Channel S3

Channel S3

Share

20/03/2026

পবিত্র ঈদ'উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ও চেয়ারম্যান প্রার্থী এস এম সাব্বির চৌধুরী (জাকির)।


মহিমান্বিত এক মাসব্যাপী সিয়াম সাধনা, আত্মশুদ্ধি ও সংযমের পর মুসলিম উম্মাহর দ্বারে সমাগত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। এ উপলক্ষে সকল শুভানুধ্যায়ী, নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার ২নং মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এস এম সাব্বির চৌধুরী (জাকির)।

তিনি ছাত্ররাজনীতি থেকে উঠে আসা তরুণ প্রজন্মের জনবান্ধন নেতা। জনকল্যাণ মুখী কর্মকাণ্ডে নিবেদিত প্রাণ, সৎ আদর্শবান ন্যায় পরায়ণ ব্যক্তি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদি কন্ঠস্বর, যুবসমাজের অহংকার, হতদরিদ্র মানুষের আস্থার আশ্রয়স্থল। তিনি বিভিন্ন সময় তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন- পবিত্র ঈদ উল ফিতর- আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দঘন মুহূর্তে আমাদের উচিত সব হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে গিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অটুট বন্ধন গড়ে তোলা।

তিনি আরও বলেন- পবিত্র ঈদ উল ফিতরের অনাবিল আনন্দে দূর হোক সব অন্ধকার, জাগ্রত হোক মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার আলো। ঈদ উল ফিতরের খুশিতে ভরে উঠুক প্রতিটি ঘর ও প্রতিটি হৃদয়।

তিনি সকল শুভাকাঙ্খী , নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানান, পাশাপাশি আসন্ন ফেঞ্চুগঞ্জ উপজেলার ২ নং মাইজগাঁও ইউনিয়ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে, সর্বস্তরের জনগণ, সকল ভোটারদের সহ, বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ।

07/03/2026

ফেঞ্চুগঞ্জ উপজেলার ২নং মাইজগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিএনপি ও অংগসংগটনের উদ্যোগে পুরান বাজার পিপিএম উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার মাহফিল...

28/02/2026

সম্মান

Photos from Channel S3's post 25/02/2026

সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক হিসেবে আব্দুল কাইয়ুম চৌধুরীর দায়িত্ব গ্রহণ...
#প্রবাসি

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক (মেয়র পদমর্যাদার) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরভবনে তিনি সদ্যবিদায়ী প্রশাসক ও সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা উন নবী–এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর আব্দুল কাইয়ুম চৌধুরী নগরবাসীর প্রত্যাশা পূরণে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম জোরদার, নাগরিক সেবার মানোন্নয়ন নিশ্চিত এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এর আগে সোমবার সরকার সিলেটসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেয়। এর ধারাবাহিকতায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পান জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে বুধবার তিনি ঢাকা থেকে বিমানযোগে সিলেটে আসেন। দুপুর ১১টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর–এ পৌঁছালে দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পবিত্র হযরত শাহজালাল (রহ.) মাজার ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। মাজার প্রাঙ্গণে দেশ, জাতি ও সিলেটবাসীর সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এরপর তিনি সিলেট সিটি করপোরেশনের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।
(প্রেস বিজ্ঞপ্তি)

Want your business to be the top-listed Media Company in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Fenchuganj
Sylhet