ABU Hasan
29/03/2026
“কোড দ্য লা রুত, ফরাসি ভাষা শিক্ষা, জব খুঁজতে যাওয়া ও জব বিষয়ক শব্দার্থ আর অভিজ্ঞতা অর্জনে ছোটো-ছোটো ফর্মাসিয়নের” পাশাপাশি এক সাথে মিনিমাম ৫০ জনকে রিসিভ করার মতো সক্ষমতা রয়েছে সোশ্যাল সার্ভিস প্রদানের নতুন এই ভবনটিতে।✌️
আগামী পরশু, ৩১ মার্চ সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে আমাদের সবার ছোট্ট ও একমাত্র বস আবু সাইফার জন্মদিনের কেক কাটার মাধ্যমেই উদযাপিত হতে যাচ্ছে ঝিরিঝিরি’র এক নতুন অধ্যায়। ১লা এপ্রিল রোজ বুধবার থেকে আমাদের তিনটি প্রতিষ্ঠান “ট্রাভেল এজেন্সি, রেষ্টুরেন্ট ও সোশ্যাল সার্ভিস” একই সাথে পূর্ণোদ্যমে সচল হতে যাচ্ছে। ☔️✅
আমাদের নতুন ভবনে সোশ্যাল সার্ভিস কিংবা ফর্মাসিয়নের জন্য এখন থেকে আর কোনো আগাম অ্যাপয়েন্টমেন্ট বা রনদেভু লাগবে না। এই শাখাটি এখন থেকে প্রতিদিনই সবার জন্য উন্মুক্ত। 📍
তাই মেইল, মেসেজ বা টেলিফোনে রনদেভু চেয়ে সময় অপচয় না করে, সরাসরি আমাদের অফিসে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আপনাদের সরাসরি সহযোগিতা প্রদানে প্রতিদিনই সকাল ১১টা থেকে সন্ধ্যা ৯টা প্রস্তুত রয়েছি। 🤝
15 Avenue Paul Vaillant Couturier,
93120 La Courneuve.
গেইটের কোডঃ ৩৭৮৯
25/03/2026
আগামী বুধবার থেকে 15 Avenue Paul Vaillant Couturier, 93120 La Courneuve এর একই ঠিকানায় আমাদের নতুন আরেকটি ভবনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।👨💻 (একই সাথে সোসিয়াল সার্ভিস ও ক্লাস/ফর্মাসিয়ন করার মতো বড়সর ক্যাপাসিটি রয়েছে নতুন এই ভবনটিতে)
সোসিয়াল সার্ভিস & ট্রাভেল এজেন্সিকে আলাদা করে ফেলাতে ভিসা ও ভ্রমন রিলেটেড কার্যক্রম ব্যাতিত সকল সোসিয়াল সার্ভিস বা ফর্মাসিয়নের (কোড দ্য লা রুত-ভাষাশিক্ষ-জব খুঁজতে অভিজ্ঞতা অর্জন) জন্য আর কোনো প্রকার “রনধ-গু ওরফে রন্দেভু নিতে হবে না” এবং কেউ রনধ-গু চাইলেও আর পাবেন না।😉
অফিস প্রতিদিনই সকাল ১১টা হইতে সন্ধ্যা ৯টা পর্যন্ত বিরতিহীন খোলা থাকবে। নতুন এবং পুরাতন দুই ভবনের সার্ভিস প্রদানে সাপ্তাহিক ৯জনের একটি টিম কাজ করবে। তাই যে-কোনো প্রয়োজনে মেইল কিংবা টেলিফোনের পরিবর্তে আগামী সপ্তাহ হতে সরাসরি অফিসে আসুন।
20/03/2026
ঈদ উপলক্ষে অনেকদিন পর দেখা-অদেখা সকল কর্মস্থল আর দায়িত্ব থেকে পুরোপুরি ছুটি নিচ্ছি— যদিও তা মাত্র এক দিনের জন্য! 😉
একইসাথে দুটি সোসাইটির উদ্বোধন, দৈনন্দিন কাজের ব্যস্ততা আর নতুন ভবনের মেরামত কাজ মিলিয়ে গত কয়েকটা দিন প্রচণ্ড চাপের মধ্য দিয়ে কেটেছে।
তবে আলহামদুলিল্লাহ, সব কাজ এখন শেষের পথে। খুব শীঘ্রই এই ভাঙাচোরা দৃশ্যপট আলোয় আলোকিত হবে এবং ফুল ও সবুজের ডেকোরেশনে এক নতুন রূপ পাবে।✌️🌷
শাহিন ভাই, তানিম ভাই, মিতুল দাদা, আজিজ মামু, শায়েক ভাইসহ যারা এই কঠিন সময়ে পাশে থেকেছেন এবং সরাসরি শ্রম দিয়ে কাজগুলো সম্পন্ন করতে সাহায্য করেছেন, তাদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।🤝
Cliquez ici pour réclamer votre Listage Commercial.
Type
Contacter la personnalité publique
Site Web
Adresse
Paris