ESD Foundation

ESD Foundation

Share

17/12/2025

১০ম ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী সম্পন্ন

‘অপরাজিতা মেধাবৃত্তি শিক্ষার্থীদের যুগোপযোগী ও সৃজনশীল মনন গঠনের সারথী'
লেফ. কর্নেল (অব.) আতাউর রহমান পীর

প্রধান অতিথি বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ ও সংগঠক লেফ. কর্নেল (অব.) জনাব আতাউর রহমান পীর বলেন, "কেবল বৃত্তি পাওয়া বা এ প্লাস পাওয়া জীবনের লক্ষ্য হওয়া উচিত নয়। জীবনের স্বপ্ন ঠিক করা আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত। সেই অনুযায়ী জীবনকে প্রতিকুল অবস্থাতেও খাপ খাওয়াতে হবে। ইএসডি ফাউন্ডেশনের এই উদ্যোগ তোমাদেরকে সেই লক্ষ্য বাস্তবায়নে অনুঘটক হিসেবে কাজ করবে।"

তিনি ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, সিলেট শহরের কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে উইমেন্স মডেল কলেজ কর্তৃক আয়োজিত ১০ম ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপর্যুক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াদুদ তাপাদার তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় একটা ব্যাপক গুণগত পরিবর্তন এসেছে। এই পরিবর্তন শিক্ষার্থী-অভিভাবক এবং শিক্ষকদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা তাদের মেধার সর্বোচ্চ ব্যবহার করে নানামুখী চ্যালেঞ্জকে মোকাবেলা করবে।"

তিনি আরও বলেন, “নারীশিক্ষার উন্নয়নে ২০১৩ সাল থেকে প্রচেষ্টা করছে উইমেন্স মডেল কলেজ। আমরা দেখছি, চিন্তাচর্চায় মেয়েদের অবস্থান আগের থেকে পাল্টেছে। আমরা অভিভাবক এবং শিক্ষকেরা তাদের এই মেধাকে বিকশিত করতে যথাসাধ্য চেষ্টা করবো। অপরাজিতা মেধাবৃত্তি তার-ই একটি উদাহরণ।"

উইমেন্স মডেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব হেলাল হামামের সঞ্চালনায় এবং ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মনসুর আহমদ লস্করের সভাপতিত্বে সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে বিজয়ীদের পুরস্কার প্রদান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অত্র কলেজের চিফ একাউন্টস অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা জনাব সালেহ আহমদ এবং গীতা পাঠ করেন তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রভাষক জনাব তনয়া দাম। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক জনাব জাকিয়া সুলতানা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতেই ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৫ এর ৫ম ও ৮ম শ্রেণির সেরা দশের হাতে পুরস্কার তোলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। প্রথম পুরস্কার হিসেবে ছিলো ডেস্কটপ কম্পিউটার, দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিলো ট্যাব এবং তৃতীয় হিসেবে ছিলো অণুবীক্ষণ যন্ত্র। ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারী সবাইকে ক্রেস্ট ও সার্টিফিকেটের পাশাপাশি প্রদান করা হয় আকর্ষণীয় শিক্ষাসামগ্রী। এরপর প্রতিযোগিতায় অংশ নেয়া ৫ম ও ৮ম শ্রেণির সকল শিক্ষার্থীকে প্রদান করা হয় সার্টিফিকেট।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মনসুর আহমদ লস্কর সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

16/11/2025

অভিনন্দন, সেরা ১০ অপরাজিতা(৫ম শ্রেণি)
১০ম ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৫।

16/11/2025

৮ নভেম্বর ২০২৫ খ্রি. শনিবার অনুষ্ঠিত ১০ম ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৫ এর ফলাফল : ৫ম শ্রেণির সেরা ১০ অপরাজিতাকে অভিনন্দন।

Want your school to be the top-listed School/college in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Manik Pir Road, Kumarpara
Sylhet