Mufti Anwar Hussain R. Foundation
26/04/2026
মাওলানা আনোয়ার হোসেন (রহ.)-কে নিয়ে কিছু স্মৃতি কিছু কীর্তি .....মুহাম্মদ শামছুল ইসলাম
মাওলানা আনোয়ার হোসেন (রহ.)-ছিলেন একজন প্রকৃত দায়ী ও আশেকে রাসুল (সা.)। আকিদার দিক থেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের হওয়ায় তিনি ছিলেন সুন্নীয়তের অতন্দ্র প্রহরী। আকিদা, রাসুল (সা.) এর শা'ন-মান,তাসাউফ, ওলী-আউলিয়া বিদ্বেষীদের প্রতি তার অবস্থান ছিল প্রতিবাদমুখর। এক্ষেত্রে তিনি জীবনের ঝুঁকি নিয়ে বাতিলদের মোকাবেলা করতেন। সুন্নী আকিদা প্রচার প্রসারে তার পরিকল্পনা, চিন্তা চেতনা ছিল সুদূরপ্রসারী।
পারিবারিক দিক থেকে তিনি একজন সফল ব্যক্তি।যিনি নিজ সততা নিষ্ঠার দ্বারা সর্বদা পরিবারের ভরণপোষণ করা,চাহিদা মেটানো,বন্ধন সুদৃঢ় রাখা,বিচ্ছিন্নতা রক্ষায় অগ্রণী ভুমিকা রেখেছিলেন। তার এই আদর্শ আজকের এই সময়ে যদি সবাই অনুসরণ করে তাইলে পরিবার থেকে সকল অমানিশা,কলহ দূর হতে পারে।
মাওলানা আনোয়ার হোসেন (রহ.)-ছিলেন একজন প্রকৃত মানুষ গড়ার কারিগর। শিক্ষকতায় অতি অল্প দিনে অনেক শিক্ষার্থীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।অনেক শিক্ষার্থীকে পড়ালেখার খরচ বহন করতেন যে তথ্য আড়ালেই থেকে যেত। তিনি নিছক পাঠদান করতেন না,ছাত্র-ছাত্রীদের কল্যানকামীতায়, চরিত্র গঠনে, মানবিক যোগ্যতা বিকাশে ঘটাতে, শিক্ষা অর্জন থেকে ঝড়ে পড়া থেকে রক্ষায় তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন।
শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি তিনি ঐ প্রতিষ্ঠানের উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে বিভিন্ন
পরিকল্পনা গ্রহণ করতেন।শ্রেণি কক্ষের চার দেয়াল কিংবা প্রতিষ্ঠানের এরিয়ার ভিতর তার খেদমত সীমাবদ্ধ ছিল না বরং এলাকায় কীভাবে শিক্ষা দীক্ষার প্রচার ও প্রসার করা যায় সে দিকে লক্ষ ছিল অত্যান্ত প্রসংশনীয়।
আঞ্চলিক দিক তথা এলাকার মধ্যে তার গ্রহনযোগ্যতা ছিল অপরিসীম। সমাজ ও এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিরলস ভুমিকা রাখতেন। সুশিল সমাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে আদর্শ সুন্দর সামাজ গঠনে নিরলস প্রচেষ্টা করতেন।
২০২২ সালের পবিত্র মাহে রামাদ্বানে এই গুনী ব্যক্তি মহান আল্লাহর ডাকে সারা দেন।তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে পরিবার,আত্মীয়—স্বজন,বন্ধু মহল,শিক্ষার্থী এলাকায় শোকের ছায়া। এমন একজন সৎ আদর্শবান ব্যক্তির শুন্যতা সহজেই পূরণ করা দুষ্কর।
পরিশেষে বলি, মাওলানা আনোয়ার হোসেন (রহ.) অল্প বয়সে তার সততা নিষ্ঠা প্রতিভার মাধ্যমে যে দৃষ্টান্ত রেখে গেছেন তা যুগ যুগ ধরে প্রেরণা হয়ে থাকবে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Telephone
Website
Address
Lalabazar
Sylhet
3113