Tangail News24.com

Tangail News24.com

Share

Photos from Tangail News24.com's post 18/03/2026

প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে সখিপুরে নগদ অর্থ বিতরণ

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের সখিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় ও হত-দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে নগদ অর্থ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদকে সামনে রেখে প্রায় ১০০টি হত-দরিদ্র পরিবারের মাঝে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।

আজ বুধবার (১৮ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র পরিবারের হাতে সরাসরি নগদ অর্থ তুলে দেওয়া হয়। কর্মসূচিতে সংগঠনের সভাপতি শামীম এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান। এছাড়াও রুহুল আমিন, নাজমুল, দেলওয়ার, সাইফুলসহ আরও অনেক স্বেচ্ছাসেবী এ কার্যক্রমে অংশ নেন।

সংগঠনের সভাপতি শামীম বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।”

সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, “এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।”

উপকারভোগীরা এই সহায়তা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কার্যক্রমের প্রত্যাশা করেন।

26/02/2026
Photos from Tangail News24.com's post 04/02/2026

সখিপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের গোহাইলবাড়ি মাদ্রাসা মাঠে পথসভায় উপস্থিত ছিলেন, স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। (হরিণ প্রতীক)

Photos from Tangail News24.com's post 01/02/2026

সখিপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাহারতা জোড় পুকুর পাড়ে নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন, বিএনপির মনোনীত প্রার্থী এড. আহমেদ আযম খান। ( প্রতীক ধানের শীষ)।

Photos from Tangail News24.com's post 01/02/2026

সখিপুর পৌরসভার ১ নং ওয়ার্ড গোলঘর এলাকায় নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন, বিএনপির মনোনীত প্রার্থী এড. আহমেদ আযম খান। ( প্রতীক ধানের শীষ)।

Want your business to be the top-listed Media Company in Tangail?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Sakhipur
Tangail