Papiyas kitchen
07/01/2026
কোকোনাট চকলেট বার 🥥🥥
❤️❤️কোকোনাট চকলেট ❤️❤️
রেসিপি ইসমত জাহান রিপা
উপকরণ ::নারিকেল কোরানো ১ কাপ
চিনি ১/২ কাপ
গুঁড়া দুধ ১/৪ কাপ
ডার্ক চকলেট ১০০ গ্রাম।
প্রস্তুত প্রনালী: নারিকেল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তারপর প্যানে নারিকেল, চিনি, গুঁড়া দুধ দিয়ে দিব। একসাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর অনবরত নাড়তে হবে।চুলার আঁচ কমিয়ে দিব। কম আঁচে করতে হবে। যখন আঠালো হয়ে যাবে তখন নামিয়ে নিব।ঠান্ডা করে নিব। হাতে তেল অথবা ঘি লাগিয়ে সবগুলো লম্বালম্বি ভাবে বারের মত করে নিব। ডার্ক চকলেট মেল্ট করে নিব।তারপর বারগুলো চকলেটে ডুবিয়ে নিব। একটা ট্রেতে বেকিং পেপারের উপর রাখব। কিছুক্ষণ ফ্রিজে রেখে পরিবেশন করব।
ছবি নেট কালেক্টেড।
রেসিপি :
01/01/2026
পারফেক্ট ঘরোয়া ফ্রেঞ্চ ফ্রাই🍟🍽️🌶️
উপকরণ
মাঝারি আকারের আলু – ৪টি
লবণ – ১ টেবিল চামচ (সেদ্ধ করার জন্য)
তেল – ভাজার জন্য
লবণ ও গোলমরিচ – স্বাদ অনুযায়ী
প্রস্তুত প্রণালী:
১. খোসা ছাড়ানো ও কাটা –
আলু ধুয়ে খোসা ছাড়িয়ে লম্বা স্টিকের মতো করে কাটুন।
২. সেদ্ধ করা –
লবণ দেওয়া পানিতে আলুর স্টিকগুলো ৪–৫ মিনিট সেদ্ধ করুন
(বেশি সেদ্ধ করবেন না)।
৩. পানি ঝরানো ও শুকানো –
পানি ঝরিয়ে আলুগুলো তোয়ালে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিন।
৪. প্রথমবার ভাজা –
মাঝারি আঁচে তেল গরম করে আলুগুলো হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।
তারপর তুলে নিন।
৫. দ্বিতীয়বার ভাজা –
আঁচ বাড়িয়ে আবার ভাজুন যতক্ষণ না আলু কড়কড়ে ও সোনালি বাদামি হয়।
৬. মসলা দিয়ে পরিবেশন –
লবণ ও গোলমরিচ ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Sylhet Sadar
Sylhet
JHILIK