Hazrat Omar Faruque R. Academy

Hazrat Omar Faruque R. Academy

Share

15/08/2021
15/08/2021

"শোকাবহ ১৫ই আগস্ট "

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমী বিশ্বনাথ।, সিলেট।

Photos from Hazrat Omar Faruque R. Academy's post 21/02/2021

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্বনাথের ঐতিহ্যবাহি শিক্ষাপ্রতিষ্ঠান হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমির উদ্যোগে দিবসটি যথাযোগ্য মার্যাদায় পালিত হয়। পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠান মালার মধ্যে কবিতা আবৃত্তি, বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক জনাব হোসাইন মোহাম্মদ আখতার ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জনাব মর্তুজা আলী, সহকারী শিক্ষক জনাব সেজুল মিয়া, আজহারুল ইসলাম মামুন, আফসার আহমদ, আনোয়ার হোসেন, আবুল কালাম, তাহমিনা ইয়াছমিন, নুরুন্নাহার, কুলসুম বেগম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করে নবম শ্রেনির ছাত্র মোঃ কিবরিয়া। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Photos from Hazrat Omar Faruque R. Academy's post 10/02/2020

আজ ১০ ফেব্রুয়ারী সোমবার, বিশ্বনাথের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমির উদ্যোগে লন্ডনস্থ গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এসোসিয়েশন নর্থ রিজন এর নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব হোসাইন মোহাম্মদ আখতার ফারুক এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সোহেল আহমদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের কিথলি টাউনের কাউন্সিলর জনাব নেছার আলী। সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব তৈমুছ আলী, জনাব আসক আলী, জনাব মোঃ সেলিম, জনাব নজরুল ইসলাম, জনাব ইছবর আলী, জনাব নজরুল আলী, জনাব জুনেদ আলী সোহেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব কবির হোসেন ধলা মিয়া-চেয়ারম্যান লামকাজি ইউনিয়ন, জনাব নাজমুল ইসলাম রুবেল, জনাব তালুকদার গিয়াস উদ্দিন, জনাব আব্দুল আজিজ - প্রধান শিক্ষক, রামসুন্দর সরকারী অগ্রগামী উচ্চবিদ্যালয়, জনাব কাজী জামাল উদ্দীন, সভাপতি - বিশ্বনাথ প্রেস ক্লাব, জনাব ফখরুল ইসলাম খান এম ডি আল- আবরার প্রপারটিজ লিঃ, জনাব আব্দুল কাদির এম ডি হেক্সাস এডুকেশন, জনাব এখলাছুর রহমান সদস্য ম্যানেজিং কমিটি অত্র একাডেমি, জনাব শাহিন উদ্দীন সেক্রেটারী ফেমাস লেখক ফোরাম, জনাব ইউসুফ আলী সহকারী শিক্ষক অত্র একাডেমি। ৮ম শ্রেনীর ছাত্র মোঃ কিবরিয়ার কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও এলাকার মুরব্বিয়ানগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষাংশে দুস্থদের মধ্যে শীত বস্থ্র বিতরন করা হয়েছে।

Want your school to be the top-listed School/college in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Sylhet
3100