Md. Atiqul Hoque
29/04/2026
জীবনের কিছু গোল্ডেন রুল যা আমি নিজের মনের শান্তি বজায় রাখতে সবসময় মেইন্টেইন করার চেষ্টা করি। আপনারাও চাইলে নিজের জীবনে এপ্লাই করে দেখতে পারেন।
১. কখনো মানুষের থেকে কোন কিছু আপনা থেকে আশা করবেন না। না সাহায্য, না কৃতজ্ঞতা।
কারণ প্রত্যাশা যত কম, হতাশাও তত কম।
২. আত্মীয়-স্বজনের সাথে টাকা-পয়সার লেনদেনে যাওয়ার আগে ১০২৫ বার ভাববেন। নেয়া বা দেয়া- দুই ক্ষেত্রেই এমন অংকে যাবেন না, যা পরে সম্পর্ক নষ্ট করে দেয়।
৩. নিজের ঘরের খবর ঘরে রাখবেন।
বিশেষ করে দাম্পত্য সম্পর্ক। এটা যত কম “পাবলিক”, তত বেশি “পিসফুল”।
৪. সবাইকে নিজের সব কথা বলবেন না।
সবাই শুনতে পারে, কিন্তু সবাই বুঝতে পারে না। কিন্তু দুইশো মতামত ফ্রিতে পাবেন যেটা আদতে আপনার প্রয়োজন নেই। অপ্রয়োজনীয় মতামত আমাদের মাইন্ডকে কনফিউজ করে, অস্বস্তি বাড়ায়।
৫. না বলতে শিখুন। প্রতিটা 'হ্যা' আপনার এনার্জির কিছু অংশ ক্ষয় করবে। আগে ভেবে নিবেন সে এনার্জিটা পজিটিভলি ব্যয় করছেন কিনা।
৬. তুলনা করা বন্ধ করুন।
কারণ আপনি অন্যের ফলাফল দেখেন, কিন্তু প্রক্রিয়াটা দেখেন না। অসম্পূর্ণ তথ্য দিয়ে নিজের জীবনকে জাজ করা, লজিক্যালি ভুল সিদ্ধান্ত।
৭. নিজের সময়কে গুরুত্ব দিন।
যেখানে আপনার উপস্থিতি ভ্যালু পায় না, সেখানে সময় নষ্ট করা বন্ধ করুন।
৮. রাগের সময় সিদ্ধান্ত নেয়া বা কথা বলা এড়িয়ে চলুন।
রাগ একটা টেম্পোরারি ইমোশন, কিন্তু এর ভিত্তিতে নেয়া সিদ্ধান্ত বা বলা কথা পার্মানেন্ট ইমপ্যাক্ট ফেলে।
অস্থায়ী অনুভূতির উপর স্থায়ী কিছু তৈরি করা, খারাপ সমীকরণ।
৯. অন্যের কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা বন্ধ করুন।
যারা আপনাকে বুঝবে, তাদের কাছে প্রমাণ লাগে না। আর যারা বুঝবে না, তাদের কাছে প্রমাণ দিয়েও লাভ নেই। নিজের ইগো স্যাটিসফাই করতে কখনো কম্পিটিশন করবেন না।
১০. একা থাকতে ভয় পাবেন না। এটা জীবনে চলার জন্য গুরুত্বপূর্ণ একটা স্কিল। একা থাকার ভয়ে আমরা ভয়ংকর কোন সম্পর্কেও থেকে যেতে বাধ্য হই। যা রীতিমত আত্মঘাতী সিদ্ধান্ত।
১১. নিজের উপর ইনভেস্ট করুন।
স্কিল, মানসিকতা, স্বাস্থ্য এগুলোই শেষ পর্যন্ত আপনার পাশে থাকে। Make yourself precious, your skills will never betray you.
১২. কাউকে আপনার জীবনের কেন্দ্র বানাবেন না। আপনার নিজের জীবনের বিন্দু আপনি, যাকে কেন্দ্র করে সবার উপস্থিতি। আপনার জীবনের কেন্দ্র যদি অন্য কেউ হয়, তাহলে সে অনুপস্থিত হলেই আপনি ভারসাম্য হারাবেন।
জীবনে শান্তি লাভ খুব কঠিন বিষয় না। সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখুন, নিজের নিয়ত ঠিক করুন, আর কাজ করে যান। You get what you believe. And what you believe shapes who you are 🌺
বিদায়ের তারিখ টা কত ছিলো...?🥺✈️
18/09/2025
এক দিকে হাজারো সপ্ন…!!
অন্য দিকে কুল্লু নাফসিন জা ইকাতুল মাউত…..!! #
প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ছলে আসলাম ড্রাগন বাগানে পাখি কলরব মুগ্ধ করছে আমাকে ।ড্রাগন চাহিদার ফলে চলে যাচ্ছে দেশের ভিন্ন প্রান্তে!! # #@@
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Sylhet