Cultural Tides
20/09/2025
জানুন এক মহাকাশচারীর অজানা কাহিনী
ভাবুন, আপনি পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার ওপরে, চারদিকে শুধু অসীম মহাশূন্য।
দিনে ১৬ বার পৃথিবীকে প্রদক্ষিণ করছেন, অথচ ৩১১ দিন ধরে কারও সাথে যোগাযোগ নেই!
ঠিক এমনই ভয়ংকর বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন সোভিয়েত মহাকাশচারী সের্গেই ক্রিকালেভ।
১৯৯১ সালে রুটিন মিশনে মাত্র ৫ মাসের জন্য মির স্পেস স্টেশনে গিয়েছিলেন তিনি।
কিন্তু পৃথিবীতে শুরু হয় রাজনৈতিক ঝড়—ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন, জন্ম নেয় নতুন রাশিয়া।
দেশটাই যখন মানচিত্র থেকে উধাও, তখন ক্রিকালেভও হয়ে গেলেন নাগরিকবিহীন এক মানুষ।
ফলাফল?
কেউ তাকে ফেরাতে দায়িত্ব নিল না। খাবার কমে আসছে, অক্সিজেন ফুরোচ্ছে,
তবুও তিনি একা ঘুরে চলেছেন—৫,০০০ বার পৃথিবী প্রদক্ষিণ!
অবশেষে দীর্ঘ ৩১১ দিনের নিঃসঙ্গ লড়াই শেষে ১৯৯২ সালের মার্চে ফিরে আসেন তিনি।
কিন্তু ততদিনে শরীর-মন দুটোই বদলে গেছে।
মাসের পর মাস লেগেছে স্বাভাবিক হতে। তবুও হাল ছাড়েননি—
পরবর্তীতেও বহুবার মহাকাশে গিয়েছেন এই সাহসী মানুষটি।
🚀 আজও সের্গেই ক্রিকালেভকে বলা হয় “The Last Citizen of the Soviet Union”—
যিনি পৃথিবীর বাইরে থেকেও ইতিহাসের সাক্ষী হয়েছিলেন।
09/08/2025
অভীক আনোয়ার নামের এই ভদ্রলোককে চিনেছিলাম বাংলাদেশী রেসার হিসেবে। কিন্তু সে পরিচয়ের আড়ালে অভীকের অন্ধকার জীবনের গল্প বিষ্ময়কর।
আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে অভীকের ঘনিষ্ঠতা, শেখ হাসিনার সাথেও সখ্য ছিলো তার। সরকার পতনের পর অভীকের বিরুদ্ধে দুইটা হ ত্যা মামলা হলেও গ্রেফতার করা যায়নি অভীককে। দুবাইয়ে পলাতক হলেও বিলাসী জীবন যাপন করে চলেছেন সেখানেও। প্রভাবশালীদের সাথে সাথে সম্পর্কের সুযোগে অভীক বিদেশি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি আমদানি করতে পেরেছেন। অভীকের বিরুদ্ধে এনবিআরের ৬০ কোটি টাকার করফাঁকি মামলা চলমান।
সবচেয়ে প্যাথেটিক হলো সম্পত্তির লোভ অভীককে অমানুষ বানিয়েছে। নিজের জন্মদাত্রী বৃদ্ধ মা আনোয়ারা বেগমকে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে রাখতে পেরেছেন।
তার মানে প্রশাসনের লোকেরা হাসিনার এই দোসরকে এখনো সহায়তা করে।
08/06/2025
গাজার উদ্দেশে যাত্রারত মাদলিন জাহাজের ভাগ্যে শেষ পর্যন্ত কী আছে জানি না। জাহাজটি অলরেডি মিশর পৌঁছেছে। মিশরের লাগোয়াই তো গাজা।
১ জুন ইতালির কাতানিয়া বন্দর থেকে যাত্রা শুরু করেছে, ৭ জুনের মধ্যে গাজায় পৌঁছানোর কথা। জাহাজে আছে চিকিৎসা সরঞ্জাম, ময়দা, চাল, শিশুখাদ্য, ন্যাপি, পানি বিশুদ্ধকরণ কিট এবং শিশুদের কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গের মতো জরুরি সরবরাহ।
ইসরায়েল ২০০৭ সাল থেকে গাজায় স্থল, সমুদ্র ও আকাশপথে অবরোধ আরোপ করে রেখেছে। এই জাহাজ চায়, গাজায় ১৭ বছর ধরে চলা ইসরায়েলের সেই নৌ-অবরোধ ভাঙতে। এখানেই বিপদ। ২০১০ সালে তুরস্ক থেকে যাওয়া এমন একটা ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনী আক্রমণ করে ৯ জন সাহায্যকর্মীকে শহিদ করে দেয়।
ওই জাহাজের নাম ছিল মাভি মারমারা। এবারেররটার নাম মাদলিন। মাদলিন কুবালা হলেন গাজার প্রথম নারী মৎস্যজীবী। তার নামে এই জাহাজের নাম।
ইসরায়েলি সামরিক বাহিনী জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণ করছে। ব্রিগেডিয়ার জেনারেল এফি এডফ্রিন জানিয়েছেন, তারা জাহাজটিকে গাজার উপকূলে পৌঁছাতে বাধা দেওয়ার জন্য ‘প্রস্তুত‘ এবং ‘পদক্ষেপ নেবে‘।
ওদিকে এই জাহাজেও আছেন ১২ জন অ্যাক্টিভিস্ট। তারাও আবার অহিংসভাবে হামলা প্রতিরোধের প্রশিক্ষণ নিয়েছেন এবং নিরস্ত্র যাত্রা করছেন।
সবার নজর জাহাজে থাকা জলবায়ু কর্মী বিখ্যাত গ্রেটা থুনবার্গের দিকে। আলজাজিরা গতকাল জাহাজে থাকতেই তার একটা দুর্দান্ত সাক্ষাৎকার নিয়েছে।
জাহাজে আরও আছেন ফরাসি সংসদ সদস্য ও ইউরোপীয় পার্লামেন্টেরিয়ান রিমা হাসান, গেম অফ থ্রোনস অভিনেতা লিয়াম কানিংহাম এবং জার্মান অ্যাক্টিভিস্ট ইয়াসেমিন আকার।
যাত্রার পথে তারা ভূমধ্যসাগরে একটা ডুবু ডুবু নৌকা থেকে চারজন সুদানী শরণার্থীকে উদ্ধার করেছেন, যারা লিবিয়ার কর্তৃপক্ষের হাত থেকে বাঁচতে সমুদ্রে ঝাঁপ দিয়েছিল। শরণার্থীদের গ্রিসে নিরাপদে পৌঁছানোর জন্য ইউরোপীয় কর্তৃপক্ষের সহায়তা চেয়েছে তারা।
গাজায় ২৩ লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে এবং প্রতিদিন শতাধিক মানুষের মৃত্যু শহিদের মিছিলে যুক্ত হচ্ছে, সেটা তো সত্য। সেখানে এই ছোট্ট জাহাজের ভিনদেশী নাবিকরা কি মৃত্যুপুরীতে পৌঁছতে সফল হবে নাকি গাজা যুদ্ধের আগুনে তারাও ছাই হয়ে যাবেন কে জানে।
Manzurul Haque
কিছু মানুষ ছাড়া আমাদের ঈদ হতো না। এখনও তারা আমাদের আশেপাশে, সামনেই। কিন্তু আমাদের কথা হয় না।
Cliquez ici pour réclamer votre Listage Commercial.
Contacter l'entreprise
Téléphone
Site Web
Adresse
Paris