Flavour Of Life

Flavour Of Life

Share

30/01/2024

19/01/2024

কাটিং প্রোপাগেশন্ এর পদ্ধতি,

ধাপ 1: পছন্দ অনুসারে একটি ব্রান্চ্ কে 6 থেকে 12 ইঞ্চি লম্বা টুকরো করে কাটুন।

ধাপ 2: বোঝার জন্য কাটিংগুলির নীচে তির্যক ভাবে কাটুন।

ধাপ 3: একটি বালতিতে জলের সাথে ফাংগিসাইড্ মেশান, একটি পাতলা সল্যুশন্ তৈরি করুন এবং সেই কাটিং গুলিকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। (ফাংগিসাইড্ সল্যুশন্ টি ফেলে দেবেন না, শেষে ব্যবহার করতে হবে )।

ধাপ 4: তারপর সল্যুশন্ থেকে সেই কাটিং গুলো বের করে শুকিয়ে নিন।

ধাপ 5: এরপর কাটিংগুলির নীচের দিকে ছুরি দিয়ে কিছুটা ছাল তুলে নিন।

ধাপ 6: জল দিয়ে রুট হরমোন এর একটি ঘন সল্যুশন্ তৈরি করুন এবং কাটিং গুলির ছাল ছাড়ানো অংশটি প্রলেপ দিন এবং শুকিয়ে নিন।

ধাপ 7: এখন একটি 6 ইঞ্চি পাত্রে 2:3 অনুপাতে মাটি এবং বালি মেশান (40% মাটি 60% বালি)।

ধাপ 8: পাত্রে সেই মাটির মিশ্রণে কিছুটা গর্ত করুন এবং কাটিং গুলিকে সেট্ করুন(মাটির মিশ্রণে কাটিং টি চেপে গর্ত তৈরি করার চেষ্টা করবেন না)। এরপর মাটিতে কিছু ফাংগিসাইড্ সল্যুশন্ ঢালুন যাতে এটি আর্দ্র এবং ফাংগাস্ মুক্ত থাকে।

ধাপ 9: এখন একটি প্লাস্টিক ব্যাগ দিয়ে পুরো জিনিসটি সিল করুন এবং ছায়ায় রাখুন।

ধাপ 10: ধৈর্য রাখুন অনুকূল আবহাওয়াতে 3 সপ্তাহ, অন্যথায় একটু বেশি সময় লাগতে পারে।

26/07/2023

এক মায়ের গর্ভেই বাংলার অর্ধেক সাহিত্য!!🔥🔥

Want your business to be the top-listed Media Company in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Sylhet
3100