Explore Sylhet

Explore Sylhet

Share

30/05/2017

১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত :- এর অর্থ বঙ্গোপসাগরের কোনো একটা অঞ্চলে ঝড়ো হাওয়া বইছে এবং সেখানে ঝড় সৃষ্টি হতে পারে৷

২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত :- সমুদ্রে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে৷

৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত:- এর অর্থ বন্দর দমকা হাওয়ারসম্মুখীন৷ (দুইটি লাল পতাকা)।

৪ নম্বর হুঁশিয়ারি সংকেত :- এর অর্থ বন্দর ঝড়ের সম্মুখীনহচ্ছে, তবে বিপদের আশঙ্কা এমন নয় যে চরম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে৷

৫ নম্বর বিপদ সংকেত :- এর অর্থ হচ্ছে অল্প বা মাঝারী ধরনের ঘূর্ণিঝড়ের কারণে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এবং ঝড়টি চট্টগ্রাম বন্দরের দক্ষিণ দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে (মংলা বন্দরের বেলায় পূর্ব দিক দিয়ে)৷

৬ নম্বর বিপদ সংকেত :- এর অর্থ হচ্ছে অল্প বা মাঝারী ধরনের ঝড় হবে এবং আবহাওয়া দুযোগপূর্ণ থাকবে৷ ঝড়টি চট্টগ্রাম বন্দরের উত্তর দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে৷ (মংলা বন্দরের বেলায় পশ্চিম দিক দিয়ে)৷

৭ নং বিপদ সংকেত :- এর অর্থ অল্প অথবা মাঝারী ধরনের ঘূর্ণিঝড় হবে এবং এজন্য আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে৷ ঘূর্ণিঝড়টি সমুদ্রবন্দরের খুব কাছ দিয়ে অথবা উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে৷ (তিনটি লাল পতাকা)।

৮ নং মহাবিপদ সংকেত :- এর অর্থ প্রচ- ঘূর্ণিঝড় হবে এবং বন্দরের আবহাওয়া খুবই দুর্যোগপূর্ণ থাকবে৷ ঝড়টি চট্টগ্রাম বন্দরের দক্ষিণ দিক দিয়ে উপকূল অতিক্রম করতেপারে (মংলা বন্দরের বেলায় পূর্ব দিক দিয়ে)৷

৯ নম্বর মহাবিপদ সংকেত :- এর অর্থ প্রচন্ড ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে৷ ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দরের উত্তর দিক দিয়ে উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে (মংলা বন্দরের বেলায় পশ্চিম দিক দিয়ে)৷

১০ # # # # #নম্বর মহাবিপদ সংকেত :- # # #এর অর্থ প্রচন্ড- ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এবং ঘূর্ণিঝড়টির বন্দরের খুব কাছ দিয়ে অথবা উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে৷ # # # #

১১ নম্বর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার সংকেত :- এর অর্থ ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সাথে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং স্থানীয় অধিকর্তার বিবেচনায় চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে।

তাই সাবধান থাকুন, নিরাপদে থাকার চেষ্টা করুন।

আল্লাহ সবাইকে হেফাজত করুক।

collected...

:: Indian Visa Application Centre (IVAC), Bangladesh :: 29/01/2017

"ভারতীয় ভিসা আবেদনের ৮টি কেন্দ্রে ই-টোকেনের প্রয়োজন নেই"
ভারতীয় ভিসা আবেদনের ৮টি কেন্দ্রে (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার-আইভিএসি) বাংলাদেশী ভ্রমণকারীদের সাক্ষাৎকারের তারিখ বা ই-টোকেনের প্রয়োজন নেই বলে জানিয়েছে দেশটির দূতাবাস।
১ ফেব্রুয়ারি ২০১৭ থেকে বাংলাদেশের ৮টি ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) বাংলাদেশী ভ্রমণকারীদের ভারতে যাওয়ার বিমান, সড়ক অথবা রেল পথের নিশ্চিত টিকিটসহ সরাসরি ভিসা প্রাপ্তির স্কিমটি বর্ধিত করা হয়েছে। ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশী ভ্রমণকারী যাদের নিশ্চিত ভ্রমণ টিকিট রয়েছে, তারা সাক্ষাৎকার (অ্যাপয়েন্টমেন্ট) ছাড়াই আইভিএসি-এর রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ এবং বরিশাল শাখায় সরাসরি ট্যুরিস্ট ভিসা প্রাপ্তির সুবিধা পাবেন। ঢাকার আবেদনকারীরা তাদের নিশ্চিত ভ্রমণ টিকিট নিয়ে সরাসরি আইভিএসি মিরপুর শাখায় ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন। তবে আইভিএসি ফরমে ভিসা আবেদনপত্র জমাদানের তারিখের এক মাসের মধ্যে ভ্রমণের তারিখ হতে হবে। এছাড়া পরবর্তী বিস্তারিত তথ্য www.ivacbd.com এই ঠিকানায় পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই প্রক্রিয়াটি ভারতের ভিসা প্রাপ্তি প্রক্রিয়া চলমান ও সহজীকরণের একটি ধারাবাহিক প্রচেষ্টা। এর আগে ২০১৬ সালের অক্টোবরে মহিলা ভ্রমণকারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রথম সারাসরি ট্যুরিস্ট ভিসা স্কিম চালু করা হয় এবং পরবর্তিতে ১ জানুয়ারি ২০১৭ তারিখে এটি সকল বাংলাদেশী ভ্রমণকারীর জন্য বর্ধিত করা হয়।
স্কিমটি বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ করে দিয়েছে। বিমান, সড়ক অথবা রেল পথে ভারতে ভ্রমণের নিশ্চিত টিকিট থাকলে কোন বাংলাদেশী নাগরিকেরই ট্যুরিস্ট ভিসার জন্য ই-টোকেন অথবা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট-এর প্রয়োজন নেই।

তথ্যটি সংগৃহীত।

:: Indian Visa Application Centre (IVAC), Bangladesh :: Welcome to the website of The Indian Visa Application Centre (IVAC). We are the only outsource agency of the High Commission of India, Dhaka for accepting Indian visa applications from Indian visa seekers (except Diplomatic and Official passports) and to return the processed passports to the applica...

Want your business to be the top-listed Travel Agency in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Sylhet
3100