Unique voice

Unique voice

Share

26/01/2022

- তাকে ছাড়া আমি থাকতে পারবো না কখনো,😭🥀

26/01/2022

প্রিয় তুমি,
লেখার শুরুতেই জানতে চাইবো না কেমন আছো তুমি, কারণ যে মানুষটা আমাকে ছাড়া থাকতে পারে আমি আশা করি সে নিঃসন্দেহে ভালো থাকতে পারে।জানো আজকাল আর সেই আগের মতো করে নিয়ম করে লেখা হয় না তোমাকে নিয়ে কারণ আমার সব ভাবনা গুলো এখন কোন শব্দে রূপান্তরিত হয় না কেমন জানি ভাবনা গুলো বিলিন হয়ে যায়।

খুব একটা ইন্টারনেটের জগতেও আশা হয় না কেমন জানি এই সব কিছু বিষাক্ত হয়ে গেছে। যে মানুষটা সারা দিন নেট ঘেটে ঘেটে তোমার খোঁজ করত সে এখন দুই দিনে একবার ও নেটে আসে না।জানো প্রিয় খুব আপন ও কাছের মানুষ গুলোর ফোন কল আসলেও চেয়ে চেয়ে দেখি রিসিভ করতে ইচ্ছে করে না।

আর তার সাথে সাথে তোমার প্রতি আমার যে একটা আকুলতা ছিল সেটাও মুছে গেছে। সব কিছুর হয়তো একটা সীমারেখা থাকে আর সেটা অতিক্রম হয়ে গেলে জিনিসটার প্রতি আর কোন কিছু কাজ করে না।আমি ভাবতাম যাই হয়ে যাক আমাদের যোগাযোগ কখনো শেষ হবে না।

এই ধারনাটা আমার ভুল প্রমাণ করার জন্য ধন্যবাদ তোমাকে। তবে এইটা জেনে রেখ আমি আর তোমাকে কখনো বিরক্ত করব না। জানো প্রিয় আমার চোখ থেকে এখন আর জল পড়ে না কারণ তোমাকে নিয়ে ডাইরীটা আর লেখা হয় না।জানো একটা মানুষের মন থেকে যখন সব রং শেষ হয়ে যায় তখন বোধহয় অনুভুতিরা শব্দহারা হয়ে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।

কিছু কিছু সময় সেই সব হারিয়ে যাওয়া শব্দ গুলো খুঁজে পেতে মরিয়া হয়ে উঠি আর তখন একটা ক্ষুব্ধ হয়ে তোমার কাছে ছুটে যাই,,, অন্তঃপর আমার উপস্থিতি দেখেও তোমার যখন কোন প্রতি উত্তর দেখা হয় না তখন সেই আমিটা বাক রুদ্ধ হয়ে নিজ গন্তব্যে ফিরে আসি।জানো প্রিয় তোমার যদি আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম তাহলে হয়তো এই জীবনেটা আমার কাছে খুব সহজ হতো।

কিন্তু না আমি পারি না রে প্রিয়,আমি সত্যি পারি না তোমার মতো করে পাথরে পরিণত হতে। আমি মাঝে মাঝে উন্মাদ হয়ে তোমার কাছে ছুটে যাই আর তুমি হয়তো সেটাকে নাটক বলে গন্য কর। আজ তবে এটুকুতেই থাক আবার কখনো কথোপোকথন হবে কোন এক চিঠিতে।
ভালো হোক তোমার জীবনের প্রতিটি অধ্যায়।

ইতি তোমার-মায়াবতী

Want your public figure to be the top-listed Public Figure in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Sylhet