Tanjil Sarkar

Tanjil Sarkar

Share

31/07/2023

হঠাৎ আমার ফোনে একটি মেসেজ আসলো। ওপেন করে দেখি 50 টাকার ফ্লেক্সিলোড, ঠোঁটের কোনে এবার একটা ঈসৎ হাসি ফুটলো, কারন বুঝতে আর
বাকি রইলো না এ টাকা কোথা থেকে কিভাবে এলো...

আমার ছাতা হারানোর একটা অভ্যাস আছে। জীবনে
কয়টি ছাতা হারিয়েছি তার কোনো হিসেব নেই, কলেজে ছাতা নিয়ে গেলে সেখানেই রেখে আসি, কখনো বা মুদি দোকানে, অথবা চায়ের দোকানে, আত্নীয় স্বজনের বাড়িতে গেলে, বৃষ্টির সময় তাই ছাতা আমার কোন কাজেই আসে না...

এইবার ছাতা কেনার পর ভিতরের দিকে লিখে রাখলাম এই ছাতাটি কেউ পেলে নিম্নের নম্বরে 50 টাকা ফ্লেক্সি লোড করুন। দাবি ছেড়ে দিবো,নয়তো দাবি থেকে যাবে।

কিছু দিন আগেই আমার ছাতাটি হারিয়ে গেছে। নিশ্চয়ই যেই ভদ্রলোক ছাতাটি পেয়েছেন তিনিই এই
টাকাটা পাঠিয়েছেন। আমার ফোনে ভুল করেও কেউ
কোনদিন ১০ টাকা পাঠায়নি তাই আমি ওভার শিওর।

দুই দিন পর আবার 50 টাকা ফ্লেক্সিলোড আসলো।
নিশ্চিত সেই ভদ্রলোক ও ছাতাটি হারিয়ে ফেলেছেন।

দোয়া করে দিলাম, ছাতা তুই এবার শুধু হারাতে থাক। সারা জীবনের ছাতা হারানোর সব টাকা একবারে তুলে নিবো এবার...😁😁

#261

20/07/2023

লক প্রোফাইল থেকে রিকোয়েস্ট আসলে আমার খুব ভালো লাগে! মনে হয় একটা মেয়ে ঘোমটা পরে আমার কাছে এসে বলছে, "ঘোমটা তুলে মুখখানা দেখ!"

আমি খুব সযত্নে ঘোমটা তুলে মুখ দেখি! মানে রিকোয়েস্ট একসেপ্ট করে মেয়েটার প্রোফাইল দেখি!

কেমন লাগে বলেন! কত আশা নিয়ে শাড়ির ঘোমটা তুলে দেখি একটা ছেলে!

কী আর করব সাথে সাথে আনফ্রেন্ড করে দিই। এত কষ্ট সহ্য করা যায়?

#259

Want your public figure to be the top-listed Public Figure in Tangail?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Tangail
1960