Al Kawsar Air Service
21/05/2022
সৌদি প্রবাসী ও অন্যান্য প্রবাসী ভাইরা যারা ভিসা স্টাম্পিং হওয়া সত্বেও ট্রেনিং ফিঙ্গার জটিলতা আটকে আছেন তাদের জন্য বিএমইটি সম্মানিত (ডিজি) মহাদয় সুসংবাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ।
বিএমইটি থেকে আজকের সিদ্ধান্ত আসছে সম্মানিত ডাইরেক্টর জেনারেল (ডিজি) মহোদয় সিদ্ধান্তে দেশে যাদের ট্রেনিং ফিঙ্গার অফিস বন্ধ যেসব এলাকায় ট্রেনিং সার্টিফিকেট হচ্ছে না রোববার থেকে ট্রেনিং ঢাকা হবে, যদি 23 তারিখের পর লকডাউন এ নিষেধাজ্ঞার পরও জেলাভিত্তিক যেসব ফিঙ্গারপ্রিন্ট অফিস গুলো না খোলা হয় সে ক্ষেত্রে সবগুলো জেলার ফিঙ্গারপ্রিন্ট ঢাকা হবে।
এক্ষেত্রে প্রবাসী ভাইদের ট্রেনিং এর ক্ষেত্রে কোন টাকা পয়সা লাগবে না, কেউ যদি কোন টাকা পয়সার দাবী করে সাথে সাথে বিএমইটি অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেনে বিএমইটি কর্তৃ্পক্ষ।
©
সৌজন্যে
আল-কাওছার এয়ার সার্ভিস
01737481796
আন্তর্জাতিক বিমান চলাচলের আপডেটঃ
বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটি আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে তাদের আরোপিত বিধিনিষেধ আরও শিথিল করেছে। আজ ০১/০৫/২০২১ তারিখ হতে কার্যকর হওয়া নতুন নির্দেশনা মোতাবেক সৌদি ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ( সরকারি বা বেসরকারি কোন হোটেলে) থাকতে হবেনা।
★ভারত, সাইপ্রাস, দক্ষিণ আফ্রিকা, ওমান, ইরান, ব্রাজিলসহ মোট ১২ টি দেশ হতে যাত্রা শুরু করে কেউ সরাসরি বা অন্য কোন দেশে ট্রানজিট নিয়ে বাংলাদেশে আসতে পারবেন না। বাংলাদেশ থেকেও কেউ ঐ দেশগুলিতে যেতে পারবেন না৷ (Group A তে ঐ ১২ টি দেশের তালিকা দেখে নিন)।
★তবে প্রবাসী বাংলাদেশি বা বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা বিগত ১৫ দিনের মধ্যে ঐ ১২ টি দেশের কোন দেশে ভিজিটে গিয়েছেন, তারা সরকারের বিশেষ অনুমতি প্রাপ্তিসাপেক্ষে বাংলাদেশে ফিরতে পারবেন। তবে এক্ষেত্রে বাংলাদেশে পৌছার পর তাদেরকে সরকার অনুমোদিত কোন হোটেলে নিজ খরচে বাধ্যতামূলকভাবে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে৷
★বিশেষভাবে উল্লেখ্য যে ভারত ও বাংলাদেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকছে৷
★Group B তে আছে মোট ২৬ টি দেশ (তালিকা দেখে নিন)। ঐ তালিকার অন্তর্ভুক্ত বাহরাইন, কাতার ও কুয়েত হতে আগত যাত্রীদের বাংলাদেশে পৌছানোর পর সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে ০৩ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ঐসব দেশ থেকে যাত্রা শুরুর আগেই হোটেল বুকিং দিয়ে আসতে হবে এবং চেক ইনের সময় যাত্রীকে এয়ারলাইন্স কর্মকর্তাদের কাছে হোটেল বুকিং এর প্রমাণপত্র দেখাতে হবে। ০৩ দিনের হোটেল কোয়ারেন্টাইন শেষে তাদের কোভিড টেস্ট করানো হবে। ফলাফল নেগেটিভ হলে তারা পরবর্তী ১১ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন৷
★Group B তে থাকা তুরস্ক, ইতালি, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, স্পেন, সুইডেন, গ্রীস, হাঙ্গেরীসহ বাকি ২৩ টি দেশ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে আসা যাত্রীদের ঢাকায় পৌছার পর বাধ্যতামূলকভাবে নিজ খরচে ১৪ দিন সরকার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ হোটেল বুকিং এর প্রমাণপত্র চেকইনের সময় দেখাতে হবে।
★ Group A এবং Group B তে যেসব দেশ নেই তারা Group C এর অন্তর্ভুক্ত। এসব দেশ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে আসা যাত্রীরা ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন, যদি দেশে আসার পর তাদের শরীরে কোভিডের কোন লক্ষণ দেখা না যায়৷
★Group C ভুক্ত দেশগুলি থেকে যাত্রা শুরু করে Group A বা Group B তে বর্ণিত দেশগুলিতে ট্রানজিট নিয়ে বাংলাদেশে আসা যাবে৷ তবে ট্রানজিটকালে বিমানবন্দরের বাইরে যাওয়া যাবে না।
★Group B এবং Group C এর অন্তর্ভুক্ত দেশগুলিতে যেতে বাংলাদেশ সরকারের কোন নিষেধাজ্ঞা নেই। তবে বিদেশযাত্রার জন্য বিমানবন্দরে আসতে হলে আকাশযাত্রার নির্ধারিত সময় শুরুর ৭২ ঘন্টা বা তার কম সময় বাকি থাকতে পিসিআর টেস্ট করিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। অবশ্য যাত্রী যে দেশে যাচ্ছেন বা যে দেশে ট্রানজিট করছেন, সে দেশ বা দেশগুলির কোভিড পরীক্ষা সংক্রান্ত চাহিদা আরও কঠোর হতে পারে।
★Group B, Group C এবং বিশেষ অনুমতি প্রাপ্তিসাপেক্ষে Group A এর অন্তর্ভুক্ত দেশগুলি থেকে যারা আসার সুযোগ পাবেন, তাদের সকলকেই (১০ বছরের কম বয়সী শিশু ব্যতীত) আকাশযাত্রা শুরুর ৭২ ঘন্টা বা তারও কম সময় বাকি থাকতে নমুনা দিয়ে পিসিআর করিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে ফ্লাইটে উঠতে হবে।
📜 বিশেষ ঘোষনা 📜
বাহরাইনে প্রবেশের ক্ষেত্রে ৪৮ ঘন্টার মধ্যে করোনা রিপোর্ট বাধ্যতামূকক!!
বাহরাইনের নতুন রুলস অনুযায়ী বাংলাদেশ, ভারত ও পাকিস্তান হতে আগত সকল যাত্রীদেরকে করোনা রিপোর্ট করে নিয়ে আসতে হবে। যার মেয়াদ ৪৮ ঘন্টার বেশি হলে গ্রহনযোগ্য হবেনা।
উল্যেখ্য, বাহরাইন এয়ারপোর্টে অবতরনের পর ৩৬ দিনার পরিষোধ করে করোনা টেস্ট এর যে বিধান রয়েছে তা পূর্বের ন্যায় বলবৎ থাকবে। ©
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
115-116, Rose View Complex
Sylhet
3100
Opening Hours
| Monday | 09:00 - 20:00 |
| Tuesday | 09:00 - 20:00 |
| Wednesday | 09:00 - 20:00 |
| Thursday | 09:00 - 20:00 |
| Friday | 09:00 - 20:00 |
| Saturday | 09:00 - 20:00 |
| Sunday | 09:00 - 20:00 |