Dream Explorer

Dream Explorer

Share

20/01/2026

লন্ডনে সড়ক দুর্ঘটনায় সিলেটের শাকিল নিহত

লন্ডনে সড়ক দুর্ঘটনায় নাফিজুল হক শাকিল (২২) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।

জানা যায়, পরিবারকে ভালো রাখার আশায় লন্ডনে যান শাকিল। সেখানে তিনি ডেলিভারি পেশায় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতোই গত ১৪ জানুয়ারি ডেলিভারি কাজে বের হলে লন্ডনের একটি সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি। এতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘ চিকিৎসার পর ১৯ জানুয়ারি তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

17/01/2026

বউয়ের জন্য ২/৩ ইউরো খরচ করে বাস/ ট্রেনে টিকিট কেনার ক্ষমতা নেই। আর বউকে নিয়ে আসছেন ইউরোপ! তাও অবৈধ ভাবে! একখানা বাচ্চা পয়দা করে ভাবছেন কাগজ তো হবেই! বউ সিঙ্গেল মা হিসেবে ফ্রান্সে কাগজ পাবে! সরকার থেকে প্রতি মাসে হাজার হাজার ইউরো পাবে আর আপনি সেই টাকা দিয়ে দোকান , বাড়ি সব কিনে সফল হবেন! এমন সফলতার গল্প পরিচিত বহু লোকের! আপনিও তাই সেই স্বপ্নে বিভোর!

এই দিকে বউকে নিয়ে বাসে উঠছেন টিকিট ছাড়া!
এত গুলো চেকার এখন আপনার বউকে ধরেছে! তার টিকিট কই? বউ চুপ! তার কাগজ কই? বউ চুপ! এখন জরিমানা দিতে হবে? তাও চুপ! এখন প্রশ্ন হলো বউয়ের পরিচয় কি? পাসপোর্ট কই?
এই যে ১/২ মাসের বাচ্চা সহ , এতগুলো মানুষের সামনে আপনার বউকে নারী পুরুষ সহ ১০/১২ জন পুলিশ যে ধরলেন? বাস থেকে নামিয়ে নিলেন এটা কি খুব সম্মানের? তার কোন পরিচয় নেই?

এইদিকে আপনারা কথায় কথায় নারীদের মান সম্মান নিয়ে প্রশ্ন তুলেন? কি করা উচিত তা নিয়ে জ্ঞান দিতে দিতে শেষ! আর এই দিকে ইউরোপের সরকারি টাকা খাওয়ার জন্য বউকে অবৈধ ভাবে আনেন। সরকারের কাছে সিঙ্গেল মা দেখান!
বছরের পর বছর সরকারি টাকা খেয়ে দোকান বাড়ি করে সম্মান খুঁজেন! টাকা দেখান! সফলতার গল্প বলেন!

আমি সত্যিই বুঝতে পারি না এরা কোন পরিবারের মেয়ে যে এই ভাবে অবৈধ ভাবে ইউরোপে আসে? আর এদের স্বামীরা কেমন? নূন‍্যতম যোগ্যতা নেই কাগজ করে বৈধ ভাবে বউ নিয়ে আসার?

দয়াকরে কেউ বলতে আসবেন না যে ভিসা দেয় না। আপনার সাথে সরকারের কোনো শত্রুতা নেই যে ভিসা দিবে না। বরং আপনার কাগজপত্র হাজারটা ভুল। নিজেদের ভুল/ দোষ স্বীকার করেন।

Photos from Dream Explorer's post 13/10/2025

চীনের ন্যাশনাল ডে ছুটির শেষে শাংহাই থেকে শি’আন পর্যন্ত মহাসড়কে সৃষ্টি হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ট্রাফিক জ্যাম। 🇨🇳 আনহুই প্রদেশের উঝুয়াং টোল প্লাজায় প্রায় ৩৬টি লেনজুড়ে হাজার হাজার গাড়ি ঘণ্টার পর ঘণ্টা আটকে ছিল। এবারের আটদিনের “গোল্ডেন উইক”-এ মোট যাতায়াতের সংখ্যা ছুঁয়েছে ১.২৪ বিলিয়ন ট্রিপ, যার মধ্যে ২৭৮ মিলিয়নের বেশি ছিল সড়কপথে। টোল ফ্রি নীতির কারণে শেষ দিনে লক্ষ লক্ষ মানুষ একযোগে রওনা দিলে মহাসড়ক পরিণত হয় এক বিশাল আলো ঝলমলে পার্কিং লটে। এতো ট্রাফিক জ্যামের মধ্যেও গাড়িগুলো কতটা ডিসিপ্লিন্ডভাবে দাঁড়িয়ে আছে, সেটাও দেখার মতো জিনিস!

Source : BBC News.

11/10/2025

আপনি কি জানেন অক্টোবরেই শুরু হয়েছে Autumn 2026 Intake-এর আবেদন?

1. France – আবেদন অক্টোবর–নভেম্বর ২০২৫ থেকে শুরু হবে এবং শেষ হবে জানুয়ারি–মার্চ ২০২৬। প্রধান ইনটেক সেপ্টেম্বর ২০২৬। ওয়েবসাইট: campusfrance.org।

2. Spain – আবেদন জানুয়ারি ২০২৬ থেকে শুরু হবে এবং শেষ হবে জুলাই ২০২৬ বিশ্ববিদ্যালয়ভেদে। প্রধান ইনটেক সেপ্টেম্বর ২০২৬। ওয়েবসাইট: বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টাল, উদাহরণস্বরূপ universia.net/spain।

3. Italy – আবেদন ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হবে এবং শেষ হবে ফেব্রুয়ারি ২০২৬ বিশ্ববিদ্যালয়ভেদে। প্রধান ইনটেক সেপ্টেম্বর ২০২৬। ওয়েবসাইট: বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টাল, উদাহরণস্বরূপ universityadvisor.it।

4. Germany – আবেদন জুলাই ২০২৫ থেকে শুরু হবে এবং শেষ হবে ১৫ জুলাই ২০২৫ বিশ্ববিদ্যালয়ভেদে। প্রধান ইনটেক অক্টোবর ২০২৬। ওয়েবসাইট: বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টাল, যেমন daad.de।

5. Switzerland – আবেদন অক্টোবর ২০২৫ থেকে শুরু হবে এবং শেষ হবে ডিসেম্বর ২০২৫ জানুয়ারি ২০২৬ বিশ্ববিদ্যালয়ভেদে। প্রধান ইনটেক সেপ্টেম্বর ২০২৬। ওয়েবসাইট: বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টাল, উদাহরণস্বরূপ ethz.ch, epfl.ch।

6. Netherlands – আবেদন অক্টোবর ২০২৫ থেকে শুরু হবে এবং শেষ হবে জানুয়ারি–এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রোগ্রামভেদে। প্রধান ইনটেক সেপ্টেম্বর ২০২৬। ওয়েবসাইট: studielink.nl।

7. Finland – আবেদন মূলত জানুয়ারি ২০২৬ থেকে শুরু হবে, তবে কিছু early separate application অক্টোবর–ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হয়। প্রধান ইনটেক সেপ্টেম্বর ২০২৬। ওয়েবসাইট: studyinfo.fi।

8. Sweden – আবেদন শুরু হবে ১৬ অক্টোবর ২০২৫ এবং শেষ হবে ১৫ জানুয়ারি ২০২৬। ফি ও ডকুমেন্ট জমাদানের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৬। মাস্টার্স প্রোগ্রামের ফলাফল প্রকাশ হবে ২৬ মার্চ ২০২৬ এবং ব্যাচেলরস প্রোগ্রামের ফলাফল ৩১ মার্চ ২০২৬। প্রধান ইনটেক আগস্ট/সেপ্টেম্বর ২০২৬। দ্বিতীয় রাউন্ডের আবেদন ১৬ মার্চ থেকে ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত হবে, ফলাফল প্রকাশ ১০ জুলাই ২০২৬ এবং ক্লাস শুরু হবে আগস্ট/সেপ্টেম্বর ২০২৬। ওয়েবসাইট: universityadmissions.se।

9. Denmark – আবেদন অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরু ২০২৫ থেকে শুরু হবে এবং শেষ হবে ১৫ জানুয়ারি ২০২৬ (Non-EU শিক্ষার্থীদের জন্য)। প্রধান ইনটেক সেপ্টেম্বর ২০২৬। ওয়েবসাইট: studyindenmark.dk।

10. Norway – আবেদন সাধারণত অক্টোবর–নভেম্বর ২০২৫ থেকে শুরু হবে এবং শেষ হবে ১–১৫ ডিসেম্বর ২০২৫ (বিশ্ববিদ্যালয়ভেদে)। প্রধান ইনটেক আগস্ট ২০২৬। ওয়েবসাইট: বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টাল, যেমন uio.no, ntnu.edu, uit.no।

11. United Kingdom – আবেদন সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হবে এবং UCAS-এর মাধ্যমে শেষ হবে ২৪ অক্টোবর ২০২৫। বিশেষ কিছু কোর্সের জন্য শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৫। প্রধান ইনটেক সেপ্টেম্বর ২০২৬। ওয়েবসাইট: ucas.com।

আবেদন সময়সূচি বিশ্ববিদ্যালয়ভেদে পরিবর্তিত হতে পারে, তাই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট তথ্য আরেকবার নিশ্চিত করবেন। কিছু দেশ বা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় রাউন্ড বা rolling admission পদ্ধতি থাকতে পারে, যা আপনাদের জন্য আরও সুযোগ সৃষ্টি করবে।

30/09/2025

স্টুডেন্ট ভিসার জন্য অস্ট্রেলিয়া বাংলাদেশকে লেভেল-১ কান্ট্রি হিসেবে আপডেট করেছে। অর্থাৎ বাংলাদেশী স্টুডেন্টরা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস কম দেখায়া এখন ভিসা পাবে এবং ভিসা প্রক্রিয়া সহজ হবে।

19/09/2025

হাজারো এজেন্সি যেটা লুকিয়ে রাখে, সেই ফ্রান্স স্টুডেন্ট ভিসার ফুল গাইডলাইন আজ ফ্রি তে দিলাম!

দেখো, ফ্রান্সে অর্নাস মাস্টার্স বা পিএইচডি করতে চাইলে ভিসার জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপ প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। ডকুমেন্টস, ইন্টারভিউ আর কিছু নিয়ম মেনে চললেই বর্তমান সময়ে ভিসা পাওয়ার সম্ভবনা প্রায় ১০০%। আমি ধাপে ধাপে বলছি যেন সহজে মনে থাকে।

প্রথমেই পারসোনাল ডকুমেন্টস লাগবে। তোমার পাসপোর্ট প্রথমেই লাগবে ভ্যালিড পাসপোর্ট, বাবা বা মায়ের এনআইডি লাগবে অনুবাদসহ, তোমার ও বাবার জন্মনিবন্ধন লাগবে, আর পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই শেঞ্জেন ফরম্যাটে ৩৫×৪৫ হবে। এরপর ক্যাম্পাস ফ্রান্স ফর্ম এবং ফ্রেঞ্চ ভিসা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। CVEC সার্টিফিকেটের পেমেন্ট স্লিপও সঙ্গে রাখতে হবে।

এরপর একাডেমিক ডকুমেন্টস দরকার। এসএসসি, এইচএসসি, ব্যাচেলর সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্ট লাগবে। ব্যাচেলরের মেইন সার্টিফিকেট না থাকলে প্রভিশনালও চলবে। এছাড়া একসেপ্টেন্স লেটার বা এনরোলমেন্ট লেটার, একাডেমিক সিভি ২ পৃষ্ঠার মধ্যে হতে হবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট যেমন আইইলটিএস বা মই বা ফ্রেঞ্চ ল্যাংগুয়েজ সাটিফিকেট, ইন্টার্নশিপ বা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট,রেকমেন্ডে শন লেটার এবং মোটিভেশন লেটার সঙ্গে রাখতে হবে।

ফ্রান্সে কোথায় থাকবে তার প্রমাণ লাগবে। সেটা হতে পারে অ্যাপার্টমেন্ট, স্টুডেন্ট রেসিডেন্স বা হোস্টেল ভাড়া চুক্তিপত্র । যদি প্রমাণ না থাকে, তবে কেন নেই সেটা লিখে দিতে হবে।

ফিনানশিয়াল ডকুমেন্টস সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকের ভিসা এখানেই রিজেক্ট হয়। এখন কথা হচ্ছে কেমন ফান্ড দেখাতে হয়। তুমি যদি মাস্টার্স প্রোগ্রামের হয়ে থাকো তাহলে ১ বছরের টিউশন ফি এর সাথে ১ বছরের লিভিং এক্সপেন্স প্রতিমাসে ৭০০ইউরো থেকে ১০০০ ইউরো ধরে হিসেব করতে পারো এই সমপরিমাণ টাকা দেখাতে হবে। আনুমানিক ১০/২০ লাখ টাকা। স্পনসরের শেষ তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি ডিক্লারেশন, টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন, সোর্স অফ ফান্ড ২টি ট্রান্সলেটেড, ১টি নোটারাইজড, ফিনানশিয়াল অ্যাফিডেভিট, টিউশন ফি রিসিট এবং ফান্ড এক্সপ্লানেশন লেটার সব দিতে হবে। স্পনসরের এনআইডি ও জন্মনিবন্ধনও সঙ্গে রাখতে হবে।

ইন্টারভিউ দুই ধাপে হয়। প্রথম ধাপে ক্যাম্পাস ফ্রান্স একাডেমিক ইন্টারভিউ। এখানে সাধারণ প্রশ্নগুলো যেমন নিজেকে পরিচয় দেওয়া, কেন ওই বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছ, কেন ওই প্রোগ্রাম বেছে নিয়েছ, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করা হয়েছে কি, কেন ফ্রান্স বেছে নিয়েছ, টিউশন ফি কত, স্কলারশিপ আছে কি, স্পনসর কে, পড়াশোনা কিভাবে ক্যারিয়ারে সাহায্য করবে, অনার্স মাস্টার্স শেষে ক্যারিয়ার প্ল্যান কি, আগের পড়াশোনা বা প্রজেক্ট কিভাবে সম্পর্কিত, আর তোমার দেশ কিভাবে উপকৃত হবে এইসব প্রশ্ন আসে।

দ্বিতীয় ধাপে কালচারাল ইন্টারভিউ হয়। এখানে জানতে চাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের অফার লেটার কীভাবে পেয়েছ এজেন্সি, নিজে বা ক্যাম্পাস ফ্রান্স থেকে, ফ্রান্সের কালচার কেমন মনে হচ্ছে, মানিয়ে নিতে পারবে কি, পড়াশোনা শেষে কী করবে, কেন ওই বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছ, আর কোর্সের কারিকুলাম বিস্তারিত বলতে হবে।

এরপর ডিসিশনের জন্য অপেক্ষা করতে হবে।

মোটিভেশন লেটার লিখতে হবে তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, প্রজেক্ট অব স্টাডিজ, পড়াশোনা শেষে বাংলাদেশে কী করবে, ফ্রান্সে পড়াশোনার প্রতি আগ্রহ, আর টিউশন ফি ও অ্যাকোমোডেশন কিভাবে ম্যানেজ করবে এই গুলোর সংমিশ্রণে।

শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা কন্ডিশিনাল বা আন কন্ডিশনাল একসেপ্টটেন্স লেটার অবশ্যই লাগবে, একাডেমিক সিভি দুই পৃষ্ঠার মধ্যে হতে হবে, পাসপোর্ট কমপক্ষে দুই বছরের মেয়াদ থাকলে ভালো হয়, এসএসসি থেকে সবশেষ ডিগ্রি পর্যন্ত সব সার্টিফিকেট জমা দিতে হবে। প্রয়োজন অনুযায়ী ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, আইইলটিএস, পূর্বের ডিগ্রির মিডিয়া ইনস্টাকশন যদি ইংলিশে হয় তাহলে মই সাটিফিকেট, অ্যাকোমোডেশন প্রুফ, রেকমেন্ডেশন লেটার, পোর্টফোলিও বা এটেস্টেশন লাগতে পারে। ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ জেনারেল ফর্ম ঠিকভাবে পূরণ করতে হবে। সব ডকুমেন্ট আলাদা পিডিএফ আকারে পাঠাতে হবে, গুগল ড্রাইভ লিঙ্ক গ্রহণযোগ্য নয়। রেজিস্ট্রেশনের সময় অরিজিন ফটোকপি দুটোই সঙ্গে নিয়ে যেতে হবে।

--©-- Hasan Sajid

Want your business to be the top-listed Business in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Sylhet