Nabid In Motion

Nabid In Motion

Teilen

Photos from Nabid In Motion's post 12/07/2026

এআই (AI) বা মেশিন লার্নিং (ML) শেখার রাস্তাটা মাঝে মাঝে খুব বেশি এলোমেলো মনে হয়। ইউটিউবের ভিডিও, GitHub এর কোড, আর নিজের নোট সবকিছু একসাথে সামলাতে গিয়ে অনেকেরই খেই হারিয়ে যায়। গত কয়েক মাস ধরে আমি আমার সব সাবস্ক্রাইবারের জন্য একটা ডিজিটাল লার্নিং হাব (Learning Hub) তৈরি করছিলাম যেখানে সব কিছু এক জায়গায় গোছানো আছে।

এখানে জিরো থেকে অ্যাডভান্স (Advance) পর্যন্ত প্রায় ২৬৫টির বেশি লেসন এবং ক্যারিয়ার পাথ (Career Path) অনুযায়ী আলাদা আলাদা মডিউল সাজানো আছে। কোনো সাইন আপ (Sign up) বা লগইনের (Login) ঝামেলা নেই, সব কিছুই একদম ফ্রি। আমার ইউটিউব (YouTube) ভিডিওগুলোর সাথে এই কারিকুলামটা (Curriculum) এমনভাবে কানেক্ট করা হয়েছে যাতে আপনি কনসেপ্টগুলো (Concept) সহজে বুঝতে পারেন।

আপনারা যারা নিজেরা শিখছেন তারা চাইলে এই পুরো রোডম্যাপটা (Roadmap) ফলো করতে পারেন।

আমি চাই আপনারা স্ট্রাকচার মেনে শিখুন। এই লার্নিং হাব এবং রোডম্যাপটি দেখার জন্য নিচের কমেন্ট বক্সে LINK অথবা লিংক লিখুন। আমি আপনাকে ডিএম (DM) করে সাইটটির এক্সেস পাঠিয়ে দেবো।

30/06/2026

মেশিন লার্নিং শেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে পেইড কোর্স কেনার দিন এখন শেষ। গুগল নিজেই নিয়ে এসেছে তাদের অফিশিয়াল এবং সম্পূর্ণ ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম। যারা একদম শুরু থেকে কোর স্কিল শক্ত করতে চান, তাদের জন্য এর চেয়ে অথেন্টিক রিসোর্স আর হতে পারে না।

চলুন দেখে নেওয়া যাক এই ফ্রি প্ল্যাটফর্মটি কীভাবে আপনার Machine Learning জার্নি সহজ করে তুলবে:

১। ফাউন্ডেশনাল কোর্স (Foundational Courses)
কোর কনসেপ্ট বিল্ড করার জন্য ৪টি বেসিক কোর্স দেওয়া আছে। গুগলের রিকমেন্ডেশন হলো এগুলো একদম সিরিয়াল অনুযায়ী শেষ করা:

a) Introduction to Machine Learning: মেশিন লার্নিং এর দুনিয়ায় আপনার প্রথম একদম সহজ প্রবেশদ্বার।
b) Machine Learning Crash Course: থিওরির সাথে হ্যান্ডস অন প্র্যাকটিসের পারফেক্ট কম্বিনেশন।
c) Problem Framing: রিয়েল ওয়ার্ল্ড সমস্যাগুলোকে কীভাবে মেশিন লার্নিং সল্যুশনে কনভার্ট করতে হয় তা শেখার কোর্স।
d) Managing ML Projects: একটি মেশিন লার্নিং প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে ম্যানেজ করতে হয় তার কমপ্লিট গাইডলাইন।

২। অ্যাডভান্সড কোর্স (Advanced Courses)
বেসিক শক্ত করার পর আপনার ইন্টারেস্ট অনুযায়ী স্পেসিফিক ট্র্যাকে যাওয়ার সুযোগ রয়েছে:
এখানে Decision Forests, Recommendation Systems, Clustering এবং ট্রেন্ডিং Generative Adversarial Networks (GANs) এর মতো অ্যাডভান্সড টপিকগুলো একদম ফ্রিতে ইন ডেপথ শেখানো হয়েছে।

৩। গুগলের অফিশিয়াল গাইডস (Guides)
কোডিং শেখার চেয়েও বড় বিষয় হলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস জানা।
গুগলের নিজস্ব কিছু মেকানিজম এবং চমৎকার গাইড বুক শেয়ার করা হয়েছে:

a) Rules of Machine Learning: গুগলের ইঞ্জিনিয়াররা নিজেরা মেশিন লার্নিং প্রজেক্টে কোন বেস্ট প্র্যাকটিসগুলো ফলো করেন তার ডিরেক্ট রুলস।
b) Deep Learning Tuning Playbook: ডিপ লার্নিং মডেল অপ্টিমাইজ করার একদম সায়েন্টিফিক ওয়ে।
c) Good Data Analysis & Data Traps: ডেটা অ্যানালিসিস করার টেকনিক এবং ডেটা নিয়ে কাজ করার সময় সাধারণত আমরা যে ভুলগুলো করি তা এড়ানোর উপায়।

এছাড়াও টেক্সট ক্লাসিফিকেশন এবং জেনারেটিভ এআই এর অ্যাডভারসারিয়াল টেস্টিং এর মতো দরকারি গাইড এখানে রয়েছে।
শর্টকাট খোঁজা বন্ধ করে কোর মেকানিজম আর কনসেপ্টের ওপর ফোকাস করার জন্য এটি একটি গোল্ডমাইন।

আজই কমেন্টে দেওয়া গুগলের এই অফিশিয়াল সাইটে যান এবং self paced লার্নিং শুরু করুন।

পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ফ্রিতে সঠিক সোর্স থেকে শেখার সুযোগ করে দিন।

14/06/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Zannatul Arif, Talha Noyon, Imran Hossain, মণি, Shuvo Kundu, Shafi Iqbal Siam, Mahmudul Hasan, Sheikh Jahangir, Ataur Sardar, Tafsir Uddin, Sahin Uddin Rony, Nazmul Hasan, Arjuman Ara Arju

18/05/2026

আপনি কি ভুল এআই রোলের পেছনে দৌড়াচ্ছেন?

আসসালামু আলাইকুম, আমি নাবিদ, বার্লিন থেকে।

​বর্তমানে LinkedIn খুললেই একটা জগাখিচুড়ি অবস্থা দেখি। কেউ বলছে সে এআই ইঞ্জিনিয়ার, কেউ ডাটা সায়েন্টিস্ট, কেউ আবার এমএল-অপস। নাম এত বেশি যে কনফিউজড হওয়াটাই স্বাভাবিক।

​বিশেষ করে আপনারা যারা জার্মানি বা ইউরোপের গ্লোবাল মার্কেটে এআই (AI) রিলেটেড জব নিয়ে সেটেল হতে চাচ্ছেন, তারা প্রায়ই একটা বড় ভুল করেন, সবাই ভাবছেন এআই মানেই শুধু ধুমধাম কোডিং। অথচ পর্দার আড়ালে একটা বিশাল আর্মি কাজ করে, যার খোঁজ অনেকেই রাখেন না। ভুল ট্র্যাকে দৌড়ে মাসের পর মাস নষ্ট করার চেয়ে, ইউরোপিয়ান ইন্ডাস্ট্রির আসল মানচিত্রটা জানা জরুরি।

​আজকের আড্ডায় এআই ইন্ডাস্ট্রির ১১টি প্রধান রোল একদম সহজ ভাষায় এক্সপ্লেইন করেছি।

১) ​আপনি যদি পিওর ম্যাথ ভালোবাসেন তবে আপনার রোল কোনটি?
২) ​সিস্টেম আর ইনফ্রাস্ট্রাকচার ভালো লাগলে জার্মানির কোন সেক্টরে ডিমান্ড বেশি?
৩) ​আর কোডিং কম করে শুধু বুদ্ধি খাটিয়ে প্রোডাক্ট বানাতে চাইলে কোনটা আপনার জন্য?

​বার্লিন থেকে আমার নিজের অভিজ্ঞতা এবং গ্লোবাল স্ট্যান্ডার্ডের ওপর ভিত্তি করে এই গাইডলাইনটি সাজিয়েছি। ১২ মিনিটের এই মাস্টারক্লাসটি দেখার পর আপনার ক্যারিয়ারের রোডম্যাপ নিয়ে আর কোনো ধোঁয়াশা থাকবে না, এটা আমার এক্সপেক্টেইশন।

Wollen Sie Ihr Service zum Top-Technisches Unternehmen in Berlin machen?
Klicken Sie hier, um Ihren Gesponserten Eintrag zu erhalten.

Adresse


Berlin