Shatybd.com
11/12/2023
উচ্চমাধ্যমিকের ইংরেজির ভয় দূর করতে যে বইটি সাহায্য করবে
আগামী বছর অনুষ্ঠিতব্য এইচএসসি এবং আলিম পরীক্ষার প্রস্তুতির জন্য ভরা মৌসুম এখন। প্রস্তুতির এই বেলায় ইংরেজি নিয়ে হিমশিম খাচ্ছে অনেকেই। ইংরেজিতে দুর্বলতার কারণে অনেকের মনেই কাজ করছে একটা ভীতি। তাদের জন্য আলোর দিশারী পাবলিকেশন্সের “কনফিডেন্ট ইংলিশ টেক্সট বুক ফর এইচএসসি এন্ড আলিম (২০২৩-২০২৪)” বইটি সহায়ক হতে পারে ইনশাআল্লাহ।
বইটিতে পাঠ্যবইয়ের প্রতিটি অনুচ্ছেদের অনুবাদ দিয়ে দেওয়া হয়েছে। সেইসাথে অনুচ্ছেদের বিভিন্ন শব্দের অর্থও তুলে ধরা হয়েছে প্রতিটি ক্ষেত্রে। এভাবে শব্দ ও পুরো অনুচ্ছেদের অনুবাদের মাধ্যমে ইংরেজিতে দুর্বল শিক্ষার্থীরা পড়া সহজেই আয়ত্ত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। অনুচ্ছেদ অনুবাদের ক্ষেত্রে ভেঙে ভেঙে অনুবাদ জুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, পুরো বাক্যটিকে ভেঙে ভেঙে এর মধ্যে প্রতিটি অংশের অনুবাদ উল্লেখ করা হয়েছে, যাতে দুর্বল ছাত্রছাত্রীরা অনুচ্ছেদের প্রতিটি অংশের অর্থ সহজেই বুঝে নিতে পারে।
তাই ইংরেজির প্রস্তুতিতে যাদের মনে কাজ করছে ভয় আর শঙ্কা, তারা আজই এই বইটি সাথে নিয়ে শুরু করে দাও প্র্যাকটিস। সাফল্য তোমাদের সঙ্গী হবে, ইনশাআল্লাহ!
05/04/2023
মহান রবের নীড়ে
যেতে হবে ফিরে
বইটির সাথে পাচ্ছেন ১টি বুকমার্ক ফ্রি!
অনেক ভুলের মাঝেও একটু সস্ত্বির নিশ্বাস নেয়ার কথা ভাবতেই কেমন যেন শরীরে শিহরণ জেগে উঠে। শিহরণটা রূপান্তর হয় ভয় এর মধ্যে। সে ভয় আর কারো জন্য নয় শুধু সেই মহান রবের জন্য। হুমম, আমার আল্লাহর জন্য! নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়। ভাবনার জগতে একটু ডুব মেরে ভাবি যে এতশত ভুলের পরেও তিনি আমাকে সুযোগ দিচ্ছেন। সে সুযোগ একবার নয়, দিচ্ছেন বারবার। আসলে আজব নয়, তিনি আমার রব সমস্ত মুলককে সহ্য করে নিচ্ছেন; কিন্তু অন্য দিকে আমরা সাধারণ দায়িত্ব পালনেও কোনো ভুল দেখতে পারি না, সহ্য করা দূরের ব্যাপার। তো একটিবার ভাবুন তো তিনি কতই না দয়ালু ও ধৈর্য্যশীল।
বর্তমানে তরুণ-তরুণীদের মাঝে সবচেয়ে বেশি যে সমস্যা লক্ষণীয় তা হলো অসৎসঙ্গ। অসৎসঙ্গ থেকে তারা জড়ায় নেশায়, হারাম রিলেশনে। এভাবে বিভিন্ন খারাপ অভ্যাস জড়িয়ে পড়ে মেধাবী তরুণ-তরুণীরা।
পরিবারে তৈরী হওয়া সমস্যাসহ জাহেলী মনোভাবী এ সমাজ থেকে উৎপত্তি এমন কিছু সমস্যা ও তার সমাধান নিয়ে লেখক সুরাইরা কবীর সাথী লিখেছেন 'অতঃপর সাথী' বইটি।
বইটি আপনাকে শেখাবে, কীভাবে নিজের মধ্যে ক্ষমাশীলতার গুণ বাড়াতে পারেন, অন্যায় অনাচার থেকে দূরে থাকতে পারেন, শান্তির ঘুম দিতে পারেন, ধীরে ধীরে নিজের মধ্যে পরিবর্তন আনতে পারেন, হতাশা ও দুশ্চিন্তা-মুক্ত একটি জীবন গড়তে পারেন সহ নানান বিষয়। এক্ষেত্রে লেখক কুরআন হাদীসের আলোকে বিশ্লেষণ করেছেন। তবে এর পাশাপাশি গল্প-ধারা, বিভিন্ন ঘটনার মাধ্যমেও লেখক বিশ্লেষণ করেছেন। শুধু তরুণ-তরুণীদের জন্যই নয়, সমাজের সবার জন্য উপকারী।
অতঃপর সাথী....
লেখক : সুরাইয়া কবীর সাথী
প্রকাশনী : আলোর দিশারী পাবলিকেশন্স
মুদ্রিত মূল্য : 280৳
বিক্রয়মূল্য : 196৳ (৩০% ছাড়)
একটু পড়ে দেখুন : https://drive.google.com/file/d/15l3bJSS-ZgxAwU4AAJeG5_MRBIajpno6/view?usp=share_link
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Tongi
1711