Hazrath Sharfin Sha R. Academy
যেই গরম পানি ডিমকে শক্ত করে,সেই পানিই গরম হয়ে আলুকে নরম করে।
আবার মুখ দিয়ে Fuuuu দিলে ঠান্ডা বাতাশ বের হয়,কিন্তু সেই মুখ দিয়ে আবার Haaa করে বাতাস ছাড়লে গরম বাতাস বের হয়।
মহান আল্লাহ কত উত্তম পরিকল্পনাকারী। সুবাহান আল্লাহ।
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম /আদাব,
নয়া শিক্ষাক্রম অনুযায়ী ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে পড়ুয়া আপনার সন্তানের ষাণ্মাসিক মূল্যায়ন চলছে। আপনারা অবগত আছেন যে, গতানুগতিক পরীক্ষা/নম্বর প্রদান পদ্ধতি আর নেই। মূল্যায়ন শেষে ফলাফল প্রকাশ করা হবে। আপনার ছেলে অথবা মেয়ে ফলাফল দেখে যদি বলে > মা, আমি ত্রিভূজ পেয়েছি; বাবা, আমি চতুর্ভূজ অথবা বৃত্ত পেয়েছি। অবাক হবেন না!
ইহাই বর্তমান শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন পদ্ধতি।
🔲 চতুর্ভূজ
দেখে বুঝবেন তার যত্ন নেওয়া প্রয়োজন।
⚫ বৃত্ত
দেখে বুঝবেন তার উন্নতি হচ্ছে।
🔺 ত্রিভুজ
দেখে বুঝবেন অসাধারণ হয়েছ।
আসুন নতুন করে চতুর্ভূজ, বৃত্ত আর ত্রিভূজের ভিতরে লুকিয়ে থাকা রহস্য জানি, শিখি এবং মনে রাখি।
ধন্যবাদান্ত,
মোহাম্মদ সাইফুল ইসলাম
প্রধান শিক্ষক
মোহাম্মদ তারেকুর রহমান
23/03/2023
রায়খাইল গ্রামের আমেরিকা প্রবাসী জনাব মাজলুল আহমেদ কামরান মিয়াজি সাহেবের পক্ষ থেকে একাডেমির শিক্ষক বেতন হিসাবে ২০,০০০ (বিশ হাজার) টাকা অনুদান প্রদান করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেনো এ দানকে কবুল করেন।
09/02/2023
শারফিন শাহ্ একাডেমীতে প্রবাসী সংবর্ধনাঃ---------------> গতকাল হযরত শারফিন শাহ্ ( রঃ) একাডেমীতে প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধিত অতিথি ছিলেন যুক্তরাজ্যস্থ জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানূরাগী ও সমাজসেবক ও সিলেট মিলেনিয়াম মার্কেটের সত্ত্বাধিকারী জনাব হোসেন আহমদ ও যুক্তরাষ্ট্র প্রবাসী, ডাঃ মাহমুদ আলী ফ্যামিলি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব উবায়দুর রহমান মাছুম। একাডেমীর ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেম্বার জনাব মজম্মিল আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক তারেকুর রহমানের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য জনাব শহীদুর রহমান শাহীন, সাবেক শিক্ষক ও জালালপুর কলেজ গভর্নিং বডির সদস্য জনাব সৈয়দ মোকাররিম আলী স্যার ও জালালপুর কলেজের সহকারী অধ্যাপক ও একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য জনাব কামরুল হক,একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য জনাব মিফতাহুল হক,পরিচালনা কমিটির সদস্য জনাব চান মিয়া,উপস্থিত ছিলেন তরুন সমাজকর্মী আলী হোসেন ও পারভেজ এবং একাডেমীর শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
বাদেশপুর, জালালপুর, সিলেট।
Sylhet
3107