Naderbd.com
ফেইসবুকে পাওয়া কিছু অতি আধ্বাত্নিক নোটিফিকেশন :
1. পাতলা পায়খানা wants to be your
friend.
Confirm. not now
(কিছু কওয়ার আছে?)
2. মৃত মানুষ has his birthday today.
(কেম্নে সম্ভব?)
3. ফইন্নির ঘরের ফইন্নি is following you.
(কি সাংঘাতিক ব্যাপার)
4. মকবুল invited you to
like his new page 'মকবুইল্লা'
(কেমনে সহ্য করুম, কন?)
5. খেঁজুর কাটা poked you.
(মহা বিপদ সংকেত)
6. চাইনিজ কুড়াল added you to the public group কোপা শামছু
(এইডা কিছু হৈল?)
7. বোরকা পড়া সানি লিওন shared
your status.
8.বিধবা নারী comment on your photo
"I want to marry you"
9. তোমার ভালবাসা added you to the
close group
# I_hate_you. !!!
হজমের সমস্যা দূর করার ঘরোয়া ৫টি উপায়!
ঈদ মানেই খাওয়া দাওয়ার ধুম পড়ে যায়। ফলে খাওয়ার পর থেকে এক
ধরণের অস্বস্তি কাজ করতে থাকে। এতো খাবারের চাপে অনেক
সময় পাকস্থলির এনজাইম ঠিক মত কাজ করে না।
ফলে হজমে গন্ডগোল দেখা দেয়। এসময়ে পেট ব্যথা, ডায়রিয়া, বমি,
পেটফাঁপা ইত্যাদি সমস্যা দেখা দেয়।
তাই বলে তো ঈদে শুধু সাদা ভাত আর নিরামিষ খাওয়া যায় না তাই
না? ঈদে হজমের গন্ডগোল দেখা দিলে ঘরেই কিছু উপায়ে প্রতিকার
পাওয়া সম্ভব। আসুন জেনে নেয়া যাক হজমে গন্ডগোলের
ঘরোয়া প্রতিকারগুলো।
ঘৃতকুমারীর রস (অ্যালোভেরা)
যাদের হজমে প্রায়ই গন্ডগোল হয় তাঁরা ঘৃতকুমারীর রস
খেলে উপকার পাবেন। ঘৃতকুমারীর রসে প্রচুর পরিমাণে ভিটামিন ও
মিনারেল থাকে যা হজম সমস্যা দূর করতে সহায়তা করে। ঘৃতকুমারীর
রস কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা দূর করতেও সাহায্য করে।
ঘৃতকুমারী পাতা থেকে চামচ দিয়ে রস বের করে নিন। এরপর এই
রসে কিছুটা পানি মিশিয়ে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ও
রাতে ঘুমাতে যাওয়ার আগে খান। তাহলে হজমের সমস্যা দূর
হয়ে যাবে কিছুদিনের মধ্যেই।
মৌরি
যে কোনো মশলার দোকানেই মৌরি কিনতে পাওয়া যায়।
খেতে কিছুটা মিষ্টি স্বাদের এই মশলাটি। প্রতিবার খাওয়ার
পরে অল্প কিছু শুকনো মৌরি চিবিয়ে খেয়ে নিন। সকালের নাস্তায়,
দুপুরের খাবারে কিংবা রাতের খাবার খাওয়ার পড়ে আধা চামচ বা তার
চেয়ে একটু কম শুকনো মৌরি ভালো করে চিবিয়ে গিলে ফেলুন।
শুকনা গিলতে সমস্যা হলে একটু পানি দিয়ে গিলুন। নিয়মিত
খেলে হজমের সমস্যা দূরে থাকবে চিরকাল এবং স্বাস্থ্য
ভালো থাকবে।
আদা ও লেবু
হজমের গন্ডগল ঠিক করতে আদাও লেবুর রস মিশিয়ে খেলে বেশ
উপকার পাওয়া যায়। জেনে নিন এটা প্রস্তুত করার নিয়ম।
১ চা চামচ আদা বাটা
অর্ধেকটা লেবুর রস
এভাবে সব উপকরন হাল্কা গরম পানির সাথে এক সাথে মিশিয়ে পান
করুন। হজমের গন্ডগোল থেকে নিস্তার মিলবে।
ইসবগুল
দীর্ঘমেয়াদি হজমের সমস্যা সমাধানের জন্য অত্যন্ত প্রচলিত
একটি পদ্ধতি হলো ইসবগুলের সরবত খাওয়া। ইসবগুলের সরবত
খেলে পেট ঠান্ডা থাকে এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক হয়।
যেনে নিন ইসবগুলের সরবত তৈরি ও খাওয়ার নিয়ম।
১ টেবিল চামচ ইসবগুল
এক গ্লাস হালকা গরম পানি
পানিতে ইসবগুল ভালো করে মিশিয়ে নিন। রাতে ঘুমাতে যাওয়ার
আগে প্রতিদিন এভাবে সরবত বানিয়ে খেয়ে নিন। কয়েকদিনের
মধ্যেই হজমের সমস্যা দূর হয়ে যাবে।
পেঁপে বা আনারস খান
পেঁপে হজম সমস্যা সমাধানের জন্য একটি উপকারী ফল।
এতে আছে পাপেইন ও কাইমোনপ্যাপাইন নামক এনজাইম। এই
দুটি এনজাইমই হজমে সহায়ক। এই এনজাইম দুটি পেট পরিষ্কার
করে এবং হজম সমস্যার সমাধান করে।
আনারসে ব্রোমেলাইন এনজাইম আছে। ব্রোমেলাইন বদহজমের জন্য
দ্বায়ী প্রোটিনগুলোকে ধ্বংস করে। ফলে আনারস খেলে পেট ফাঁপা,
ডায়রিয়া ও বদহজম সমস্যার সমাধান হয়।
এই দুটি ফল জুস করে কিংবা টুকরো করে চিবিয়ে খেলে পেটের সব
ধরণের হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
এসিডিটি হলে পেঁপে বা আনারস খেলে তা অ্যান্টাসিডের কাজ করে।
ফেসবুকের নিয়ম অনুসারে পেইজ এর পোস্ট এ নিয়মিত লাইক, কমেন্ট
না করলে ধীরে ধীরে পোস্ট আর দেখতে পাবেন না। তাই পোস্ট ভাল
লাগলে লাইক দিয়ে শেয়ার করে পেজে একটিভ থাকুন।
চুলপরা রোধে পাঁচ কথা!
বর্তমান সময়ে সৌন্দর্য ঠিক রাখার সবচেয়ে বড়
প্রতিবন্ধকতা হলো চুলপরা। অনেকেরই এই নিয়ে দুশ্চিন্তার শেষ নেই।
প্রতিদিন গড়ে ১০০টা করে চুল পরা শরীরের একটি স্বাভাবিক ক্রিয়া। কিন্ত
যদি এর বেশি চুল পরে তাহলে তা সত্যিই চিন্তার বিষয়। এটি রোধ করার
জন্য অনেকেই অনেক পন্থা অবলম্বন করে। তবে আপনি যদি চুল ঝরার
বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করতে চান তাহলে মানতে হবে পাঁচটি কথা। দেখা যাক
কি সেই পাঁচ কথা।
প্রথমত, খেতে হবে সঠিক খাবার:
চুলপরা রোধে প্রথম ধাপ হলো সঠিক খাবার। আপনার শরীর যদি সঠিক
পুষ্টি না পায় তাহলে আপনার চুলও দূর্বল হয়ে যাবে, যার ফল
হলে চুলঝরে যাওয়া। আপনার খাবারে থাকতে হবে প্রচুর ভিটামিন-ই
এবং আয়রন যা আপনি পেতে পারেন সয়াবিন থেকে।
বর্তমানে বাজারে সয়া নাগেটস্ খুবই জনপ্রিয়। আয়রন মাথার
ত্বকে অক্সিজেন সরবরাহ করে এবং ভিটামিন-ই রক্ত চলাচল স্বাভাবিক
করে।
ভেজিটেবল প্রোটিনও চুলের জন্য খুবই দরকারী, করণ এতে আছে ওমেগা-৩
ফ্যাটি এসিড যা চুলপরা রোধে এন্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এর জন্য
খেতে হবে মাছ এবং প্রচুর শাক-সব্জি। ভিটামিন সি একইভাবে কাজ
করে যা পাবেন লেবু এবং কমলা থেকে। ছোলার ডালে আছে জিংক
এবং ভিটামিন বি৬। এই দুটোর অভাবে চুল খুশকি দ্বারা আক্রান্ত হয়,
যা চুল পরার অন্যতম কারণ।
দ্বিতীয়ত, চুলে নিয়মিত ম্যাসাজ করুন:
প্রতিদিন ১০-১৫ মিনিট চুলের ম্যাসাজ মাথার ত্বকে রক্ত সরবরাহ
বৃদ্ধি করে। যার ফলে চুলপরা রোধ এবং নতুন করে চুল গজানোর সম্ভাবনাও
বৃদ্ধি পায়। কোকোনাট কিংবা এলমন্ড অয়েল দিয়ে ম্যাসাজ
করলে চুলপরা রোধ হওয়ার সাথে সাথে খুশকি দূর হবে এবং চুল
স্বাস্থ্যজ্জ্বল ঝলমলে হয়ে উঠবে।
মাথার ত্বকে পেঁয়াজবাটা ঘষলে নতুন চুল গজানোর সম্ভাবনা অনেক
বেড়ে যায়।
তৃতীয়ত, চুলে দিন হারবাল যত্ন:
এলোভেরার গুণের কথা আমরা সবাই জানি। এলোভেরার নির্যাস মাথার
ত্বকে প্রয়োগ করুন। এটি আপনার চুলের গোড়ার pH (এসিড ব্যালেন্স)
ঠিক রেখে এবং পরিষ্কার করে চুলপরা প্রতিরোধ করবে।
চুলপরা রোধে মেহেদী সবচেয়ে বহুল ব্যবহৃত। এটি চুলকে করে স্বাস্থ্যজ্জ্বল
ও মজবুত।
মেথি গুড়াও চুলপরা রোধে কার্যকরী ভূমিকা পালন করে।
উক্ত প্যাকগুলো মাসে দুই-তিনবার ব্যবহার করলে চুলপরা অনেক কমে যাবে।
এছাড়া চুলে মাঝে মাঝে ডিম, ভিটামিন-ই ক্যাপ মাখলেও উপকার পাওয়া যায়।
চতুর্থত, পরিষ্কার রাখুন শরীরের ভেতর এবং বাহির:
অস্বাস্থ্যকর খাবার শরীরের ভেতর টক্সিন তৈরী করে, যা আপনার চুল
এবং ত্বকের জন্যও ক্ষতি বয়ে আনে। স্বাস্থ্যসম্মত খাবার যেমন শাক-
সব্জি, ফলমূল অর্থাৎ ভিটামিন এবং খনিজ লবন সমৃদ্ধ খাদ্য আপনার
শরীরের ভেতরের জীবাণু যেমন দূর করে তেমনি ত্বক ঠিক
রেখে চুলপরা রোধেও সাহায্য করে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ার
ফলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে, যা চুলকেও সতেজ রাখে।
পঞ্চমত, সবশেষে একটু ব্যায়াম:
প্রতিদিন একটু করে ব্যায়ম করলে শরীর ফিট থাকার পাশাপাশি রক্ত
সরবরাহ ঠিক থাকে। যার ফলে চুলও পুষ্টি থেকে বঞ্চিত হয় না।
চুল নিয়ে যারা এতোদিন দুশ্চিন্তায় ঘুমাতে পারেননি তাদের বলছি,
মেনে চলুন এই পাঁচ কথা আর দুশ্চিন্তাও ঝেড়ে ফেলুন। কারণ
দুশ্চিন্তা করাও কিন্তু চুল পরার একটি কারণ।
█ স্বাস্থ্য কথা'র স্বাস্থ্য বিষয়ক পোষ্ট নিয়মিত পেতে চাইলে লাইক,
কমেন্ট বা শেয়ার করুন, তা না হলে পরবর্তীতে স্বাস্থ্য কথা'র পোষ্ট
গুলো দেখতে পাবেন না।
তাই স্বাস্থ্য কথা'র প্রতিটি পোষ্টে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ
দিন এবং স্বাস্থ্য কথা'র পোষ্ট গুলো যদি আপনাদের সামান্য ভাল
লেগে থাকে অথবা উপকারে এসে থাকে কমেন্টে অন্তত একটা Thx
জানাইয়েন ...!
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Khadim Para, Sylhet
Sylhet