Mayar Tv
28/05/2026
আসসালামু আলাইকুম
আজ পবিত্র ঈদুল আজহা। চারিদিকে শুধু ঈদের আনন্দ, ব্যস্ততা আর হাসির আয়োজন। সবাই পরিবারের সঙ্গে আনন্দ ময় সময় কাটাচ্ছে। অথচ আমার হৃদয়ে আজ শুধু বাবা ও বড় ভাইকে হারানোর গভীর শূন্যতা।
মানুষ বলে,সময় নাকি সবকিছু ঠিক করে দেয়। কিন্তু কিছু অভাব আছে,যা সময় শুধু সহ্য করতে শেখায়—ভুলতে শেখায় না।
আজ থেকে প্রায় ছয় মাস আগে আমি আমার প্রিয় বাবাকে হারিয়েছি। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন আমার বড় ভাই। সত্যি বলতে, আমি আমার অনুভূতি প্রকাশের ভাষাও হারিয়ে ফেলেছি। এই এক বছরের মধ্যেই আমাদের পরিবারের অনেক আত্মীয়-স্বজনও পৃথিবী ছেড়ে চলে গেছেন।
মৃত্যুর এই মিছিল এ জানিনা কার ডাক কখন চলে আসে জীবনের পথে প্রতিনিয়ত কত মানুষ মৃত্যুবরণ করছে—এসব থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। মনে রাখতে হবে, মৃত্যু অনিবার্য। একবার মৃত্যুর ডাক এলে দ্বিতীয়বার এই পৃথিবীতে ফিরে আসার সুযোগ নেই। আমরা কেউই চিরস্থায়ী নই।
তাই আল্লাহ তায়ালার কাছে একটাই প্রার্থনা তিনি যেনো আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন।
আপনারা সবাই আমার বাবা ও ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন তাঁদের সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
আমিন🤲..!
fans
28/05/2026
Assalamulaikum Eid mubarak
27/05/2026
ঈদুল আজহার শুভেচ্ছা
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Boraya, Tajpur, Osmaninagor
Sylhet
3123