10 AGE Foundation

10 AGE Foundation

Share

05/03/2026

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ,
পবিত্র রমাদান মাস আমাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই বরকতময় সময়ে দান-সদকার সওয়াব বহু গুণে বৃদ্ধি করে দেন মহান আল্লাহ।

আলহামদুলিল্লাহ, আমাদের 10 AGE Foundation–এর উদ্যোগে মাদ্রাসা প্রজেক্টের একটি ধাপ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমাদের সদস্যদের প্রস্তাবনা অনুযায়ী এই প্রজেক্টের নেতৃত্ব দিয়েছেন ভাই ওয়াকিল আহমদ।

কিছু অনাকাঙ্ক্ষিত কারণে শেষ মুহূর্তে নালিয়া মাদ্রাসার পরিবর্তে লেকসিটি এতিম মাদ্রাসায় ইফতার বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে থাকা এতিম শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩০ বক্স ইফতার এবং পথিক ও অসহায় রোজাদারদের মাঝে প্রায় ৪০+ বক্স ইফতার বিতরণ করা হয়েছে—আলহামদুলিল্লাহ।
যদিও এই প্রজেক্টে খুব বেশি ছবি বা ভিডিও নেই, তবে উপস্থিত আমাদের সদস্যরা এতিম শিশু ও রোজাদারদের মুখে হাসি দেখে এক অনন্য তৃপ্তি ও আনন্দ নিয়ে ঘরে ফিরেছেন—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

রামাদান হলো দান করার শ্রেষ্ঠ সময়।
আপনার সামান্য দান হতে পারে—
• কারো ইফতার
• কারো মুখের হাসি
• কারো জীবনে নতুন আশার আলো
আমাদের মসজিদ, মাদ্রাসা ও এতিম শিশুদের জন্য চলমান প্রজেক্টগুলোতে আপনার যাকাত, সদকা ও দানের মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন।

আসুন, রমাদানের এই বরকতময় সময়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এগিয়ে আসি। মাদ্রাসা নিয়ে আমাদের আরও দুইটি প্রজেক্ট আসতে যাচ্ছে খুব শীঘ্রই।

মহান আল্লাহ আমাদের সকলের সদকাহ, দান, শ্রম ও সময় কবুল করুন এবং এ ধরনের ভালো কাজে আরও বেশি করে যুক্ত থাকার তৌফিক দান করুন।
আমিন।

Want your organization to be the top-listed Non Profit Organization in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Nayasarak
Sylhet
3100