SSC Corner

SSC Corner

Share

03/09/2021

পড়াশোনার যে অলিখিত নিয়ম আমরা সবাই মেনে চলি……
পড়তে যে কারোই ভালো লাগে না, ব্যাপারটা এমন না। পেপার পড়তে ভালো লাগে, বই পড়তে ভালো লাগে, ফেসবুকের স্ট্যাটাস এমনকি চর্ম-যৌন রোগের লিফলেট পড়তেও ভাল লাগে, তবু ক্লাসের পড়াশোনা, সে যেন এক আতঙ্কের নাম! এই আতঙ্কের কারণেই ছাত্রজীবনে পড়াশোনার কিছু অলিখিত নিয়ম মেইনটেইন করে চলে কমবেশি সবাই। দেখ তো, পড়াশোনার ক্ষেত্রে এই নিয়মগুলো তুমিও ফলো করো (কিংবা করতে!) কিনা!

১। খালি পেটে পড়তে বসা যাবে না। কিছু একটা খেয়ে পড়তে বসতে হবে।
২। মাত্র খাওয়াদাওয়া শেষ করার পর পড়তে বসা যাবে না। ভরা পেটে পড়াশোনা হয় না।
৩। ৯টা বাজে পড়তে বসবো ঠিক করার পর যদি বসতে বসতে ৯:০৩ বেজে যায়, তবে তখন আর বসা যাবে না। ৯:৩০ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
৪। বন্ধু পড়া শুরু করেনি, ও পড়া শুরু করলে এরপর বসা যাবে।
৫। ঘুমঘুম ভাব হলে একটু না ঘুমিয়ে পড়া যাবে না।
৬। খেলা চলাকালীন পড়াশোনা করা যাবে না। ম্যাচটা শেষ করে পড়তে হবে।
৭। নোটিফিকেশনটা একবার দেখেই…
৮। বাসায় গেস্ট থাকলে তাদের বিদায় দেয়ার আগ পর্যন্ত পড়তে বসা যাবে না।
৯। সন্ধ্যাবেলা পড়তে বসা যাবে না। আগের দিনের গুরুজনেরা বলতো, নিশ্চয়ই ভালোর জন্যই বলতো...
১০। সব নোটস গোছানো না থাকলে আগে সেগুলো গুছিয়ে তারপর পড়তে বসতে হবে।
১১। পড়ার আগে টেবিলটা গুছিয়ে নিতে হবে।
১২। রাত হয়ে গেছে, সকালবেলা ফ্রেশ মাইন্ডে পড়তে বসবো।
Next Day সকালবেলা…….

Want your school to be the top-listed School/college in Tangail?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Tangail Sadar
Tangail
1900