Zakiganjview24.com
বন্যা কবলিত এলাকায় ড্রোনে খাবার পৌছে দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ
ভিডিও সৌজন্য: প্রথম আলো।
゚
কালিগঞ্জ বাজারের চৌধুরী প্লাজায় Lady Luxe এর উদ্বোধন
゚
25/06/2026
"ইত্তেহাদ ফৌজ-৩১৩"-এর উদ্যোগে সিলেটে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত, মিলাদ ও দোয়া কর্মসূচি সম্পন্ন।
আজ ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার সিলেটের পুণ্যভূমি দরগাহ-এ হযরত শাহজালাল (র.) প্রাঙ্গণে এক আধ্যাত্মিক ও ভাবগম্ভীর পরিবেশে মিলাদ ও দোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‘ইত্তেহাদ ফৌজ-৩১৩, সিলেট’-এর উদ্যোগে সুলতানে সিলেট হযরত শাহজালাল মুজাররাদে ইয়ামানী (র.)-এর মাজার জিয়ারত উপলক্ষে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ২৫ জুন '২৬ ইং সন্ধ্যায় ইত্তেহাদ ফৌজ-৩১৩-এর দায়িত্বশীলবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা দরগাহ শরীফে সমবেত হন। ফৌজের নেতৃবৃন্দ পবিত্র মাজার জিয়ারত করেন। দরগাহ-এ শাহজালালে পবিত্র মিলাদ ও দু'আ কর্মসূচি সম্পন্ন করেন।
মোনাজাতে হযরত শাহজালাল (র.) সহ সকল আউলিয়ায়ে কেরামের দরজা বূলন্দি কামনা করা হয়। একই সাথে দেশ ও দশের কল্যাণ, শান্তি এবং সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়।
"আজকের এই সফল কর্মসূচির মাধ্যমে "ইত্তেহাদ ফৌজ-৩১৩"এর সদস্যরা ইসলামের মহান আদর্শ ও আউলিয়াদের দেখানো সম্প্রীতির পথ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন।"
কর্মসূচি শেষে আয়োজকবৃন্দের পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে আজকের এই ‘মিলাদ ও দু'আ কর্মসূচি’ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি সন্তোষ প্রকাশ করেন "ইত্তেহাদ ফৌজ-৩১৩", সিলেটের নেতৃবৃন্দ।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Zakiganj
Sylhet
3190