ASC-Media

ASC-Media

Share

21/07/2025

কুলাউড়ায় যুবলীগ নেতা লিকছন গ্রে/প্তা/র
July 21, 2025,

কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলা ও একাধিক প্রতারণা মামলার আসামী যুবলীগের প্রভাবশালী নেতা মো: লিকছন চৌধুরী (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ১৯ জুলাই গভীর রাতে থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই হাবিবুর রহমান ও এসআই মোস্তাফিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের নাছিরাবাদ গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত লিকছন চৌধুরী নাছিরাবাদ এলাকার মৃত জহির চৌধুরীর ছেলে। তিনি আওয়ামী যুবলীগ ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।

জানা যায়, বিগত স্বৈরাচারি আওয়ামীলীগ সরকারের শাসনামলে ব্রাহ্মণবাজার ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লিকছন চৌধুরী ছিলেন এক মূর্তিমান আতঙ্কের নাম। তিনি বিগতে সময়ে দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকার সাধারণ মানুষকে চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধার আশ^াস দিয়ে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন। এমন অসংখ্য অভিযোগের ভিত্তিতে থানায় প্রতারণা মামলাও হয়। এছাড়াও তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিও ছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নানা প্রতারণামূলক কর্মকা-ে লিপ্ত ছিলেন এই যুবলীগ নেতা। অবশেষে তাকে গ্রেফতার করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক বলেন, গ্রেপ্তারকৃত যুবলীগ নেতার বিরুদ্ধে প্রতারণা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় ঘটনায় মামলা রয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

20/07/2025

শ্রীমঙ্গলে সাজা ও ওয়ারেন্টভুক্ত ২ আ/সা/মি গ্রে/প্তা/র
July 20, 2025,

শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার হয়েছে।
শনিবার ১৯ জুলাই শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এসআই সজীব চৌধুরী, এসআই বাবলু কুমার পাল এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এর ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার টিকরিয়া গ্রামের প্রফুল্ল কপালীর ছেলে শ্যামল কপালী ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হুগলিয়া গাজিপুর গ্রামের আতব আলীর ছেলে মো: শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

Want your business to be the top-listed Media Company in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Moulvibazar
Sylhet
MOULVIBAZAR