Pressbd24.com
বাংলাদেশ একটি মত প্রকাশের স্বাধীন রাষ্ট্র। তাই প্রেসবিডি.কম_Pressbd.com আপনাদের মত প্রকাশের স্বাধীন অনলাইন মাধ্যম। আসুন সবাই মিলে স্বাধীন ভাবে মতামত প্রকাশ করি।
31/10/2018
সম্ভবত বিএনপিতে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব শেষ করে দেয়ার সকল আয়োজন সম্পন্ন।
#বিস্তারিত ..
৭ অনুচ্ছেদ বিলুপ্ত করে জমা দেয়া বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ (৩১.১০.২০১৮) দুপুরে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মাদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিএনপি তাদের গঠনতন্ত্রের ৭ নম্বর অনুচ্ছেদ বিলুপ্ত করায় ঢাকার কাফরুলের মোজাম্মেল হোসেন সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের পক্ষে আইনজীবী ছিলেন মমতাজ উদ্দিন মেহেদী। এই রিটের শুনানি নিয়ে আদালত আজ এ আদেশ দিয়েছেন। পাশাপাশি রুল জারি করেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশন সচিবকে ৩০ দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রুলে দণ্ডিতরা দলীয় পদে থাকতে পারবেন না সংশোধনীতে বাদ দেয়া এমন বিধান কেন বেআইনি হবে না এবং সংবিধান ৬৬ (২) ঘ এর পরিপন্থি হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ২০১৬ সালের ১৯শে মার্চ দলীয় কাউন্সিলে গঠনতন্ত্রে কিছু সংশোধনীর প্রস্তাব অনুমোদিত হয়। সেই সংশোধনীসহ বিএনপির নতুন গঠনতন্ত্র চলতি বছরের ২৮শে জানুয়ারি জমা দেয়া হয় নির্বাচন কমিশনে। তাতে দেখা যায়, বিএনপি তাদের গঠনতন্ত্রের ৭ ধারাটি বিলুপ্ত ঘোষণা করেছে।
#উল্লেখ্য :
বিএনপির গঠনতন্ত্রে ৭ নম্বর ধারায় ‘কমিটির সদস্যপদের অযোগ্যতা’ শিরোনামে বলা আছে, ‘নিম্নোক্ত ব্যক্তিগণ জাতীয় কাউন্সিল, জাতীয় নির্বাহী কমিটি, জাতীয় স্থায়ী কমিটি বা যেকোনো পর্যায়ের যেকোনো নির্বাহী কমিটির সদস্যপদের কিংবা জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীপদের অযোগ্য বলে বিবেচিত হবে। তারা হলেন -
(ক) ৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর ৮-এর বলে দণ্ডিত ব্যক্তি
(খ) দেউলিয়া ব্যক্তি
(গ) উন্মাদ বলে প্রমাণিত ব্যক্তি
(ঘ) সমাজে দুর্নীতিপরায়ণ বা কুখ্যাত বলে পরিচিত ব্যক্তি।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Sylhet