Muhammad Join Uddin
25/04/2026
মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ছেলে/মেয়েদের জন্য কিছু বাস্তব পরামর্শ
শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা বর্তমানে সফলতার জন্য যথেষ্ট নয়। পড়াশোনার পাশাপাশি কারিগরি বা বিশেষ কোনো কাজে দক্ষতা (Skill) অর্জন করা গুরুত্বপূর্ণ । মনে রাখবে, জীবনের প্রকৃত সফলতা আসে তাত্ত্বিক জ্ঞানের সাথে বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে।
তাত্ত্বিক জ্ঞানের চেয়ে দক্ষতা গুরুত্বপূর্ণ, যেসব দক্ষতা তুমি শিখতে পারো:
কম্পিউটার: বেসিক সফটওয়্যার ও দ্রুত টাইপিং।
ভাষা: ইংরেজি কথোপকথনে দক্ষতা।
কারিগরি কাজ: ড্রাইভিং, বেসিক প্লাম্বিং, ইলেকট্রনিক্স বা মেকানিক্সের কাজ।
জীবনমুখী দক্ষতা: রান্না করা, সেলাই বা প্রাথমিক চিকিৎসা।
এই ছোট ছোট কাজগুলোই জীবনের বড় অর্জনে পরিণত হতে পারে। বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাও, তাদের জন্য এই বেসিক কাজগুলো জানা অপরিহার্য। অন্যথায় বিদেশে গিয়ে শুধু ডিগ্রির ওপর নির্ভর করে টিকে থাকা কঠিন হয়ে পড়ে।
বি:দ্র: মূল্যবান সময় নষ্ট করে নোংরা রাজনীতিতে না জড়িয়ে নিজের ক্যারিয়ার গঠনে মনোযোগী হও। যদি অবসরে সমাজসেবা করতে চাও, তবে অর্থবহ কোনো স্বেচ্ছাসেবী কাজের সাথে যুক্ত হতে পারো। মনে রেখো, তোমার সুন্দর ভবিষ্যতের দায়িত্ব তোমাকেই নিতে হবে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Address
113 Barrack Street
Colchester
CO12LZ