Think Abroad
উচ্চশিক্ষার প্রস্তুতি তে মানুষজন যে সাধারণ ভুলটি করে থাকে-
।
উচ্চশিক্ষার জন্য মানুষ যে প্রথম ধাপটা নেয় সেটা হলো GRE-IELTS স্কোর তোলা। এরপর বাকি যা আছে কোনোমতে বানিয়া টানিয়ে এপ্লাই করা। এতে করে তার প্রোফাইল তৈরি হয় CGPA-GRE-IELTS এর উপর নির্ভর করে। কিন্তু CGPA, GRE, IELTS যেমন গুরুত্বপূর্ণ একটা এডমিশন কমিটির কাছে Publication-SOP-LOR গুলাও তেমনই গুরুত্বপূর্ণ। একটা বিষয় চিন্তা করে দেখুন তো আপনার লক্ষ্য হলো উচ্চশিক্ষার জন্য উন্নত বিশ্বে আসা। তাহলে আপনি ১ম বর্ষ থেকে CGPA তে অনেক নজর দিয়ে ফোর আউট অফ ফোর পেলেন আর আরেকজন ১ম বর্ষ থেকে CGPA ও রিসার্চ ২ টা তে মনযোগ দিলো। ধরলাম সে CGPA পেলো ৩.২৫+ আর তার পাবলিকেশন থাকলো ৫-৬ টা। এডমিশন কমিটির কাছে কে এগিয়ে থাকবে। অবশ্যই যার ২ টা বস্তুই আছে। ৩.২৫ কে কিন্তু একটা প্রথম সারির CGPA হিসেবেই ধরে থাকেন এডমিশন কমিটি। তাই আপনি সারাজীবন যদি শুধু CGPA এর পিছনে পরে থেকে তার জন্য যা যা করা লাগে করলেন এতে আপনার কিন্তু তেমন লাভ হলো না। আরেকটা বিষয় বলি SOP বিষয়টা হলো Statement of Purpose. আয়মান সাদিক একটা কথা বলে না নিজের CV টা ১ম সেমিস্টার থেকে বানাও। তার মত আমারো কথা যে এই SOP টা ১ম সেমিস্টার থেকে বানাও। ১ম সেমিস্টারে যারা আছো বা যারা রানিং বিভিন্ন সেমিস্টারে আছো। এখন থেকেই SOP বানাও। অনেকগুলো SOP sample দেখো। নিজে খুজে না পেলে আমাদের পেজ এ নক দেও। আমাদের পেজ ম্যানেজার ১০-১৫ টা SOP বিশিষ্ট একটা লিংক দিয়ে দিবে তোমাকে। সেগুলো দেখে দেখে এখন থেকেই SOP লিখো। প্রতিদিন ১ লাইন ২ লাইন করে লিখো যে কেনো তুমি PhD করতে চাও, তুমি কিভাবে একজন PhD স্টুডেন্ট হিসেবে সে ডিপার্টমেন্ট এ value add করতে পারবে।তোমার PhD এর মোটিভেশান কি, কিভাবে তৈরি হলো এগুলো লিখো। মানুষকে দিয়ে রিভিও করাও। রিভিও অনুযায়ী ঠিক করো। তারপর LOR নিতে হলে অনেক সময় প্রোফেসররা একটা ড্রাফট চায়, যেটা তারা নিজের মত মডিফাই করে ইডিট করে চেঞ্জ করে দেয়। এখন থেকেই সেই LOR ড্রাফট গুলো লিখো। আমি নিজে এগুলো লিখা শুরু করেছিলাম ৩য় বর্ষ থেকে। দেখবে এটা অনেক সাপোর্ট দিবে এপ্লাই এর সময়। সাথে সাথে তোমার এই রাইটিং গুলোও গুছানো থাকবে। তুমি অবশ্যই কয়েক ধাপ এগিয়ে থাকবে অন্য ক্যান্ডিডেট থেকে।
।
ধন্যবাদ
নিউটন নিয়োগী
গ্র্যাডুয়েট টিচিং এসিস্টেন্ট
সিরাকিউজ ইউনিভার্সিটি
সিরাকিউজ, নিউইয়র্ক।
ভার্সিটির ইন্টারন্যাশনাল অফিসে যোগাযোগ করার প্রয়োজন কি?
।
ইউ এস এ তে পি এইচ ডি বা ক্ষেত্রবিশেষে মাস্টার্স এর জন্য ফুল ফান্ড পাওয়া যায়। এটা শুনতে খুবই ভালো ও মধুর। দেশ থেকে অনেক গ্র্যাডুয়েট প্রতিবছর এই ফুল ফান্ড নিয়ে পি এইচ ডি করতে ইউ এস এ তে আসে। এটাও অসাধারণ। কিন্তু আরো একটা অসাধারণ বিষয় এর মধ্যে আছে। সেটা হলো ফুল ফান্ডিং এডমিশন এ সফল হওয়ার প্রোসেস। দুনিয়ায় এই বস্তুর যত প্রকার ভ্যারিয়েন্ট আছে অন্য কিছুর এত প্রকার ভ্যারিয়েন্ট আছে কিনা আমার জানা নেই। কারোর নির্দিষ্ট GRE score অবশ্যই চাই, কারোর শুধু GRE Quant score 160+ চাই, কারোর আবার শুধু GRE verbal score অত চাই, কারোর AWA তে অত চাই, কেওবা টোফেল ছাড়া কিচ্ছু গ্রহণ করবেই না, কেও আবার ডুলিংগো পি টি ই এসব ইংরেজি টেস্ট এক্সেপ্ট করছে, কারোর আবার ইংরেজি টেস্ট এর পরিবর্তে MOI certificate হলে হবে, কারোর আবার IELTS এ 7.0 লাগবেই, আবার কেও কেও বলছে কিনা যেসব দেশের অফিসিয়াল ভাষা ইংরেজি ওইসব দেশের ছাত্রছাত্রীদের ইংরেজি টেস্ট লাগবে না, কেও বলছে যে ইউ এস এ এর একটা ডিগ্রী থাকলে আর ইংরেজি টেস্ট লাগবে না, কেও আবার বলছে GRE highly recomanded, কেও বলে GRE not required but accepted, কেও বলে GRE not accepted, কেও বলছে GRE not required but highly appreciated, কে বলছে GRE required। আবার কেও শুধু ফল সেমিস্টারেই ফুল ফান্ডিং দেয়। কেওবা ফল ও স্প্রিং সেমিস্টারে ফান্ডিং দেয়। কেওবা এইবছর স্প্রিং এ ফান্ডিং দেয় তো, সেবছর স্প্রিং এ দেয় না। কেওবা আবার ফল, স্প্রিং, সামার - ৩ সেমেস্টারেই ফান্ডিং দেয়। এই যে অসংখ্য ভেরিয়েন্ট এদের মধ্যে আপনার সিলেক্ট করা বিশ্ববিদ্যালয়ের ভ্যারিয়েন্ট কোনটা এটা কিভাবে বোঝবেন? বোঝবেন রিকোয়ারমেন্টস পোর্টাল টা দেখে। এরপরও যদি দেখেন তথ্য তে ঘাটতি আছে। তথ্য কম আছে বা তথ্য বুঝতে অসুবিধা হচ্ছে (অসুবিধা হওয়াটা খুবই স্বাভাবিক, অধিকাংশ মানুষের ই হয়, আমারো হইছে, আপনেরও হইতে পারে)। এবার সমাধান হলো ইন্টারন্যাশনাল অফিসে মেইল দেয়া। এদের যতগুলা ইমেইল খুইজা পাইবেন সবগুলারে গণহারে ইমেইল দিবেন। তবে মেইল অবশ্যই সিডিওল মেইল দিবেন। তবে এদের সমস্যা হলো গ্র্যাডুয়েট কো-অর্ডিনেটর যেমন ইমেইল এর রিপ্লাই দেয়ার জন্য ডেডিকেটেড থাকে, এরা ততটা থাকে না। তাই আপনারে অনেক এক্টিভ হতেই হবে। ইমেইল দিতে হবে, তারপর রিপ্লাই না পাইলে পরে আবার ইমেইল এ তারে গুতা দিতে হবে এইটা কইয়া যে ওস্তাদ, আমি কিন্তু আপনের লাইগাই অপেক্ষা করতাছি।
।
ধন্যবাদ
নিউটন নিয়োগী
গ্র্যাডুয়েট টিচিং এসিস্টেন্ট
সিরাকিউজ ইউনিভার্সিটি
সিরাকিউজ, নিউইয়র্ক।
05/07/2024
Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Target Scholarships, Saddam Khondokar, Emam Hossain Emam, Mahenur Islam Mahin, Promal Das Joy, Fransisco Alarcón Rakib, Matiur Rahman, Anika Tasnim, Nijam Uddin Sarkar, Seo Lee
ইউ এস এ তে ফুল ফান্ডিং পাওয়ার ইন্টারভিউ গুলো কেমন হয়ে থাকে?
।
ইউ এস এ তে ফান্ডিং সেন্ট্রালিও হয় আবার প্রোফেসর ম্যানেজ করেও হয়। আপনি ফান্ডিং এর জন্য সেন্ট্রালি আবেদন করেন আর প্রোফেসরদের ইমেইল দেন না কেনো, আপনার একটা ইন্টারভিউ তারা নিতে পারে। অধিকাংশ সময়েই নিয়ে থাকেন। ইন্টারভিউ ছাড়া খুব কমই তারা ফান্ড দেন। এই ইন্টারভিউ গুলোকে আমি বলি সিম্পলের মধ্যে গরজিয়াস। কারণ এগুলোতে তারা আহামরি প্রশ্ন করেন না তবে আপনার উত্তর দেয়ার দৃষ্টিভংগি এই জায়গায় অনেক কিছু। তারা ইন্টারভিউ নিতে চায় শুধুমাত্র আপনাকে একটু ভালো করে যাচাই বাছাই করার জন্যই। ইভালুয়েশন যা করার তা তো অলরেডি একবার করছেই আপনার SOP, CV, GRE-IELTS, CGPA, Publications দিয়ে। তার মানে ইন্টারভিউ তে ঢাক পাওয়া মানে এটা আপনার লাস্ট পরিক্ষা। এটাই উত্তীর্ণ হয়ে গেছেন তো আপনি এই ভবতরী পার করে ফেলছেন।
ইন্টারভিউ তে কি কি প্রশ্ন তারা সাধারণত করে থাকে আর আপনি কিভাবে সেগুলো উত্তর দিতে পারেন।
।
১) তুমি আমাদের প্রোগ্রামে কেনো ইন্টারেস্টেড?
উত্তর: আমি এই এই ফিল্ড এ গবেষণা করতে আগ্রহী। আমি দেখেছি এই ডিপার্টমেন্ট এর এই এই প্রোফেসর এই টপিকটাতে কাজ করেন। তাদের কিছু আর্টিকেল আমি পরেছি। আমি দেখেছি অমুক এভাবে এই কাজ টা করেন। তমুক সেভাবে এই কাজ টা করেন। তাই আমি মনে করি যদি আমি এই ডিপার্টমেন্ট এ চান্স পাই তাহলে আমি তাদের সুপারভিশন এ রিসার্চ করার জন্য আবেদন করতে পারবো। আমি বিশ্বাস করি তাদের সুপারভিশন এ রিসার্চ করলে আমি অনেক কিছু শিখতে পারবো যা আমার পরবর্তী জীবনে অনেক এগিয়ে যেতে সাহায্য করবে।
।
২) তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স সম্পর্কে বলো?
উত্তর: আমি আন্ডারগ্র্যাড রিসার্চ প্রোজেক্ট/ থিসিস করেছে অথবা আমি অমুক রিসার্চ ল্যাবে এই এই টপিকে এই এই গবেষণা করেছি। আমার গবেষণার মেথোডোলজি ছিলো এই সেই। আমার গবেষণা থেকে এই কনক্লুশনে আমি পৌছেছিলাম। এই গবেষণা করতে গিয়ে আমি কিছু রিসার্চ গ্যাপ খুজে পেয়েছি। ভবিষ্যতে এই টপিকে এই এই রিসার্চ করার প্রয়োজন বলে আমি মনে করি।
।
৩) তুমি এখানে চান্স পেলে কোন কোন ফ্যাকাল্টির সাথে কাজ করতে আগ্রহ পোষণ করবে?
উত্তর: As I said earlier - যা যা কইছিলেন প্রথম প্রশ্নের উত্তরে। এরপর ওই ব্যক্তিগুলোর রিসেন্ট পেপার নিয়ে একটু ডিপ আলোচনা করবেন এবং বলবেন আমি এদের সাথেই রিসার্চ করার আগ্রহ পোষোন করবো।
।
৪) গ্র্যাডুয়েশন এর পর তুমি কি করবে?
উত্তর: একটা জাতীয় উত্তর আছে। এটা দেয়াই ভালো। উত্তর টা হলো আমি দেশে ফিরে আসবো। এসে কোনো একটি ইউনিভার্সিটির ফ্যাকাল্টি হিসেবে জয়েন করবো। তারপর আমার দেশের সমস্যাগুলো নিয়ে গবেষণা করবো।
।
৫) তোমার কি কোনো টিচিং এক্সপিরিয়েন্স আছে?
উত্তর: কম বেশি টিউশন সবাই করাইছেন। কোচিং এ অনেকেই পড়াইছেন। তাই এখানে বলবেন,
আমি একটা টিউটরিং সেন্টারে ইন্সট্রাক্টর হিসেবে এত বছর কাজ করেছি। আমি হাই স্কুল এর স্টুডেন্ট দের এই এই এই টপিক এ অনলাইনে ও অফলাইনে ক্লাস নিয়েছি, তাদের এটেন্ডেন্স নিয়েছি, তাদের গ্র্যাডিং করেছি, তাদের প্রোগ্রেস এনালাইসিস করেছি। এছাড়াও আমি প্রতি সপ্তাহে ২ ঘন্টার জন্য office hour মেইন্টেইন করেছি। এ সময় আমার ছাত্রছাত্রীরা তাদের সাপ্তাহিক লেখাপড়ার সমস্যা নিয়ে আসতো এবং আমি এগুলো সমাধান করে দিতাম।
।
৬) তুমি কি আমাদের কোনো প্রশ্ন করতে চাও?
উত্তর: নিজেকে এক্টিভ প্রমাণ করতে হলে এই সময় একটা অন্তত প্রশ্ন করা উচিত। প্রশ্নটা এটা হতে পারে যে,
আপনাদের ডিপার্টমেন্ট এ পি এইচ ডি এর জন্য এলাউড হইতে কোনো ব্রেথ এক্সাম হয় কিনা। হলে কয়টা এক্সাম হয়? তার মধ্যে কয়টায় পাশ করতে হয়? কয়বার পরিক্ষা দেয়ার সুযোগ পাওয়া যায়?
।
৭) তোমার কি আরো কোনো প্রশ্ন আছে?
উত্তর: প্রোফেসর আমি জানি যে পি এইচ ডি কমপ্লিট করাটা আমার নিজের এফোর্ট এর উপর ডিপেন্ড করে। তাও আমার জানতে চাওয়া এই যে আপনাদের ডিপার্টমেন্ট থেকে পি এইচ ডি করতে একটা approximate কত বছর সময় লাগে।
।
সুতরাং এভাবে আপনি আপনার ইন্টারভিউ টা হ্যান্ডেল করতে পারেন। আমি যে প্রশ্নগুলো লিখেছি এগুলোই সাধারণত করে থাকে। তবে এর বাইরে ২/১ টা প্রশ্ন তারা করতেই পারে। তখন উপস্থিত বুদ্ধি দিয়ে তা হ্যান্ডেল করে নিবেন। আশা করি সামনের ফলের ফান্ডিং টা আপনিই পাচ্ছেন।
।
ধন্যবাদ
নিউটন নিয়োগী
গ্র্যাডুয়েট টিচিং এসিস্টেন্ট,
সিরাকিউজ ইউনিভার্সিটি,
সিরাকিউজ, নিউইয়র্ক
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Sylhet