Tiny Tale
03/01/2024
২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, ওমান, কুয়েত, কাতার ও জর্ডানের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য।
রোববার (৩১ ডিসেম্বর) দেশটির বরাতে এ খবর জানিয়েছে জিও টিভি।
জার্মানি ফ্রাঙ্কফুর্টে ইংরেজি নববর্ষ উপলক্ষে পিঠা উৎসব
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে প্রবেশের জন্য এই সাত দেশের নাগরিকদের ভিসার বদলে শুধু একটি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) লাগবে। যেটির আবেদন করতে মাত্র ১০ ইউরো (বাংলাদেশি ১২০০ টাকা) লাগবে। এই অনুমতি নিয়ে তারা দুই বছর পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থান করতে পারবেন।
জানা গেছে, ২০২৩ সালের শুরুর দিকে ২০২৫ সালের মধ্যে দেশের সীমানা ডিজিটাইজেশন ও পর্যটকদের অভিজ্ঞতা উন্নয়নের ঘোষণা দেয় যুক্তরাজ্য সরকার। তারই অংশ হিসেবে জিসিসির ছয় দেশ এবং জর্ডানের জন্য এই সুবিধা চালু করা হলো। এসব দেশের নাগরিকরা যাতে সহজেই যুক্তরাজ্য ভ্রমণ করতে পারে, সে জন্য এই পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার। সুবিধা পাওয়া ৭টি দেশের মধ্যে ৬টি দেশই উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য। কাতার আগেই এই সুবিধা পেয়ে আসছে। দেশটির নাগরিকরা ২০২৩ সালের ১৫ নভেম্বর থেকেই ইটিএ ব্যবহার করে যুক্তরাজ্যে যেতে পারছেন।
ব্রিটিশদের অর্থনীতিতে উপসাগরীয় দেশের পর্যটকরা বেশ গুরুত্বপূর্ণ। ২০২২ সালে এসব দেশ থেকে ৭ লাখ ৯০ হাজারেরও বেশিপর্যটক দেশটিতে ভ্রমণ করে ২০০ কোটি পাউন্ড খরচ করেছেন।
সূত্র : বাংলাদেশ জার্নাল/এসএপি
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Website
Address
London