Daily Signature
রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে খেলাফত মজলিসের ব্যতিক্রমী উদ্যোগ
ওয়ার্ডভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যাপক সাড়া
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে খেলাফত মজলিস। সংগঠনটির ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এই উদ্যোগের অংশ হিসেবে নগরবাসীর মাঝে বিনামূল্যে বড় প্লাস্টিকের বস্তা, পলিব্যাগ, শপিং ব্যাগ এবং পরিচ্ছন্নতা বিষয়ক গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ঈদকে কেন্দ্র করে এমন জনবান্ধব ও সচেতনতামূলক কার্যক্রম সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, কোরবানির পশুর বর্জ্য যথাযথভাবে নির্ধারিত স্থানে সংরক্ষণ ও দ্রুত অপসারণ নিশ্চিত করা গেলে পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমে আসবে। সেই লক্ষ্যেই জনগণকে সচেতন করতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার বলেন,
“আমাদের নগরী আমাদেরকেই পরিচ্ছন্ন রাখতে হবে। নাগরিক সচেতনতা ছাড়া কোনোভাবেই একটি আধুনিক ও নিরাপদ নগর গড়ে তোলা সম্ভব নয়। সৎ নেতৃত্ব, নিরাপদ নগরী ও নাগরিকদের আস্থায় আমরা গড়ে তুলতে চাই একটি পরিচ্ছন্ন ও মানবিক ঢাকা উত্তর সিটি।”
তিনি আরও বলেন, ঈদুল আযহার মূল শিক্ষা হচ্ছে ত্যাগ, শৃঙ্খলা ও মানবতার বিকাশ। সেই শিক্ষাকে ধারণ করেই নগরবাসীকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসতে হবে।
৫০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ এনামুল হক হাসান এর তত্ত্বাবধানে পরিচালিত এই গণসচেতনতামূলক কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন আহমেদ খন্দকার, ছাত্র মজলিস নেতা খন্দকার সাজিদ ইবনে সাইফ, আব্দুল্লাহ খুবাইবসহ স্থানীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।
স্থানীয় বাসিন্দারা জানান, ঈদ উপলক্ষে এমন সচেতনতামূলক উদ্যোগ রাজধানীর পরিচ্ছন্নতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তরুণ সমাজকে সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত করতেও এ ধরনের কার্যক্রম ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন তারা।
পরিচ্ছন্ন নগরী গঠনে নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে খেলাফত মজলিসের এই উদ্যোগ ইতোমধ্যেই এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
শিশু রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে - বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিস
ঢাকা, ২১ মে ২০২৬: শিশু রামিসাকে পাশবিক নির্যাতন এবং হত্যার প্রতিবাদে ও সারাদেশে হত্যাকাণ্ড, ধর্ষণ ও সন্ত্রাসের বিরুদ্ধে আজ বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
আজ দুপুর ১২টায় উত্তরা আজমপুরে ছাত্রী নেত্রী সুমাইয়া ইসলাম শিফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের কেন্দ্রীয় অফিস সম্পাদিকা খন্দকার সুরাইয়া আক্তার সুমি।
আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর মহিলা মজলিস দায়িত্বশীল উম্মে হাবিবা সুলতানা, জান্নাতুল ফেরদৌস মাওয়া, তাহমিনা আক্তার বীথি ও ছাত্রী মজলিস নেত্রী তামিমা খন্দকার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, রামিসাকে পাশবিক নির্যাতন ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে। সরকারকে অবিলম্বে দেশে অব্যাহত হত্যাকাণ্ড, ধর্ষণ ও সন্ত্রাস বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা যে কোন মূল্যে আমাদের সন্তান, মা ও বোনদের জীবন ও ইজ্জতের নিরাপত্তা রাষ্ট্রের কাছ থেকেই বুঝে নিবো।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Turag