Study Xpress

Study Xpress

Share

12/04/2025

উচ্চশিক্ষার জন্য কোথায় পড়বে বা কোন কোর্স নেবে—সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একটু ঠিকঠাক রিসার্চ করে নিও। কোন কোর্স তোমার জন্য ভালো, কোন বিশ্ববিদ্যালয় কী অফার করে, কোথায় অবস্থিত—এসব ব্যাপার আগে থেকে জেনে নাও। সাথে দেখে নিও তাদের টিচিং সিস্টেম, রিসার্চের সুযোগ, ক্যাম্পাস লাইফ, আর পাশ করার পর চাকরির সম্ভাবনা কেমন।

তুমি চাইলে তোমার বন্ধুবান্ধব, পরিবার, বা যেসব বিশ্ববিদ্যালয়ে তোমার আগ্রহ আছে সেখানকার পুরনো ছাত্র-ছাত্রীদের সাথেও কথা বলতে পারো। ফেসবুক বা লিঙ্কডইনে মেসেজ করলেই অনেকেই সাহায্য করতে রাজি হয়ে যায়। আর হ্যাঁ—নিজের বাজেট আর কী কী স্কলারশিপ পাওয়া যেতে পারে, সেটাও রিসার্চের অংশ হিসেবে মাথায় রাখবে।

আর একটা জিনিস—অনলাইনে যা দেখো বা পড়ো, সবকিছুই সত্যি ধরে নিও না। অনেক সময় কিছু রিভিউ শুধু ব্যক্তিগত খারাপ অভিজ্ঞতার ওপর ভিত্তি করে লেখা হয়, যা তোমার ক্ষেত্রে মিলবেই এমন না। তাই নিজের মতো করে সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নাও।
তোমার দরকার হলে Study Xpress থেকেও একদম নিরপেক্ষ ও সঠিক গাইডলাইন পাওয়া যায়।

Want your school to be the top-listed School/college in Saskatoon?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


SASKATOON
Saskatoon, SK
S7N2J4