Monitor24
রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে-এর উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ॥ Monitor24
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূরা গ্রেফতার। Monitor24
রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) হত্যার ঘটনায় মূল সন্দেহভাজন সিয়ামকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কলাবাগান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পাঁচ বছরে সেবার পরিধি বৃদ্ধি ও আর্থিক স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য—ফান্ডরেইজিং কর্মসূচি ঘোষণা মসজিদ কর্তৃপক্ষের॥
#মসজিদ_উন্নয়ন
#ডোনার_ওয়াল
#তরুণ_সম্পৃক্ততা
#নারী_উন্নয়ন
#নিউ_মুসলিম_সহায়তা
#বয়স্ক_সেবা
#রিফিউজি_সার্ভিস
#আর্থিক_স্বয়ংসম্পূর্ণতা
টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের বাজেট পাস: হাউজিং,সোশ্যাল কেয়ার ও জীবনযাত্রার সহায়তায় নতুন পদক্ষেপ গ্রহণ । Monitor24
ম্যানচেস্টারে একটি মসজিদে অস্ত্র বহনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার।
25/02/2026
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর উদ্যোগে ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন
—————————————————
লন্ডন বাংলা প্রেসক্লাবের উদ্যোগে এবং লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি'র সহযোগিতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান “International Mother Language Day – Inclusive Classroom Programme” শিরোনামে এক ব্যতিক্রমী আয়োজন করা হয়।
ব্রিটেনের মূলধারার স্কুলগুলোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রচার ও বাংলা ভাষার গুরুত্ব নিয়ে আলোচনার অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে বলে জানান প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
গত সোমবার, ২৩ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আশিদ আলী। তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে ব্রিটেনের মূলধারার স্কুলের শিক্ষার্থীরা বাংলা ভাষার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে। তিনি আরও বলেন, প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে তাঁর প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলতাব আলী পার্ক শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। দেশ ও ভাষার প্রতি আন্তরিকতা প্রদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে তিনি বাংলাদেশ সফরও করেছেন।
লন্ডন বাংলা প্রেসক্লাবের জেনারেল সেক্রেটারী আকরামুল হুসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী। তিনি বলেন, ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে মূলধারার স্কুলের শিক্ষার্থীদের মাঝেও বাংলা ভাষার ইতিহাস, গুরুত্ব এবং সংগ্রামের চিত্র তুলে ধরা সম্ভব হয়েছে।
আকরামুল হুসাইন তাঁর বক্তব্যে ভাষার গুরুত্ব, পরিচয়, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরেন এবং বলেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু ইতিহাস স্মরণ করা নয়, বরং বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য উদযাপনের দিন। আজকের এই শিক্ষার্থীগণ আগামী দিনে সরকারের নীতি নির্ধারনী স্থানে কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা হবেন। আর এই ধরনের আয়োজন তাদের কাছে বাংলা ভাষা অর্জনের ইতিহাস, ভাষার প্রতি ভাললাগা আরো বাড়াবে। আর তাই লন্ডন বাংলা প্রেসক্লাবের ব্যতিক্রমী এই আয়োজন।
অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও মিডিয়া ব্যক্তিত্ব উর্মী মাযহার এবং চ্যানেল এস-এর হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান।
“বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস” বিষয়ক আলোচনায় উর্মী মাযহার বলেন, পৃথিবীতে বাংলা একমাত্র ভাষা যার জন্য বাঙালি জাতি জীবন দিয়েছে। মাতৃভাষায় কথা বলার অধিকারের দাবিতে শিক্ষার্থীরা বুলেটের সামনে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, সংগ্রাম এবং আত্মত্যাগের ধারাবাহিকতায় বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।
ফারহান মাসুদ খান “আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পটভূমি” বিষয়ে আলোচনায় বলেন, ১৯৯৯ সালে জাতিসংঘের ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করার মাধ্যমে ভাষার মর্যাদা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বহুভাষিকতার প্রতি বিশ্ববাসীকে শ্রদ্ধা প্রদর্শনের সুযোগ করে দিয়েছে। তিনি শিক্ষার্থীদের মাতৃভাষার প্রতি সম্মান, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
বিষয়ভিত্তিক আলোচনার পর শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন এবং বাংলা ভাষার ইতিহাস নিয়ে নানা প্রশ্ন করেন।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার আব্দুল হান্নান। লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইভেন্ট ও ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিনের নেতৃত্বে ক্লাব নেতৃবৃন্দ প্রভাতফেরির গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার এখলাছুর রহমান পাক্কু, মিডিয়া ও আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদ, ফার্স্ট এক্সিকিউটিভ মেম্বার সরওয়ার হোসেন। এছাড়াও জেনারেল মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম অভি, শেখ মহিতুর রহমান বাবলু, সুয়েজ মিয়া ও ফজলু মিয়া।
অনুষ্ঠানে প্রেস ক্লাবের পক্ষ থেকে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিকে শহীদ মিনারের প্রতিকৃতি ও প্রেস ক্লাবের স্মারক প্রদান করা হয়।
25/02/2026
ইস্ট লন্ডন মসজিদের সেবার পরিধি বৃদ্ধি ও আর্থিক
স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ৫ বছর মেয়াদী পরিকল্পনা
লন্ডন, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ : ইস্ট লন্ডন মসজিদের সেবার পরিধি বৃদ্ধি ও আর্থিক স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে আগামী পাঁচ বছরের জন্য একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনার আওতায় তরুণ সমাজকে মসজিদমুখী করা, নারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, নিউ মুসলিমদের দীর্ঘমেয়াদি সহায়তা, বয়স্ক নারী-পুরুষের সেবা এবং রিফিউজি সার্ভিসে অগ্রাধিকার প্রদান করা হবে। পরিকল্পনা বাস্তবায়নে মসজিদ কমিটির নেতৃবৃন্দ কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় বাংলা মিডিয়ার সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে মসজিদ কমিটির নেতৃবৃন্দ এই সহযোগিতার আহ্বান জানান। ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমদের সঞ্চালনায় ইফতার-পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ এবং সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরা । রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মসজিদের প্রধান ইমাম ও খতীব শায়খ আব্দুল কাইয়ুম। এ সময় উপস্থিত ছিলেন মসজিদের অন্যতম ট্রাস্টি মোহাম্মদ আব্দুল মালিক। অনুষ্ঠানের শুরুতে মিশর থেকে আগত তারাবিহের ইমাম হাফিজ মুয়তাজ আল ঘানাম পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন।
ড. আব্দুল হাই মুর্শেদ বলেন, আপাতত নতুন কোনো প্রকল্প শুরু করার পরিকল্পনা আমাদের নেই। বর্তমানে আমাদের প্রধান লক্ষ্য হলো মসজিদের সেবার পরিধি বৃদ্ধি এবং বিদ্যমান ঋণ পরিশোধের মাধ্যমে প্রতিষ্ঠানকে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করে তোলা। তিনি জানান, পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন এবং মসজিদকে ঋণমুক্ত করতে বিশেষ ফান্ডরেইজিং কার্যক্রম শুরু করা হয়েছে । এর মধ্যে রয়েছে বছরে ৫০০ পাউন্ড দান করে ‘খাদিম’ হওয়ার সুযোগ, এক হাজার পাউন্ড দান করে আল-হামরা ডোনার ওয়ালে নিজের বা প্রিয়জনের নাম সংরক্ষণের ব্যবস্থা এবং প্রতিদিন ১ পাউন্ড দানের লক্ষ্যে মাসিক ন্যূনতম ৩০ পাউন্ডের স্ট্যান্ডিং অর্ডার চালু করার আহ্বান।
তিনি আরও জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি শনিবার ইস্ট লন্ডন মসজিদ চ্যানেল এস টিভিতে লাইভ ফান্ডরেইজিং অ্যাপিলে অংশগ্রহণ করবে । ওইদিন বিকেল ৩টা থেকে ফজর পর্যন্ত চলমান এই ফান্ডরেইজিং অ্যাপিলে সহযোগিতার জন্য কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রতি তিনি আহ্বান জানান।
ড. মুর্শেদ বলেন, কমিউনিটির সহযোগিতায় গত বছর মসজিদের সর্বশেষ সম্প্রসারণ কাজ সম্পন্ন করে মূল হল সম্পূর্ণভাবে খুলে দেওয়া সম্ভব হয়েছে । বর্তমানে পুরো মসজিদে একসঙ্গে ১০ হাজারেরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন। রমজানের প্রথম সপ্তাহে ৭০ হাজারের বেশি মানুষ এখানে নামাজ আদায় করেছেন এবং সারা বছরে প্রায় ১৭ লাখ মানুষের পদচারণায় মসজিদ প্রাঙ্গণ মুখরিত থাকে।
তিনি আরও উল্লেখ করেন, রমজানে মুসল্লিদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও এক হাজার মানুষের ইফতারের ব্যবস্থা করা হয়েছে, যা সম্পূর্ণভাবে কমিউনিটির দানে পরিচালিত হয় । মাত্র ৩ পাউন্ড দান করে একজন রোজাদারের ইফতারের ব্যবস্থা করা যায়, অথবা ৩,০০০ পাউন্ড দান করে একদিনে এক হাজার মানুষকে ইফতার করানোর সুযোগ রয়েছে।
উল্লেখ্য, এই পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা মসজিদের ট্রাস্টি, স্টাফ, কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ব্যাপক আলোচনা পরামর্শের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। গতকাল সকাল ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন। এ সময় ভ্রাতৃপ্রতিম দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আসন্ন হজ নিয়ে আলোচনা হয়।
Apasen-এ ৬২ মিলিয়ন পাউন্ড বিতর্ক, তদন্তের দাবি ॥ অভিযোগ অস্বীকার, হাইকোর্টে বিষয়টি চলমান বলে জানাল Apasen
একুশের প্রথম প্রহরে লন্ডনে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাব । Monitor24
কাউন্সিলের বাড়ি-ঘরের উন্নয়ন ও সংস্কার:
£৬০৯ মিলিয়ন পাউন্ডের বিশাল বিনিয়োগ করবে টাওয়ার হ্যামলেটস । Monitor24
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
101 Whitechapel High Street
London
E17RA