Gomati Express

Gomati Express

Share

Photos from Gomati Express's post 07/06/2026

আগরতলা-সাব্রুম রুটে যাত্রী দুর্ভোগ চরমে, ডেমু ট্রেন ফিরিয়ে আনার দাবিতে ক্ষোভ।
আগরতলা-সাব্রুম রেলপথে যাত্রীদের ভোগান্তি যেন শেষ হওয়ার নয়। অভিযোগ, জোড়াতালির বগি দিয়ে ট্রেন পরিষেবা চালানো হচ্ছে, ফলে প্রতিদিন অসংখ্য যাত্রীকে গাদাগাদি করে যাতায়াত করতে হচ্ছে।

পর্যাপ্ত আসনের অভাবে নিত্যযাত্রীদের একাংশকে দাঁড়িয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। যাত্রীদের দাবি, এই গুরুত্বপূর্ণ রুটে যাত্রীসংখ্যার তুলনায় বর্তমান পরিষেবা একেবারেই অপ্রতুল।

বিভিন্ন মহল থেকে বারবার পূর্বের ডেমু ট্রেন পরিষেবা পুনরায় চালুর দাবি জানানো হলেও এখনও পর্যন্ত রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ। ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ যাত্রীদের মধ্যে।

দ্রুত যাত্রীবান্ধব ব্যবস্থা গ্রহণ এবং পর্যাপ্ত বগি ও আসনের ব্যবস্থা করার দাবি উঠছে সর্বত্র।

07/06/2026

সিকিম থেকে শিলিগুড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন একই পরিবারের চার সদস্য। পাহাড়ি রাস্তায় হঠাৎ ধস নামতেই গাড়িটি তিস্তা নদীতে তলিয়ে যায় বলে জানা গেছে।

ঘটনার ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ রয়েছেন সবিয়া নেওপানে, স্মারিকা নেওপানে, মায়া দাহাল এবং শিশু দিতিয়া ছেত্রী। তাদের সন্ধানে দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছে NDRF-র বিশেষ দল।

উদ্ধারকারীরা ইতিমধ্যেই গাড়ির ব্যাটারি এবং কয়েকটি ভাঙাচোরা অংশ উদ্ধার করতে সক্ষম হলেও এখনও পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান মেলেনি। পরিবারগুলোর উদ্বেগ বাড়ছে প্রতিটি মুহূর্তে, আর গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

সূত্র: সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন

Want your business to be the top-listed Media Company in Agartala?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Agartala