Mood Diaries

Mood Diaries

Share

22/01/2026

তিনজন অতিথি আসবেই.!

রিযিক, তাকদির, এবং মৃত্যু। আমাদের রিযিক হোক বরকতময়, তাকদির হোক কল্যানকর, এবং মৃত্যু হোক উত্তম মৃত্যু।
আমিন

05/01/2026

এই যে সারাজীব‌নেও আপনার ন‌খের সমান যোগ‌্যতা অর্জন কর‌তে পার‌বে না, এমন মানু‌ষেরাও যখন আপনা‌কে খোঁচা দি‌য়ে কথা ব‌লে আর আপ‌নি হা‌সিমু‌খে তা‌দের সাম‌লে নেন, ভাব‌বেন না যে এটা মূল‌্যহীন। আপনার এই স্বভাব আল্লাহর কা‌ছে অত‌্যন্ত দামী।

এই যে আপ‌নি মূ‌র্খের স‌ঙ্গে ত‌র্কে জড়ান না, এ‌তে মূলত আপ‌নি আল্লাহর নি‌র্দেশই পালন কর‌ছেন।

এই যে আপ‌নি আঘা‌তের বি‌নিম‌য়ে আঘাত ক‌রার সু‌যোগ থাকার পরও তা ক‌রেন না, তা‌তে মূলত আল্লাহর নিকট আ‌রেকটু প্রিয় হ‌য়ে উঠ‌ছেন।

এই যে আপ‌নি ঝগড়া করার ম‌তো কা‌রণ থাকার পরও চুপ থাকছেন আর আপনার এই স্বভাব‌কে মানুষেরা দুর্বলতা ম‌নে ক‌রছে, করুক। এই স্বভা‌বের কার‌ণেই আপ‌নি আল্লাহর কা‌ছে অত‌্যন্ত শ‌ক্তিশালী একজন।

ম‌নে রাখবেন, গলা উঁচু ক‌রে চেচা‌মে‌চি কর‌লেই মিথ‌্যাটা স‌ত্যি হয়ে যায় না। এবং যা সত্যি, তা কেউ উচ্চারণ না কর‌লেও স‌ত্যিই থে‌কে যায়। গুরুত্বপূর্ণ মানু‌ষেরা ছাড়া বা‌কিরা হয়‌তো আপনার গুরুত্ব বুঝ‌তে পার‌বে না, কিন্তু আল্লাহর কা‌ছে আপ‌নি সব সম‌য়েই মূল‌্যবান।

©

Want your public figure to be the top-listed Public Figure in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Sylhet