Shorab Hossain Rony

Shorab Hossain Rony

Share

14/05/2025

*তুমি যখন*

তুমি যখন হেসে তাকাও,
মনে হয় সূর্য উঠে যায় নতুন আলো নিয়ে।
তুমি যখন পাশে থাকো,
ভয় গুলো পালায়, আসে শান্তির স্নিগ্ধ নীড়ে।

তুমি যখন চুপ করে থাকো,
তবুও শোনা যায় হাজারো অজানা গল্প।
তুমি যখন হাতটি ধরো,
সময়ের হিসেব ভুলে যায় হৃদয়ের কল্প।

তুমি যখন চোখে তাকাও,
চাঁদের আলো হার মানে তোমার ঐ দৃষ্টিতে।
তুমি যখন নাম ধরে ডাকো,
মনের ভিতর বাজে প্রেমের সুর নীরবে, মিষ্টিতে।

তুমি যখন পাশে থাকো,
দুনিয়ার সব কষ্ট ভুলে যাই।
তুমি যখন ভালোবাসো,
জীবনটা যেন স্বপ্নে ভাসে—নিভৃতে, নির্ভরতায়।

20/04/2025

ছোট্ট একটা জীবনে এটুকু বয়সে হাঁপিয়ে উঠা অসহ্য য'ন্ত্রনা। সুখের সন্ধানে গেলে সুখ নেই, ঘুমোতে গেলে ঘুম নিরুদ্দেশ, কাউকে আঁকড়ে ধরে রাখতে না পারা, ভুল বুঝাবুঝি, কাউকে বুঝাতে না পারা আর বুঝতে না দেওয়া , সব এক পাত্রে গিয়ে ভরাট হচ্ছে। একদিন সব ঢেলে দিবে প্রকৃতির বুকে । সময় হারিয়ে গেলে অন্য সময়ে সুখ হয় অসুখ 🙂
Shorab Hossain
Story of RP

Want your organization to be the top-listed Government Service in Sitra?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Sitra