Rafi Mahmud
03/05/2024
আয়ে রব্বে কা'বা! তুমি তোমার দ্বীন প্রচারের জন্য নবী-রাসূল প্রেরণ করেছো।
তোমার দ্বীনের হেফাযতকারী তুমিই ; তবে আজও তোমার দ্বীনকে প্রচার- প্রসার ও প্রতিষ্ঠার জন্য তুমি নায়েবে নবী হিসেবে উলামায়ে কেরামকে নিয়োজিত রেখেছো৷
আমাদের বিশ্বাস, তোমার আম্বিয়ায়ে কেরামকে যেমন সকল প্রতিবন্ধকতা থেকে তুমি হেফাজত করেছো, ঠিক তেমনই তাদের ওয়ারিশদেরকেও তুমিই হেফাজত করবে।
আলহামদুলিল্লাহ।
মোদের মাতৃভাষা
রাফি মাহমুদ
ভুলে কি গিয়েছো
মাতৃভাষা অর্জেনরই কথা!
দেখো না তাকিয়ে পাতায় পাতায়
বায়ান্নর ইতিহাস আছে গাঁথা।
আইয়ূব গোষ্ঠী বলেছিলো
এদেশে উর্দুই রাষ্ট্রভাষা হবে,
বলেছিলাম মোরা বাঙালী
মোদের ভাষা বাংলাই রবে।
কতনা বাধা পেরিয়েছি মোরা
পাইনি কখনো ভয়,
নত করিনি শির কখনও
মানিনি কভু কোনো পরাজয়।
রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ
মায়ের ভাষা রক্ষার তরে,
ভাষা শহিদদেরকে আজও বিশ্ব
স্মরণ করে শ্রদ্ধাভরে।
রফিক, শফিক, জব্বার, বরকত
আরও যে কত নাম,
ভাষার জন্য দিয়েছে জীবন
করেছে অধিকারের সংগ্রাম।
যাদের ত্যাগে পেয়েছি আমরা
মায়ের মুখের ভাষা,
হোক নাজাতের উসিলা তাদের জন্য
প্রভুর দরবারে এই আশা।
এসো হই বিনয়ী ভাষা ব্যবহারে
করি রক্ষা ভাষার মান,
মোদের মাতৃভাষা এক অসীম নিয়ামত
মহান প্রভুর দান।
24/01/2024
যদি বয়কট করার ফলে সুবিধা ভোগ করা কমে যায় ;
ভাবে যদি কেউ সেকেলে
তাতে কিছু যায় আসে না।
“আমি সালাহউদ্দীনের সালতানাতেই ফিরে যেতে চাই”
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Tangail
1900