Accounting theory

Accounting theory

Share

31/01/2026

যারা হ্যাঁ ভোট কেন দিবেন প্রশ্ন করেন তাদের জন্য

12/03/2025

ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য রচিত।

#চলতি সম্পদ(Current Assets):চলতি সম্পদ এমন একধরনের সম্পদ যা কারবারের চলমান পরিচালনা কাজের মাধ্যমে সৃষ্টি হয় এবং কারবারের স্বাভাবিক কার্যক্রমে ব্যবহৃত হয়। তা হিসাককালের (১ বছরের) মধ্যেই নগদে রূপান্তর করা সম্ভব। চলতি সম্পদ স্বল্পমেয়াদী আর্থিক সম্পদ হিসেবে বিবেচিত হয়।
#চলতি সম্পদ সমূহ:
১.হাতে নগদ/নগদ তহবিল
২.ব্যাংক জমা
৩.সমাপনী মজুদ পণ্য
৪.প্রাপ্য হিসাব/বিবিধ দেনাদার /বিক্রয় খতিয়ানের জের/পুস্তক ঋণ
৫.প্রাপ্য নোট/স্বীকৃত বিল
৬.সাপ্লাইজ
৭.অগ্রিম খরচ। যেমন:অগ্রিম ভাড়া
৮.বকেয়া আয়। যেমন:বকেয়া সেবা আয়,বিনিয়োগের বকেয়া সুদ
৯.অব্যবহৃত মনিহারি
১০.চালানে কারবারে প্রেরিত পণ্য।
১১.স্বল্প মেয়াদী বিনিয়োগ

#স্থায়ী সম্পদ(Fixed Assets):স্থায়ী সম্পদ হলো এমন এক ধরনের সম্পদ যা দৃশ্যমান, অদৃশ্যমা,স্পর্শনীয় এবং অস্পর্শনীয়।যা ব্যবসায়ের দৈনন্দিন পরিচালনা কাজে ব্যবহৃত হয় এবং দীর্ঘমেয়াদে সুবিধা পাওয়া যায়।
#স্থায়ী সম্পদ সমূহ:
১.সুনাম
২.ট্রেড মার্ক
৩.কপিরাইট
৪.বই/পুস্তক
৫.ইজারা সম্পত্তি
৬.আসবাবপত্র
৭.ভুমি ও দালাকোঠা
৮.অফিস সরঞ্জাম
৯.যন্ত্রপাতি /মেশিন
১০.গুদাম সরঞ্জাম
১১.ডেলিভারি ভ্যান
১২.ঘোড়া ও গাড়ি /গরু ও গাড়ি

#বিনিয়োগ(Investment): লাভের উদ্দেশ্যে কোথাও টাকা খাটানোকে বলা হয় বিনিয়োগ।
#বিনিয়োগ সমূহ:
১.বিনিয়োগ /% বিনিয়োগ
২.ঋণপত্র ক্রয়/% ঋণপত্র ক্রয়
৩.শেয়ার ক্রয়
৪.ব্যাংক স্থায়ী/সঞ্চয়ী হিসাব
৫.সিকিউরিটি /সঞ্চয়পত্র
৬.পরিবার সঞ্চয়পত্র/মেয়াদী সঞ্চয়পত্র/ পেনশন সঞ্চয়পত্র
৭.ডাকঘর সঞ্চয়পত্র
৮.মিউচুয়াল ফান্ড

#অলীক সম্পদ(Fictitious Assets):যেসকল সম্পদের পুস্তকমূল্য আছে কিন্তু বাস্তবে কারবারে এর কোন অস্তিত্ব নেই বা কোন আদায়যোগ্য মূল্য নেই তাকে অলীক সম্পদ বলে।
#অলীক সম্পদ/অসমন্বিত ব্যয়/ /ভুয়া সম্পদ:
১.প্রাথমিক খরচ
২.বিলম্বিত বিজ্ঞাপন
৩.শেয়ার অবহার
৪.দায় গ্রাহকের কমিশন/শেয়ার দাললের কমিশন বা দস্তুরি /শেয়ার বিক্রয় সংক্রান্ত খরচ।
৫.নীট ক্ষতি।

মোঃ আলাউদ্দিন
প্রভাষক,রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজ
রাগীবনগর,সিলেট।

03/03/2025

#প্রশ্ন-০১: ব্যয়, খচর ও ক্ষতি কি?উদাহরণ সহ ব্যাখ্যা।

উত্তর:
ব্যয়: কোন সম্পদ বা পণ্য ক্রয়ের জন্য এক কালীন যে মূল্য ত্যাগ করা হয় তাকে ব্যয় বলে।
যেমন: ৫০০০ টাকার পণ্য ক্রয়। মনিহারি ক্রয় ২০০০ টাকা।
এক্ষেত্রে পণ্য ও মনিহারি থেকে এখনো কোন সুবিধা পাওয়া যায়নি তাই তা ব্যয় হিসেবে গণ্য হবে।

খরচ: ব্যয়ের যে অংশ থেকে সুবিধা( উপযোগ) পাওয়া যায় তাকে খরচ বলে।

যেমন মনিহারি ক্রয় ২০০০ টাকা। এখানে মনিহারি ব্যয় হলো ২০০০ টাকা, মনিহারি অব্যহৃত ১৫০০ টাকা এক্ষেত্রে মনিহার বাবদ খরচ হলো ৫০০ টাকা। অর্থ্যাৎ ৫০০ টাকার মনিহারি থেকে সুবিধা পাওয়া গেছে।

ক্ষতি: ব্যয়ের যে অংশ থেকে কোন সুবিধা বা উপযোগ পাওয়া যায়না তাকে ক্ষতি বলে।

যেমন:মনিহার ৩০০ টাকা বিনষ্ট হয়েছে,এক্ষেত্রে মনিহারি থেকে কোন সুবিধা পাওয়া যায়নি তাই তা ক্ষতি।
সুতরাং বলা যায়, ব্যয় = খরচ + ক্ষতি।

#প্রশ্ন-০২:কারবারের পণ্য ক্রয় ব্যয় নাকি খরচ?*
উত্তর:
কারবারের (ব্যবসায়ের) পণ্য ক্রয় ব্যয় হিসেবে গণ্য হয়, খরচ নয়।

*পার্থক্য:*
*ব্যয় (Expense):* যখন ব্যবসা পণ্য ক্রয় করে, সেটি একটি বিনিয়োগমূলক ব্যয় হয়। কারণ এটি ভবিষ্যতে বিক্রির জন্য মজুদ করা হয়।

*খরচ (Cost/Expense):* যখন এই পণ্য বিক্রি করা হয়, তখন সেটির সাথে সম্পর্কিত ক্রয়মূল্য "বিক্রিত পণ্যের মূল্য" (Cost of Goods Sold - COGS) হিসেবে গণ্য হয়, যা খরচ হয়ে যায়।

সুতরাং বলা যায়,পণ্য ক্রয়ের সময় এটি ব্যয়।
পণ্য বিক্রির সময় এটি খরচ হয়ে যায়।
অর্থাৎ, যতক্ষণ না পণ্য বিক্রি হচ্ছে, ততক্ষণ সেটি খরচ নয়, বরং ব্যবসার সম্পদ ( Stock/ Inventory ) হিসেবে থাকে।

*উদাহরণ:*
যদি কোনো ব্যবসা ১০,০০০ টাকার পণ্য কিনে, তবে এটি পণ্য ক্রয় ব্যয়।
যখন সেই পণ্য বিক্রি হয়ে যায়, তখন বিক্রিত অংশের জন্য ব্যয়টি পণ্য বিক্রয় খরচ (Cost of goods sold) হয়ে যায়।
অর্থাৎ, পণ্য ক্রয় মূলত ব্যয়, যা বিক্রয়ের পর খরচে রূপান্তরিত হয়।

Category

Telephone

Website

Address


Ragib-Rabeya Degree College
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Accounting theory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Sylhet.