Be SMART
01/03/2024
হযরত নূহ (আ)-এর রোযা:
আদম (আ)-এর পর নূহ (আ)-কে দ্বিতীয় আদম বলা হয়। এ যুগেও সিয়াম ছিল। কারণ, নবী করীম (স) বলেন নূহ (আ) ইয়াওমুল ফিতর ও ইয়াওমুল আযহা ছাড়া গোটা বছর রোযা রাখতেন। (ইবনে মাজাহ ১২৪ পৃষ্ঠা)
মুআয, ইবনে মাসউদ, ইবনে আব্বাস, আতা, কাতাদাহ ও যাহ্হাক (রা) থেকে বর্ণিত, নূহ (আ)-এর যুগ থেকে প্রত্যেক মাসে তিনটি করে রোযা ছিল। পরিশেষে রমযানের এক মাস সিয়ামের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা রহিত করে দেন। (তাফসীর ইবনে কাসীর, ১ম খণ্ড, পৃষ্ঠা ২১৪)
ইবনে কাসীর (র)-এ বর্ণনা প্রমাণ করে যে, নূহ (আ)-এর যুগ থেকে মুহাম্মাদ (স) এর যুগ পর্যন্ত রমযানের রোজা ফরয হবার আগে কমপক্ষে তিনটি করে সিয়াম ফরয ছিল।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Uttara