Jackpot Slots

Jackpot Slots

Compartir

Photos from Jackpot Slots's post 29/10/2022

যেকোনো ধরনের দেশি খাবার অর্ডার করতে ইনবক্সে অথবা ০১৬২৯১২৩৬৮১ এই নাম্বারে যোগাযোগ করুন।

Photos from Jackpot Slots's post 08/11/2021

আলহামদুলিল্লাহ, ডেলিভারি Complete
সব ধরনের দেশী খাবার অর্ডার করতে ইনবক্সে অথবা এই নম্বরে যোগাযোগ করুন। 01629123681

Photos from Jackpot Slots's post 31/07/2021

মায়ের দোয়া রসুই ঘর-এর ভন্ডামি

আসসালামু আলাইকুম। আজকের পোস্টটি কোনো খাবারের অ্যাড হিসেবে দিচ্ছি না। বরং, আমাদের এই ফিল্ডে যেসব ভন্ডরা রয়েছে, তাদের একজনের ভন্ডামি প্রমাণসহ দেখিয়ে দিতে করছি।

মায়ের দোয়া রসুই ঘর, এই নামে একই সাথে একটি আইডি ও একটি পেজ পরিচালিত হচ্ছে (পেজ ও আইডি লিংক পোস্টের একদম শেষে দেওয়া আছে)। তিনিও আমাদের মতোই রান্নার ব্যবসা করেন (!)। কিন্তু একটি বড় সমস্যা হলো, তিনি আমার এবং আমার আরেকজন পরিচিত হোম মেড ফুড ব্যবসায়ীর ছবিগুলো Continuously চুরি করে যাচ্ছেন। সেই সকল ছবি তিনি আমাদের অনুমতি ছাড়াই ব্যবহার করছেন এবং সেগুলোকে নিজের বলেও অনেক কমেন্টে দাবি করেছেন। আমাদের থেকে চুরি করা ছবিগুলো নিয়ে তিনি অনেক গ্রুপেও পোস্ট করেছেন। মজার একটি ঘটনা এখানেও ঘটেছে।

ওনার বিভিন্ন গ্রুপে করা পোস্টগুলোতে মূলত ৩ ধরণের কমেন্ট আপনি পাবেন: প্রশংসামূলক (আপনার খাবার খুব ভালো টাইপ কমেন্ট), শুভকামনামূলক (আপনার ব্যবসায় উন্নতি হোক এমন কমেন্ট) এবং অর্ডার সম্পর্কিত কমেন্ট (খাবারের প্রাইস কতো ইত্যাদি)। প্রথম ধরণের যেই কমেন্টের কথা বললাম, সেগুলো যারা করেছেন, তাদের অনেকের আইডিগুলোই ফেক আইডি ধাঁচের। অর্থাৎ, সেই প্রোফাইলগুলোতে তারা নায়ক-নায়িকা বা Famous Personality এর বিভিন্ন ছবি বা Landscape এর ছবি ব্যবহার করেছেন। অনেকে প্রোফাইলের নামগুলোও কেমন যেনো। আমি নিশ্চিত করে বলতে পারছিনা যে, সেগুলো ফেক আইডি কি না। কিন্তু ওনার পেজের প্রশংসা করা হচ্ছে, এমন যতগুলো কমেন্ট বা রিভিউ আমার চোখে পড়েছে, তাদের আইডিগুলো এই প্যাটার্নের। হতে পারে সেগুলো তার নিজের লোক।

শুধু তাই না, বড় বড় গ্রুপগুলোতে উনি যে পোস্ট করেন, স্বভাবতই অনেকে খাবারের দাম জানতে চান। সেখানেও তিনি আমাদের ছবিগুলো রিপ্লাই হিসেবে দেন। ওনার আইডি এবং পেজে আমার ছবির বাইরেও অনেক ছবি আছে। হতে পারে সেগুলোও অন্য কারো। তাই সব ফুড ব্যবসায়ীদের আমি অনুরোধ করবো ওনার পেজ এবং আইডি ঘুরে আসার, যেনো ওনাদের হাজার কষ্টমিশ্রিত কাজের ফলাফল অন্য কেউ অবৈধভাবে ব্যবহার করতে না পারে।

আমি এই পোস্টে অনেকগুলো ছবি সংযুক্ত করছি, যেগুলো ওনার আমার ছবিগুলো চুরি করার প্রমাণ। ছবিগুলোতে কোনটি আমার পোস্ট এবং কোনটি তার, সেগুলো লেখা আছে। Do a check!

যা বুঝলাম, পাকা খেলোয়াড় উনি না। তাহলে অন্তত কারো ছবি চুরি করার আগে সেগুলো ক্রপ করে নিতেন। আমার বাসার চেয়ার-টেবিল, শো কেস দেখা যাচ্ছে, এমন অনেক ছবিও চুরি করে নিজের আইডি এবং পেজে নির্লজ্জতার সাথে পোস্ট করে যাচ্ছেন। এমনকি আমার পেকেজিং করা খাবারগুলোর ছবি দিয়েও বোঝাতে চাচ্ছেন এই অর্ডারগুলো তার এসেছে।

আরো দুঃখের বিষয়, সেইসব পোস্টে তিনি আলহামদুলিল্লাহ, ইনশা আল্লাহ, জাযাকাল্লাহু খইরনের মতো পবিত্র বাক্যগুলোও ব্যবহার করছেন। ধিক্কার জানাই তাকে।

সর্বোপরি, সবার কাছে আমার অনুরোধ, এই আইডি এবং পেজ দুটিকে রিপোর্ট করুন। আজ আমার ছবি চুরি করেছে, কাল হয়তো আপনারটাও করবে। আমার সকল কাস্টমার এবং শুভাকাঙ্ক্ষীর কাছে আমার অনুরোধ রইলো। পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।

মায়ের দোয়া রসুই ঘর আইডি লিংক: https://www.facebook.com/profile.php?id=100035478052519।

মায়ের দোয়া রসুই ঘর পেইজ লিংক: https://www.facebook.com/%E0%A6%AE%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%8B%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%81%E0%A6%87%E0%A6%98%E0%A6%B0-109268544737456

¿Quieres que tu empresa sea el Servicio De Alimentos Y Bebidas mas cotizado en Madrid?
Haga clic aquí para reclamar su Entrada Patrocinada.

Dirección


Pl. San Amaro, 5, Tetuán
Madrid
28020