IM Creative Lab - IMCL
05/24/2026
পৃথিবীতে কিছু মানুষের জন্ম হয়, যারা একসাথে অনেক কিছু পারে। আমাদের মিঠুন Mithun Reza হলো সেরকম একজন মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে পোস্ট গ্র্যাজুয়েশন করা এই ছেলেটার নাচ, থিয়েটার আর গান, সবটাতেই অবাধ যাতায়াত। কিন্তু মুশকিল হলো, একসাথে এতো কিছু সামলাতে গিয়ে তার জীবনের সবচেয়ে সুন্দর দিকটা, মানে গান জিনিসটা, মাঝে মাঝেই একটু অবহেলিত থেকে যেত। ইত্তেলা Ittela Ali দূর থেকে মুগ্ধ হয়ে মিঠুনের এই গানের জগৎটা দেখতো আর মনে মনে ভাবতো, আহা, মানুষটা যদি শুধু গানেই একটু বেশি সময় দিত!
একা তো আর সব হয় না। কিন্তু মাঝে মাঝে মানুষের জীবনে অদ্ভুত কিছু জাদুকরী মুহূর্ত আসে। কোথা থেকে যেন খুব সাধারণ অথচ সুরপাগল কিছু মানুষ আমাদের জীবনের গল্পে জুড়ে গেলো।
তমাল Rifat Zaman আমাদের অনেক পুরনো পারিবারিক বন্ধু। তবলা, কাহন আর জেম্বেতে সে যখন তাল তোলে, মনে হয় সময় যেন থেমে গেছে। রনি Mahbubur Rashid Roni আর নকিবের Nakib Khan সাথে আমাদের সখ্যতা গড়ে ওঠে ২০২৪ সালে, আমাদের থিয়েটার 'রক্তকরবী'র মঞ্চে। সেদিনের সেই অভিনেতারাই আজ আমাদের ব্যান্ডের অ্যাকোস্টিক গিটার আর অক্টোপ্যাড সামলায়, সাথে দেয় ব্যাক ভোকাল। এরপর এলো ত্রপা Tashmeem Jahan, নকিবের স্ত্রী। সে কিবোর্ড বাজায় আর গায়। ভিকারুননিসার এক পুনর্মিলনীতে হঠাৎ করে আমরা নতুন করে আবিষ্কার করলাম, মেয়েটার গলায় তো রীতিমতো জাদু আছে! আর ভিকি পরিবারের আরেক বন্ধু ফরহাদও Farhad Quassem একদিন আমাদের ডাকে সাড়া দিয়ে হাসিমুখে হাতে তুলে নিলো বেজ গিটার।
এই মানুষগুলোকে ঘিরেই মিঠুন আর ইত্তেলার যে স্বপ্নটা ডানা মেললো, তার নাম ‘বাঙালিয়ানা’Bangaliyana - বাঙালিয়ানা । এটি শুধু কোনো ব্যান্ড নয়, এটি সুরের সুতোয় বাঁধা একটা পরিবার।
আজ ২৪শে মে। আজই আমাদের সেই কাঙ্ক্ষিত দিন! Toronto Sanskriti Sangstha (TSS) Annual Show Day 2 তে আজ সন্ধ্যায় আমরা আসছি আমাদের শেকড়ের গান নিয়ে। আর সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হলো, আমাদের পরিবেশনার ঠিক পরেই মঞ্চে উঠবেন প্রখ্যাত শিল্পী অনির্বাণ ভট্টাচার্য, তাঁর অসাধারণ থিয়েটার প্রেজেন্টেশন নিয়ে। ভাবতেই কেমন যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে!
খুব বড় মাপের শিল্পী আমরা নই, কিন্তু বাংলা গান আর বাংলার মাটির প্রতি আমাদের ভালোবাসাটা ভীষণ খাঁটি। আজ সন্ধ্যায় তোমরা আসবে। অন্য কোনো কারণে না হোক, অন্তত বাংলার প্রতি, বাংলা সুরের প্রতি ভালোবাসা থেকে আসবে। তোমাদের উপস্থিতি আমাদের এই ছোট্ট আয়োজনে পূর্ণতা এনে দেবে।
দেখা হচ্ছে আজ সন্ধ্যায়!
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Toronto, ON