবান্দ্রম এক্সপ্রেসে (২২৬২৮) মাদুরাই যাত্রা করব। পৌঁছব বিকাল ৪-৪০ টায়। মাদুরাইয়ে হোটেলে বিশ্রাম।
৩ ডিসেম্বর বৃহস্পতিবার মাদুরাই থেকে সকাল ৯-২৫ টায় অমৃতা এক্সপ্রেসে (১৬৩৪৩) রামেশ্বরম যাত্রা। পৌঁছে বেলা ১২-১৫ টায়।
সীতাকে উদ্ধার করতে ভারতের মূল ভূখণ্ড থেকে প্রাচীনকালের শ্রীলঙ্কার মধ্যকার যে সেতু রাম নির্মাণ করেন তা দেখতেই আমরা পামবান দ্বীপ ভ্রমণ করি। রামেশ্বরম ভারতের তামিলনাড়ুর পামবান দ্বীপে অবস্থিত একটি পবিত্র হিন্দু তীর্থস্থান ও চার ধামের অংশ। মূল ভূখণ্ডের সাথে একে পামবান সেতু যুক্ত করেছে। এখানকার প্রধান আকর্ষণ রামনাথস্বামী মন্দির, যার রয়েছে এশিয়ার দীর্ঘতম করিডোর।
৩ ডিসেম্বর রামেশ্বরম থেকে সন্ধ্যা ৬ টায় আর এম এম এক্সপ্রেসে (১৬৭৫২) চেন্নাই । পৌঁছে ৪ ডিসেম্বর সকাল ৭ টায়। হোটেল।
৪ ডিসেম্বর শুক্রবার চেন্নাই বিশ্রাম।
৫ ডিসেম্বর শনিবার চেন্নাই থেকে সকাল ৬ টায় নিজাম উদ্দীন গরীবরথ এক্সপ্রেসে (১২৬১১) অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াদ্দা যাত্রা। পৌঁছে সকাল ১১-৫০ টায়। কৃঞ্চানদীর পাড়ে অমরাবতীর অশোকের তৈরী চৈত দেখে রাত ১০ টায় (১২৫৫১) উড়িষ্যার ভুবনেশ্বর যাত্রা। পৌঁছব পরদিন ৬ ডিসেম্বর সকাল ১০ টায়।
৬ ডিসেম্বর রবিবার সারাদিন কলিঙ্গ যুদ্ধের স্মৃতিবিজড়িত ভুবনেশ্বর ও পুরী সৈকত ঘোরাঘুরি করে হোটেলে বিশ্রাম।
৭ ডিসেম্বর সোমবার সকাল ৯-৩৫ টায় ভুবনেশ্বর থেকে বন্দে ভারত এক্সপ্রেসে (১২২৪৬) হাওড়া। পৌঁছে সন্ধ্যা ৬ টায়। কোলকাতা পৌঁছে হোটেলে উঠব।
সফর সমাপ্ত
আপনাদের সুবিধামত ঘরে ফিরে যাবেন।
04/07/2026
অক্টোবরে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্য্যন্ত ভ্রমণ চুড়ান্ত পর্যায়ে
04/07/2026
নভেম্বরে কাশ্মীর সহ বৌদ্ধ তীর্থস্থান ভ্রমণ
ডুম্বুর জলাশয়ে.. Dumbur lake
--------------🌹🙏🌹--------------
আপনাদের যদি আমার এই ফেসবুক পেজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক,ফোলো করে আমাদের ভিডিও গুলো শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের উপহার দিতে পারি 🙏💞
📷 Follow/like: REGA Connects
📷 Joint Group: Rega Connects Services Group
💞 যোগাযোগ : 👇
Rega Connects : +91 70053 47092 (India) 🇮🇳
Arun Kanti Chakma : +91 7005380886 (India) 🇮🇳
Azal : 087875 94305 (India) 🇮🇳
--------------🌹🙏🌹--------------
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Address
Agartala
799001