Fly Bd Visa Service

Fly Bd Visa Service

Partager

21/01/2026

বুলগেরিয়া ও মন্টিনেগ্রো

সবকিছু ঠিক থাকলে শীগ্রই আশা করছি ঢাকা ভিএফএস এ ফাইল জমা দিতে পারবেন। এমন হলে ইন্ডিয়া যেতে হবেনা।

01/01/2026

ফ্রান্সের ইল-দে-ফ্রঁস অঞ্চলে নতুন বছরের শুরুতেই গণপরিবহনের ভাড়া বেড়েছে। বৃহস্পতিবার ১ জানুয়ারি থেকে মেট্রো, বাস, ট্রাম ও আরইআরসহ সব ধরনের যাতায়াতের খরচ বাড়ানো হয়েছে। ইল-দে-ফ্রঁস মোবিলিতে ও ফরাসি সরকারের মধ্যে স্বাক্ষরিত আর্থিক চুক্তির আওতায় এই ভাড়া সমন্বয় কার্যকর হয়েছে।

নতুন ভাড়া অনুযায়ী, মাসিক নাভিগো পাসের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৯০ ইউরো ৮০ সেন্ট, যা গত বছরের তুলনায় ২ ইউরো বেশি। বার্ষিক নাভিগো পাসের দাম এখন ৯৯৮ ইউরো ৮০ সেন্ট, বেড়েছে ২২ ইউরো। সাপ্তাহিক নাভিগো পাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ ইউরো ৪০ সেন্ট এবং দৈনিক নাভিগো পাসের দাম বেড়ে হয়েছে ১২ ইউরো ৩০ সেন্ট।

একক যাত্রার টিকিটেও বৃদ্ধি এসেছে। মেট্রো, ট্রেন ও আরইআর টিকিটের দাম এখন ২ ইউরো ৫৫ সেন্ট এবং বাস ও ট্রাম টিকিটের দাম ২ ইউরো ৫ সেন্ট। ফলে বাস ও মেট্রো বা আরইআর মিলিয়ে একটি যাত্রায় যাত্রীদের খরচ পড়ছে ৪ ইউরো ৬০ সেন্ট, যা আগের বছর ছিল ৪ ইউরো ৫০ সেন্ট।

প্যারিসের অরলি ও রুয়াসি শার্ল দ্য গোল বিমানবন্দরে যাতায়াতের নির্ধারিত ভাড়াও এক ইউরো বেড়ে এখন ১৪ ইউরো করা হয়েছে। তবে মাসিক ও বার্ষিক নাভিগো পাসধারীদের জন্য বিমানবন্দরের যাতায়াত আগের মতোই অন্তর্ভুক্ত থাকছে।

ইল-দে-ফ্রঁস মোবিলিতে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবহন নেটওয়ার্কের আধুনিকায়ন ও সম্প্রসারণের কারণেই প্রতি বছর ভাড়া সমন্বয় করা হচ্ছে। ২০২৬ সালে গ্রঁ প্যারিস এক্সপ্রেস প্রকল্পের চারটি নতুন মেট্রো লাইনের মধ্যে প্রথমটি চালু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে লাইন–১৮, যা মাসি-পালেজো থেকে ক্রিস্ত দ্য সাকলে পর্যন্ত চলবে, অক্টোবর ২০২৬-এ চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জানুয়ারিতে ভিরি-শাতিয়োঁ ও করবেই-এসোঁন অঞ্চলের মধ্যে টি-জেন–৪ বাসলাইন চালু হওয়ার কথা।

তবে যাত্রী সংগঠনগুলোর মতে, এই ভাড়া বৃদ্ধির তুলনায় নতুন সুবিধা খুবই সীমিত। ইল-দে-ফ্রঁস গণপরিবহন ব্যবহারকারী সংগঠনের সভাপতি মার্ক পেলিসিয়ে বলেন, ২০২৬ সালে নেটওয়ার্কে তেমন উল্লেখযোগ্য নতুন কিছু নেই, যা ভাড়া বৃদ্ধিকে পুরোপুরি যৌক্তিক করে। যদিও কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, চলতি বছরে ১৫৬টি নতুন বা সংস্কারকৃত ট্রেন, মেট্রো, আরইআর ও ট্রাম পরিষেবায় যুক্ত করা হবে, বিশেষ করে আরইআর ডি ও ই লাইনে।

রিপোর্টার: এম আই বি ডেস্ক
সুত্র: ইল-দে-ফ্রঁস মোবিলিতে, ফরাসি গণমাধ্যম

01/01/2026

Today is the day: Bulgaria is using the euro! 🇪🇺 ❤️🇧🇬

30/12/2025

৩০ মে — ৩০ ডিসেম্বর। এই ৩০ হয়তো বিচ্ছেদ নয়, পুনর্মিলনেরই সংখ্যা।
একজন জীবন দিয়েছেন বাংলাদেশের জন্য, অন্যজন জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশকে।

Vous voulez que votre école soit école la plus cotée à Paris ?
Cliquez ici pour réclamer votre Listage Commercial.

Téléphone

Adresse


121 Rue De Rome
Paris
75017

Heures d'ouverture

Lundi 10:00 - 20:00
Mardi 10:00 - 20:00
Mercredi 10:00 - 20:00
Jeudi 10:00 - 20:00
Vendredi 10:00 - 20:00
Samedi 10:00 - 20:00
Dimanche 10:00 - 20:00