Unity 1 foundation

Unity 1 foundation

Share

18/07/2022

"আপডেট"

আলহামদুলিল্লাহ সাফল্যর সাথে রাবেয়ার সার্জারি শেষ হলো, রাবেয়া অবজারভেশন রুমে আছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে রাবেয়া, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন।

মূল পোস্ট👇
১০ বছর বয়সী রাবেয়া,কথা বলতে পারে না ও শারীরিক ভাবে প্রতিবন্ধী।

মা রান্না বসিয়ে বাইরে যায়, রাবেয়া খেলতে গিয়ে চুলার ধারে যায় ও মাটির চুলা থেকে জ্বলন্ত লাড়কি উঠায়, আগুনের ফুলকি তার শরীরে পড়ে, গায়ে সিল্কের জামা থাকাতে দ্রত পুরো শরীরে আগুন ছড়িয়ে পড়ে।
মেয়েটা তো কথা বলতে পারে না, তার চিৎকার কেউ শুনে না, যন্ত্রনায় ছটফট করতে থাকে এবং নিজ হাত দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে এমন সময় ওর মা আসে, বাচ্চার এই অবস্থা দেখে মায়ের কান্না আহজারি তে আশেপাশের লোকজন আসে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়, সেখানে কিছুদিন থাকার পরে অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় ট্রান্সফার করা হয়।
বাবার ছোট্ট একটি চায়ের দোকান, ৫ জন সদস্যের পরিবার তাদের, এমনিতেই তাদের চলতে কষ্ট নুন আনতে পান্তা ফুরায় । তার উপর রাবেয়ার চিকিৎসার খরচ, ওষুধ-পত্রের সংকুলান করতে খুব কষ্ট হছে।

আমরা (Unity 1 foundation) আমাদের সাধ্য অনুযায়ী রাবেয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছি, আমাদের একার পক্ষে তো আর তার চিকিৎসার সম্পূর্ণ দায় ভার নেয়া সম্ভব না। আসুন না, আমার সবাই মিলে রাবেয়ার পরিবারের পাশে দাড়াঁই, বাচ্চাটিকে সুস্থ করে তুলি। আপনাদের সামান্য সহযোগিতায় অসহায় মেয়েটি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে।

যেকোনো প্রয়োজনে এবং সরাসরি দেখা করতে চাইলে কল অথবা মেসেজ করুন এই নাম্বারে:

01705008883 (বিকাশ+নগদ)

Photos from Unity 1 foundation's post 13/07/2022

১১ বছর বয়সী ফয়সাল কিডনি জনিত সমস্যায় আক্রান্ত। তারএই সমস্যার কারনে পেট এবং চোখ অস্বাভাবিক ভাবে ফুলে যায়। প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ট্রান্সফার করে। বাবা নিতান্তই গরীব একজন কৃষক, তাদের খাবার জোগাতেই কষ্টকর তার উপর ছেলের এই অবস্থা, ঠিক মতো ওষুধ-ই কিনে দিতে পারছে না।

আমরা (Unity 1 Foundation) দাঁড়িয়েছি ফয়সাল এর পরিবারের পাশে, আমরা আমাদের সাধ্যমতো ফয়সাল এর পাশে আছি, ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করবেন বাচ্চাটির পাশে দাঁড়াতে।
আপনাদের দোয়া একান্ত কাম্য🤲

যেকোনো প্রয়োজনে অথবা সরাসরি দেখা করতে চাইলে কল অথবা মেসেজ করুন এই নাম্বারে

01705008883 ( বিকাশ+নগদ)

Photos from Unity 1 foundation's post 03/07/2022

"আপডেট"

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ইবরাহিম আগের চাইতে একটু ভালো, সুস্থের দিকে এগিয়ে যাচ্ছে,।

আমরা (unity 1 Foundation) থেকে আমাদের সাধ্যমতো তার পাশে দাঁড়িয়েছি, আপনাদের কাছে এতটুকই কাম্য আপনারা এই ছোট্ট শিশুটির জন্য দোয়া করবেন।
যেকোনো বিষয়ে কল করুন অথবা মেসেজ করুন এই নাম্বারে: 01705008883.

Want your organization to be the top-listed Non Profit Organization in Tejkunipara?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Tejkunipara