Zibrail.com.bd
09/03/2026
আল্লাহ বলেছেন, তিনি ডাকলেই সাড়া দেন: “আমি নিকটবর্তী; আহ্বানকারীর দুআ কবুল করি যখন সে আমাকে ডাকে” (বাকারা ২:১৮৬),
এবং “তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব” (গাফির ৪০:৬০)।
“কে বিপন্ন ব্যক্তির ডাকে সাড়া দেয় যখন সে ডাকে…?” (নামল ২৭:৬২)
আবার যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের ডাকে সাড়া দেন (শূরা ৪২:২৬)।
কুরআন নবীদের দুআ কবুলের বহু উদাহরণ আছে।
★ আইয়ূব (আ.) ভীষণ অসুস্থ হয়ে দুআ করেন, আল্লাহ তাকে হারিয়ে যাওয়া সবকিছু ফিরিয়ে দেন (২১:৮৩–৮৪),
★ ইউনুস (আ.) কে আল্লাহ মাছের পেট থেকে রক্ষা করেন (২১:৮৭–৮৮),
★ যাকারিয়া (আ.) কে আল্লাহ ৮০+ বছর হয়ে যাওয়ার পরেও একজন নেক সন্তান দেন (২১:৮৯–৯০),
★ আবার মারইয়াম (আ) এর মা মনে মনে একজন ছেলে সন্তান চাচ্ছিলেন যেন তাকে নবী হিসেবে আল্লাহ কবুল করেন এবং তিনি তাকে আল্লাহর রাস্তায় নিবেদত করতে পারেন। কিন্তু আল্লাহ তাকে কন্যা সন্তান দিলেন, এবং এই কন্যা মারইয়াম(আ) এর মাধ্যমেই অভূতপূর্ব মিরাকেলের সাক্ষী করলেন আমাদের সবাইকে! আল্লাহর প্ল্যান হচ্ছে শ্রেষ্ঠ!
এগুলো ঘটনা কেন আল্লাহ কুরআনে আপনাকেই বলছেন?
যেন আপনি বুঝতে পারেন যে, দুয়া কবুল হওয়া মানে সবসময় “ঠিক যেভাবেই চাই, সেভাবেই সাথে সাথে সেই জিনিসটা হাতে পেয়ে যাওয়া' নয়।
আল্লাহ কখনও চাওয়া জিনিসটাই আমাদের দিয়ে দেন, আবার কখনও এই দুয়ার মাধ্যমে আপনার রাস্তা থেকে 'বিপদ সরিয়ে দেন', আবার কখনও 'এই দুআর বিনিময়ে আখিরাতের জন্য প্রতিদান জমা রাখেন'।
দুনিয়াতে দুআগুলোর প্রাপ্তি সবসময় খালি চোখে দেখা যায় না। অথচ এগুলো সবই দুআ কবুল হওয়ার অংশ। আপনার দুআ সবসময়ই কবুল হচ্ছে! শুধু খেয়াল রাখবেন, হারাম কিছু যেন ঢুকে না যায় দুআতে!
#রামাদান
#রাইটিং_থেরাপি
#দুআ_থেরাপি
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Tangail
1900