Bibek Aid Foundation

Bibek Aid Foundation

Share

03/14/2026

ঈদের দিন হাসি ফুটুক সবার মুখে...

সাহায্য পাঠাতে চাইলে:
E-transfer / PayPal: [email protected]
bKash / Nagad: +8801785044921
(Recipient: MST. SABRINA SARMIN)

02/18/2026

পবিত্র রমজান ২০২৬ উপলক্ষে বিবেক এইড ফাউন্ডেশন আপনার যাকাত, যাকাতুল ফিতর (ফিতরা), ফিদইয়া, কাফফারা, সদকা ও সদকা জারিয়া আদায়ের জন্য আপনাকে আহ্বান জানাচ্ছে। এই রমজানে আপনার দান বাংলাদেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবন পরিবর্তনে সহায়তা করবে।

আপনার দানের মাধ্যমে আমরা সম্মান ফিরিয়ে দিচ্ছি, স্বাবলম্বিতা তৈরি করছি এবং একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলছি।

আপনার দানে যে কার্যক্রমগুলো বাংলাদেশে বাস্তবায়িত হবে:

১) অসহায় নারী ও যুবসমাজের ক্ষমতায়ন এবং কর্মসংস্থানে সহায়তা
• সেলাই মেশিন প্রদান করে আয়ের সুযোগ সৃষ্টি
• ক্ষুদ্র ব্যবসা শুরু করার সহায়তা (যেমনঃ চায়ের দোকান)
• গবাদি পশু ও পোল্ট্রি ফার্ম স্থাপনে সহায়তা
• ভ্যান / ভ্যানের ব্যাটারি কিনে আত্মকর্মসংস্থানের সুযোগ

২) চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারী মানুষের জন্য ঘর নির্মাণ
• নিরাপদ ও টেকসই ঘর নির্মাণ
• গৃহহীন ও ঝুঁকিপূর্ণ পরিবারকে আশ্রয় প্রদান
• ঘর মেরামতে সাহায্য (যেমনঃ টিনের চাল কিনে দেয়া, পাকা টয়লেট তৈরি করে দেয়া)

৩) শিক্ষা সহায়তা
• মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি ফি
• স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যয় বহন

৪) এতিম ও এতিমখানা সহায়তা
• এতিম শিশুদের থাকা-খাওয়ার (বোর্ডিং) ব্যবস্থা
• এতিমখানা নির্মাণ ও সংস্কার
• নিয়মিত রক্ষণাবেক্ষণ, খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ
• ইফতারের সহায়তা

৫) রমজানে খাদ্য সহায়তা ও ঈদ ফুড প্যাকেজ
• গরীব মানুষের জন্য রমজানে খাবারের ব্যবস্থা করা
• দরিদ্র পরিবার যাদের ঈদের দিন ভালো খাবারের সামর্থ্য নেই, তাদের জন্য ঈদের
খাবারের ব্যবস্থা করা

গ্রহণযোগ্য দানের ধরন:
• যাকাত
• যাকাতুল ফিতর (ফিতরা)
• ফিদইয়া
• কাফফারা
• সদকা
• সদকা জারিয়া (চলমান দান)

এই রমজানে আপনার দান হোক আজকের সহায়তা, আগামী দিনের স্বাবলম্বিতা এবং ভবিষ্যতের স্থায়ী পরিবর্তনের মাধ্যম।

দান / সহায়তা পাঠানোর ঠিকানা:
• Etransfer /Paypal : [email protected]
• 𝐛𝐊𝐚𝐬𝐡/𝐍𝐚𝐠𝐚𝐝 - +𝟖𝟖𝟎𝟏𝟕𝟖𝟓𝟎𝟒𝟒𝟗𝟐𝟏
(Recipient: MST. SABRINA SARMIN)

যে কোন তথ্য পেতে যোগাযোগ করুনঃ
[email protected]
• অথবা কমেন্টে লিখুন

টাকা পাঠানোর সময় রেফারেন্সে লিখবেন „যাকাত“ / „রমজান ফুড প্যাকেজ“ / „ইফতার“ / „ঈদ ফুড প্যাকেজ“ / „স্কলারশিপ“ / „এতিমখানা“ / „কর্মসংস্থান“... ইত্যাদি

এই বার্তাটি শেয়ার করুন এবং অন্যদেরও ভালো কাজে অংশীদার হওয়ার সুযোগ করে দিন।

02/06/2026

কল্পনা করুন—
১৯/২০ বছরের এক মেধাবী তরুণ।
দিনমজুর বাবার সন্তান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র।

স্বপ্ন তার অনেক বড়—
একদিন বড় একজন গণিতবিদ হবে।

কিন্তু বাস্তবতা ভিন্ন।
অর্থের অভাবে সে শিক্ষকদের অফিসে অফিসে ঘুরে বেড়ায় একটি স্কলারশিপের আশায়।
হলের রুমে রুমে বড় ভাইদের কাছে ধর্না দেয়—যদি একটা টিউশনি মেলে।

এটা কোনো গল্প নয়।
এটা ইব্রাহীম নামের এক শিক্ষার্থীর বাস্তব জীবন।

তার মাসিক খরচ মাত্র ৫,০০০ টাকা।
আমাদের কাছে যা সামান্য, তার কাছে তা বাঁচার অবলম্বন।
এক/দুই/চার বছরের জন্য এই সহযোগিতা তার জীবন বদলে দিতে পারে।
তার সাথে ঘুরে দাঁড়াবে একটি পরিবার।

বিবেক এইড ফাউন্ডেশনের মাধ্যমে ইতোমধ্যেই ১০ জনেরও বেশি মেধাবী ছাত্র–ছাত্রী হৃদয়বান দাতাদের সহায়তায় পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

আসুন, আমরা আরও একজন ইব্রাহীমের পাশে দাঁড়াই।
স্বপ্নগুলো ঝরে যেতে দেব না।

সাহায্য পাঠাতে / যুক্ত হতে চাইলে:

Etransfer /Paypal : [email protected] 𝐛𝐊𝐚𝐬𝐡/𝐍𝐚𝐠𝐚𝐝 - +𝟖𝟖𝟎𝟏𝟕𝟖𝟓𝟎𝟒𝟒𝟗𝟐𝟏 (Recipient Name: MST. SABRINA SARMIN) টাকা পাঠানোর সময় রেফারেন্সে লিখবেন „ “ Ebrahim Scholarship”.

🙏 শেয়ার করুন—কারও সামান্য সহযোগিতাই হতে পারে কারও পুরো ভবিষ্যৎ।

Photos from Bibek Aid Foundation's post 04/26/2025

Light Returned to a Family’s Life

Mohammad Lokman Ali — a resilient man in his sixties from Daldali village, Bholahat, Chapainawabganj district.
He used to earn a living by operating a battery-powered van. Life had been tough enough, but a serious eye condition forced him to sell his van’s battery to cover medical expenses.
Though he regained his eyesight, he lost his means of livelihood.

In this desperate time, he reached out to Bibek Aid Foundation for help.
Upon field verification, it was found that four batteries and fitting costs — totaling about 32,500 BDT — were needed to get his van operational again.
The matter was shared within our network, and a kind-hearted sister living in Germany generously contributed her zakat to cover the cost.

With this support, four new batteries were purchased, fittings were completed, and Mohammad Lokman Ali’s van was revived.
Today, he can once again earn a living and bring back hope and smiles to his family.

The photos capture the journey — installation of batteries, handover of the support money, fitting into the van, and finally a courageous Mohammad Lokman Ali ready to ride again.

A small act of kindness can transform an entire family’s future.
Let’s stand together for many more like Lokman Ali, and bring back the light to their lives.

Expense Description
Amount
Battery cost (4 units)
31,800 BDT
Fitting charges
700 BDT
Total
32,500 BDT

Want your organization to be the top-listed Non Profit Organization in Calgary?
Click here to claim your Sponsored Listing.

Address


Calgary, AB
T3B2V3